Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
রমজানে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস পেয়েছে মাত্র ০.৩৫ শতাংশ মানুষ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 April, 2024, 11:05 am
Last modified: 09 April, 2024, 12:25 pm

Related News

  • রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য দেবে সরকার: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
  • রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার
  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • কয়েক ঘণ্টার মধ্যেই শেষ সরকারের সুলভ মূল্যের মাংস, ডিম, দুধ; সরবরাহ বাড়ানোর দাবি 
  • রোজায় রাজধানীর ২৫ পয়েন্টে সুলভমূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রি করবে সরকার

রমজানে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস পেয়েছে মাত্র ০.৩৫ শতাংশ মানুষ

টিবিএস রিপোর্ট
09 April, 2024, 11:05 am
Last modified: 09 April, 2024, 12:25 pm
ছবি: সংগৃহীত

এবারের রমজানে দেশের ৩৫টি জেলায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হলেও দেশের মাত্র ০.৩৫ শতাংশ মানুষ তা কিনতে পেরেছেন। অর্থাৎ প্রতি ২৮৬ জন মানুষের মধ্যে ১ জনে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস কিনেছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বিশ্লেষণ করে এমনটাই উঠে এসেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে দেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ জন। আর এত বিশাল জনগোষ্ঠীর মধ্যে গত ২৭ রমজান (৭ এপ্রিল) পর্যন্ত সুলভ মুল্যে দুধ, ডিম, মাংস কিনেছেন ৫ লাখ ৯১ হাজার ৯৭১ জন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে রমজান উপলক্ষে ঢাকাসহ ৩৫টি জেলায় সুলভ মুল্যে দুধ, ডিম, মাংস বিক্রি করা হচ্ছে। প্রথমে রাজধানীতে এ কার্যক্রম শুরু হলেও বর্তমানে ঢাকাসহ ৩৫টি জেলায় সুলভ মুল্যে এসব পণ্য বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, উৎপাদন খরচ ও আনুষঙ্গিক ব্যয় বিবেচনায় ঢাকা জেলা ছাড়া বাকি জেলাগুলোতে পণ্যের দামের তারতম্য রয়েছে এবং বিভিন্ন তারিখে এই কার্যক্রম শুরু হয়েছে।

২৭ রমজান পর্যন্ত মোট ১ লক্ষ ৯৯ হাজার ১৬৮ কেজি গরুর মাংস, ৫ হাজার ১৩১ কেজি খাসির মাংস, ২ লক্ষ ১৬ হাজার ৪২৭ কেজি ড্রেসড ব্রয়লার, ২ লক্ষ ৩৮ হাজার ৮৬১ লিটার তরল দুধ ও ৪২ লক্ষ ৯ হাজার ৩৫৬টি ডিম বিক্রি করা হয়েছে।

২৭ রমজান পর্যন্ত সর্বমোট ২২ কোটি ৩৩ লক্ষ টাকার এসব পণ্য বিক্রি করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এবং দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানসহ অন্যান্য অংশীজনের সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। 

উল্লেখ্য, রমজাম উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে গত ১০ মার্চ থেকে রাজধানীর ৩০টি স্থানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস এবং ৮টি স্থানে মাছ বিপণন করা হচ্ছে। রাজধানীতে তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯০০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২৫০ টাকা এবং ডিম প্রথমদিকে ৯.১৭ টাকা হিসেবে ১ ডজন ১১০ টাকা দরে বিক্রি করা হলেও বর্তমানে প্রতি ডজন ১০০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে।

মাছ বিক্রয় কার্যক্রম ১৫ রমজানে শেষ হলেও দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম ২৮ রমজান পর্যন্ত চলে।

রমজান মাসে জনসাধারণ যেন সহজেই প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে পারে, সে বিষয়টি মাথায় রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান গত মাসের ১০ তারিখে পবিত্র রমজান উপলক্ষে সুলভ মুল্যে দুধ, ডিম, মাংস ও মাছ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।

Related Topics

টপ নিউজ

সুলভ মূল্যে ডিম, দুধ, মাংস / মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় / সুলভ মূল্যের দোকান / স্বল্প মূল্যে পণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য দেবে সরকার: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
  • রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার
  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • কয়েক ঘণ্টার মধ্যেই শেষ সরকারের সুলভ মূল্যের মাংস, ডিম, দুধ; সরবরাহ বাড়ানোর দাবি 
  • রোজায় রাজধানীর ২৫ পয়েন্টে সুলভমূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রি করবে সরকার

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net