Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
পুলিশি নিরাপত্তায় প্রচারণা, জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
10 December, 2023, 09:35 pm
Last modified: 10 December, 2023, 09:38 pm

Related News

  • জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ফেসবুক পোস্ট দেয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকে শোকজ
  • শোকজের জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় পেলো আদ্-দ্বীন হাসপাতাল
  • সোশ্যাল মিডিয়া যেভাবে বিজয়কে রাজনৈতিক 'সুপারস্টারে' পরিণত করেছে
  • নির্বাচনের আগে শেষ মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে চলছে দলগুলোর জোর প্রচারণা
  • মাঠে নেমে যে রাজনৈতিক সৌজন্য আশা করেছিলাম, তা আমরা পাইনি: জামায়াত নেতা দেলাওয়ার

পুলিশি নিরাপত্তায় প্রচারণা, জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ

রোববার (১০ ডিসেম্বর) সংশ্লিষ্ট আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ এইচ এম কবীর হোসেন এই নোটিশ দেন। 
টিবিএস রিপোর্ট 
10 December, 2023, 09:35 pm
Last modified: 10 December, 2023, 09:38 pm
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ফাইল ছবি

আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী গণসংযোগে সরকারি গাড়ি ও পুলিশ প্রটোকল ব্যবহারের অভিযোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সংশ্লিষ্ট আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ এইচ এম কবীর হোসেন এই নোটিশ দেন। 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।

শোকজের চিঠিতে বলা হয়েছে, 'আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েও সরকারি গাড়িযোগে (গাড়ি নং-ঢাকা মেট্রো-ঘ-১৮৫৩৩৩) পুলিশ প্রটেকশনে (পুলিশ প্রটেকশনের গাড়ি নং ঢাকা মেট্রো ঠ-১৪৩৩১২) শোলমারী বাজারে অবস্থিত কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজার বসতবাড়ির সামনে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে বক্তব্য প্রদান করেছেন। উক্ত জনসভায় অনুমান পাঁচ শতাধিক লোকের জনসমাগম হয়েছে। আপনি আসন্ন দ্বাদশ নির্বাচনী সংসদ সদস্য পদপ্রার্থী হয়েও সরকারি গাড়িযোগে পুলিশ প্রটেকশনে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১২ ও ১৪ (২) লঙ্ঘন করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।"

"এমতাবস্থায়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ভঙ্গের কারণে কেনো আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর অনুসন্ধান প্রতিবেদন প্রেরণ করা হবে না, তা কমিটির অস্থায়ী কার্যালয় যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত, কক্ষ নং-২০৬, জেলা ও দায়রা জজ আদালত, মেহেরপুর-এ আগামী মঙ্গলবার বেলা ১২ ঘটিকার সময় সশরীরে উপস্থিত হয়ে অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।"

Related Topics

টপ নিউজ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন / কারণ দর্শানোর নোটিশ / নির্বাচনী প্রচারণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ফেসবুক পোস্ট দেয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকে শোকজ
  • শোকজের জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় পেলো আদ্-দ্বীন হাসপাতাল
  • সোশ্যাল মিডিয়া যেভাবে বিজয়কে রাজনৈতিক 'সুপারস্টারে' পরিণত করেছে
  • নির্বাচনের আগে শেষ মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে চলছে দলগুলোর জোর প্রচারণা
  • মাঠে নেমে যে রাজনৈতিক সৌজন্য আশা করেছিলাম, তা আমরা পাইনি: জামায়াত নেতা দেলাওয়ার

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net