Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
বিপজ্জনক পিচ, পরিত্যক্ত বিগ ব্যাশের ম্যাচ

খেলা

টিবিএস ডেস্ক
10 December, 2023, 07:50 pm
Last modified: 10 December, 2023, 07:58 pm

Related News

  • অপরিকল্পিত প্রকল্পে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অপচয় ৬৫ কোটি টাকা; চারটিই এখন পরিত্যক্ত
  • বিপিএলে কবে লড়বে কারা, কোন শহরে কতগুলো ম্যাচ
  • বিগ ব্যাশে দল পেলেন রিশাদ
  • বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার
  • কোহলি-রোহিতের পর জাদেজাও দিলেন অবসরের ঘোষণা

বিপজ্জনক পিচ, পরিত্যক্ত বিগ ব্যাশের ম্যাচ

সপ্তম ওভারে একটি ডেলিভারি অফ স্টাম্পের বেশ বাইরে পড়ে অস্বাভাবিক আচরণ করলে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন জশ ইংলিস। আলোচনা করে তখনই ম্যাচ বন্ধ করে দেন দুই আম্পায়ার।
টিবিএস ডেস্ক
10 December, 2023, 07:50 pm
Last modified: 10 December, 2023, 07:58 pm

খেলা শুরুর পর বাজে উইকেটের কারণে ম্যাচ পরিত্যক্ত, পেশাদার পর্যায়ে এমন ঘটনা খুব বেশি দেখা যায় না। বিগ ব্যাশে আজ এমন ঘটনাই ঘটলো। জিলংয়ের সিমন্ডস স্টেডিয়ামে পার্থ স্করচার্স-মেলবোর্ন রেনেগেডসের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। নির্ধারিত সময়ে টস ও খেলা শুরু হয়, কিন্তু বাজে উইকেটের কারণে ৬.৫ ওভার পর ম্যাচটি পরিত্যক্ত করা হয়। এখানকার পিচকে 'বিপজ্জনক' বলা হয়েছে। 

অপ্রত্যাশিত বাউন্স ছিল, যে কারণে যা দুই দলের খেলোয়াড়রা মাঠের আম্পায়ারকে এই বিষয়ে জানান। ২০ মিনিট অপেক্ষা করার পরে ম্যাচটি বন্ধ করে দেওয়া হয়। ম্যাচের আগের দিন রাতে জিলংয়ে প্রচুর বৃষ্টি হয়। কভার দিয়ে ঢাকলেও পিচে পানি জমে যায়। পানি শুকানোর চেষ্টা চালালেও পুরোপুরি তা করা যায়নি। ম্যাচ শুরুর আগে পিচের স্যাঁতসেঁতে জায়গা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

টস জিতে স্কোরচার্সকে ব্যাটিংয়ে পাঠানোর পর রেনেগেডস অধিনায়ক নিক ম্যাডিনসন বলেন, 'উইকেট একেবারে ভিজে গিয়েছে। তাই আমরা শুধু দেখতে চাই কী ঘটতে যাচ্ছে।' খেলা যখন বন্ধ হয়, তখন ৬.৫ ওভারে ২ উইকেটে ৩০ রান ছিল স্কোরচার্সের। ২০ রানে অপরাজিত থাকা অ্যারন হার্ডি সবার আগে আম্পায়ারদের কাছে অভিযোগ করেন, জানান অসুবিধার কথা। জশ ইংলিসও অভিযোগ করেন।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং ধারাভাষ্য দিচ্ছিলেন। সপ্তম ওভারে একটি অসম বাউন্স দেখার পর এটাকে 'হাস্যকর' বলে অভিহিত করেন তিনি। আরেক সাবেক অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, 'খেলোয়াড়রা যদি এই পিচে খেলা চালিয়ে যায়, তবে তাদের শরিরে বা হেলমেটে আঘাত পাওয়ার ঝুঁকি রয়েছে।'

সপ্তম ওভারে উইল সাদারল্যান্ডের পঞ্চম ডেলিভারি অফ স্টাম্পের বেশ বাইরে পড়ে অস্বাভাবিক আচরণ করলে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন ইংলিস। আলোচনা করে তখনই ম্যাচ বন্ধ করে দেন দুই আম্পায়ার। মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলে জানানো হয়। কিছুক্ষণ পরই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। খেলা বন্ধের আগে স্কোরচার্সের রান ছিল ২ উইকেটে ৩০। 

খেলা পরিত্যক্তের বিষয়ে আম্পায়ার বেন ট্রেলোর বলেছেন, 'শেষ ডেলিভারিটিতে উইকেটের অস্বাভাবিক আচরণ দেখলাম আমরা। আমাদের মনে হয়েছে, এটা বিপজ্জনক হয়ে উঠেছে। যে কারণে খেলা থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।'

পিচের কন্ডিশন ভালো না হওয়ার পরও খেলা শুরু করা নিয়ে ট্রেলোর জানান, শুরুতে আশাবাদী ছিলেন তারা, 'প্রথমে ভালোই মনে হয়েছিল। আর খেলা শুরু না করলে এ ধরনের পরিস্থিতি পুরোপুরি আঁচও করা যায় না। প্রথম কয়েক ওভারের পরও মনে হয়েছে খেলা শেষ করা যাবে। কিন্তু শেষ বলটা দেখে আমাদের বিবেচনায় বিপজ্জনকই মনে হয়েছে।'

Related Topics

টপ নিউজ

বিগ ব্যাশ / বিপজ্জনক উইকেট / পরিত্যক্ত / টি-টোয়েন্টি ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
    মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

Related News

  • অপরিকল্পিত প্রকল্পে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অপচয় ৬৫ কোটি টাকা; চারটিই এখন পরিত্যক্ত
  • বিপিএলে কবে লড়বে কারা, কোন শহরে কতগুলো ম্যাচ
  • বিগ ব্যাশে দল পেলেন রিশাদ
  • বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার
  • কোহলি-রোহিতের পর জাদেজাও দিলেন অবসরের ঘোষণা

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

5
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

6
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net