Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
সম্পদ ও আয় বেড়েছে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী পলকের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 December, 2023, 02:30 pm
Last modified: 10 December, 2023, 09:27 pm

Related News

  • জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর
  • ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয় ও পলকের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের
  • প্রিজনভ্যানে জাতীয় সংগীত গাইলেন পলক
  • ইন্টারনেট বন্ধ করে গণহারে হত্যা: হাসিনাপুত্র জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • গ্রেপ্তার আ.লীগের ৫,০৭৯ নেতাকর্মী; মামলায় শীর্ষে আনিসুল, সবচেয়ে বেশি রিমান্ডে গেছেন পলক

সম্পদ ও আয় বেড়েছে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী পলকের

হলফনামার তথ্য অনুযায়ী, ২০১৮ সালে পলকের স্থাবর-অস্থাবর সম্পদ ছিল ২ কোটি ৭০ লাখ ২৩ হাজার টাকার, যা বেড়ে এখন হয়েছে ৪ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকার।
টিবিএস রিপোর্ট
10 December, 2023, 02:30 pm
Last modified: 10 December, 2023, 09:27 pm
ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের গত পাঁচ বছরে সম্পদ ও আয় দুই-ই বেড়েছে। এ সময়ে  প্রতিমন্ত্রী পলকের সম্পদ বেড়েছে দেড় গুণের বেশি। সম্পদ বেড়েছে তাঁর স্ত্রীরও।

দ্বাদশ সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী জুনাইদ আহমেদ পলক। মনোনয়নপত্রের সঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তার  কার্যালয়ে জমা দেওয়া তাঁর হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

পলক এ আসনে তিনবারের সংসদ সদস্য। হলফনামায় নিজেকে সুপ্রিম কোর্টের আইনজীবী উল্লেখ করেছেন তিনি। তাঁর স্ত্রী আরিফা জেসমিন কণিকা একজন নারী উদ্যোক্তা।

হলফনামার তথ্য অনুযায়ী, ২০১৮ সালে পলকের স্থাবর-অস্থাবর সম্পদ ছিল ২ কোটি ৭০ লাখ ২৩ হাজার টাকার, যা বেড়ে এখন হয়েছে ৪ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকার।

পলকের অস্থাবর সম্পদ রয়েছে ৩ কোটি ৫৩ লাখ ৭২ হাজার টাকার, যার মধ্যে রয়েছে নগদ টাকা ১ কোটি ১৭ লাখ ৪১ হাজার, ব্যাংকে জমা টাকা ৬ লাখ ৬৫ হাজার এবং সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত ১ কোটি ২৫ লাখ ২৯ হাজার টাকার। এ ছাড়া এক কোটি টাকার একটি গাড়ি, দুই ভরি স্বর্ণ, এক লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী, ২০ হাজার টাকার আসবাব এবং ২ লাখ ৯০ হাজার টাকার একটি শটগান ও একটি পিস্তল রয়েছে তাঁর। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৩ লাখ ৯৮ হাজার টাকার (অর্জনমূল্যে) কৃষিজমি, ৩৬ লাখ টাকার অকৃষি জমি, ২০ লাখ টাকার বাড়ি ও ১৫ লাখ টাকার অ্যাপার্টমেন্ট।

অন্যদিকে ২০১৮ সালে তার স্ত্রীর সম্পদ ছিল ২ কোটি ৬৮ লাখ টাকার, যা বেড়ে এখন হয়েছে ৩ কোটি ৮৪ লাখ টাকার। 

বর্তমানে তাঁর বাৎসরিক আয় ৩২ লাখ টাকা দাঁড়িয়েছে। এর মধ্যে বেশিরভাগ আয়ই প্রতিমন্ত্রী হিসেবে তার পাওয়া সম্মানী, যা ২১ লাখ টাকার মতো। 

এ ছাড়া এক কোটি টাকার একটি গাড়ি, দুই ভরি স্বর্ণ, এক লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী, ২০ হাজার টাকার আসবাব রয়েছে প্রতিমন্ত্রীর। পৈতৃক দোতলা বাড়ির কথাও তিনি হলফনামায় উল্লেখ করেছেন। ২ লাখ ৯০ হাজার টাকার একটি শটগান ও একটি পিস্তলও রয়েছে পলকের নামে।

ব্যাংক জমা/সঞ্চয়পত্র থেকে মুনাফা বাবদ তার আয় ৭ লাখ ৭৬ হাজার টাকা। 

হলফনামা অনুযায়ী, কৃষি, বাড়ি ভাড়া, ব্যাংক মুনাফা, বেতন-ভাতা ও টকশো থেকে বছরে জুনাইদ আহমেদের আয় ৩২ লাখ ২২ হাজার টাকা, যা ২০১৮ সালের হলফনামায় ছিল ১৮ লাখ ৫৭ হাজার টাকা।

জুনাইদ আহমেদ ২০০৮ সালে প্রথম নাটোর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

জুনাইদ আহমেদ নিজের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর ও পেশা আইনজীবী বলে উল্লেখ করেছেন। তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছিল, যার মধ্যে দুটি থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। 

Related Topics

টপ নিউজ

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী / জুনাইদ আহমেদ পলক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা তেহরানের
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর
  • ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয় ও পলকের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের
  • প্রিজনভ্যানে জাতীয় সংগীত গাইলেন পলক
  • ইন্টারনেট বন্ধ করে গণহারে হত্যা: হাসিনাপুত্র জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • গ্রেপ্তার আ.লীগের ৫,০৭৯ নেতাকর্মী; মামলায় শীর্ষে আনিসুল, সবচেয়ে বেশি রিমান্ডে গেছেন পলক

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা তেহরানের

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net