Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
পর্দার ধোনির ব্যাটিংয়ের ভক্ত হয়ে গিয়েছিলেন আসল ধোনি

খেলা

টিবিএস ডেস্ক
15 June, 2020, 04:35 pm
Last modified: 15 June, 2020, 04:43 pm

Related News

  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার

পর্দার ধোনির ব্যাটিংয়ের ভক্ত হয়ে গিয়েছিলেন আসল ধোনি

কেবল ধোনিই নন, সুশান্তের ব্যাটিং এবং তার হেলিকপ্টার শট দেখে অবাক হয়ে গিয়েছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারও। সুশান্তের কোচ কিরন মোরেকে শচিন বলেন, ‘ছেলেটি কে? খুবই ভালো ব্যাটিং করছে।’
টিবিএস ডেস্ক
15 June, 2020, 04:35 pm
Last modified: 15 June, 2020, 04:43 pm

বয়স মাত্র ৩৪ বছর। এই অসময়েই সুশান্ত সিং রাজপুতের নামের আগে যোগ করতে হচ্ছে প্রয়াত শব্দটি। 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' চলচ্চিত্রে দারুণ অভিনয়ের মাধ্যমে তুমুল জনপ্রিয় হয়ে ওঠা এই বলিউড তারকা পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তার মৃত্যু বলিউডের মতো বিশ্ব ক্রিকেটেও নাড়া দিয়েছে। সুশান্তের অকাল প্রয়াণে শাহরুখ খান থেকে শুরু করে, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্ডার, জন সিনাদের মতো বিশ্ব তারকারা শোক জানিয়েছেন।

অনেকে আবার স্মৃতির পাতা উল্টে মনে করছেন সুশান্তের সঙ্গে কাটানো সময়ের কথা। এর মধ্যে একজন অরুণ পাণ্ডে। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ম্যানেজার তিনি। 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' চলচ্চিত্রের পরিচালকও তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে আলাপকালে অরুণ জানিয়েছেন, সুশান্ত নিজেকে এমনভাবে তৈরি করেছিলেন যে, ধোনিও তার ব্যাটিং দেখে অবাক হয়ে গিয়েছিলেন।       

অরুণ বলেন, 'নিজের ফোনে সুশান্তের ট্রেনিংয়ের একটি ভিডিও দেখছিল মাহি। ভিডিওটি দেখে ও বলে, "আরে তুমি তো হুবুহু ফটোকপি করে নিয়েছো, রঞ্জি ট্রফি খেলতে পারবে।" এটা শুনে বাচ্চাদের মতো হাসতে থাকে সুশান্ত, আমি এখনও সেটা মনে করতে পারি।'

কেবল ধোনিই নন, সুশান্তের ব্যাটিং এবং তার হেলিকপ্টার শট দেখে অবাক হয়ে গিয়েছিলেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকারও। ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান নির্বাচক কমিটির চেয়ারম্যান কিরন মোরে এমনই জানিয়েছেন। 

'এমএস ধোনি;: দ্য আনটোল্ট স্টোরি' চলচ্চিত্র নির্মাণে যুক্ত ছিলেন কিরন মোরে। সুশান্তের ব্যাটিং ও উইকেটকিপিং শেখানোর দায়িত্ব ছিল তার ওপর।

কিরন মোরে বলেন, 'শচিন গ্যালারিতে বসে দেখছিল। শচিনের সঙ্গে যখন আমার দেখা হয়, সে বলে, "ছেলেটা কে? খুবই ভালো ব্যাটিং করছে।" তখন আমি তাকে বলি, সুশান্ত একজন অভিনেতা। ধোনির বায়োপিকের জন্য নিজেকে প্রস্তুত করছে। শচিন বিস্মিত কণ্ঠে বলে, "সে চাইলে পেশাদার ক্রিকেট খেলতে পারে। তাকে দেখে এতটাই ভালো মনে হচ্ছে।"

ধোনির মতো হতে দেড় বছর সময় নেন সুশান্ত। নিজেকে পুরোপুরি ধোনির মতো করে গড়ে তুলতে ভারত অধিনায়কের সঙ্গে আঠার মতো লেগে থাকতেন অসময়েই পৃথিবীকে বিদায় বলে দেওয়া বলিউডের এই অভিনেতা। একটু পরপরই ধোনিকে প্রশ্ন করতেন সুশান্ত। মাঝেমধ্যে বিরক্ত হয়ে যেতেন ধোনি। 

এ নিয়ে অরুণ পাণ্ডে বলেন, 'ধোনির সঙ্গে সে অনেক সময় কাটাতো। প্রশ্নের পর প্রশ্ন করতে থাকতো। কোনো উত্তরে সন্তুষ্ট না হলে আবার প্রশ্ন করতো। ধোনি কোনো প্রশ্ন এড়িয়ে গেলে আবারও জানতে চাইতো। একবার ধোনি চোখ উল্টে বলে, "আরে ভাই কত প্রশ্ন করো তুমি।" 

'সুশান্তের উত্তরও আমার মনে আছে। সে বলে, "ভাই সবাই আপনাকে আপনার মাঝে খুঁজবে। আপনি যেভাবে করেন প্রতিটা জিনিস, আমাকে ঠিক একইভাবে করতে হবে।" সে প্রায়ই বলতো, "স্যার, তাকে অনেক ভালোভাবে জানতে হবে।"

Related Topics

টপ নিউজ

সুশান্ত সিং রাজপুত / মহেন্দ্র সিং ধোনি / শচিন টেন্ডুলকার / বলিউড / ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net