Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
যুদ্ধবিরতির সময়সীমা শেষ! গাজায় ইসরায়েলি হামলা শুরু

আন্তর্জাতিক

আল জাজিরা
01 December, 2023, 11:55 am
Last modified: 01 December, 2023, 12:13 pm

Related News

  • ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নেতানিয়াহুর ৬ বার যুক্তরাষ্ট্র সফর: এক নজরে নেপথ্য কাহিনী ও ফলাফল
  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজায় যুদ্ধ অবসানের নিশ্চয়তা পেল হামাস, যুদ্ধবিরতিতে ইসরায়েলের অনুমোদন
  • যুক্তরাষ্ট্র যেভাবে অর্থ দিয়ে ইসরায়েলের গাজা, লেবানন ও ইরান যুদ্ধ জিইয়ে রেখেছে

যুদ্ধবিরতির সময়সীমা শেষ! গাজায় ইসরায়েলি হামলা শুরু

বর্তমানে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। গাজার কেন্দ্রস্থলে নুসেইরাত ও বুরেইজ শরণার্থী শিবিরের কাছেও ইসরায়েলি ট্যাঙ্কগুলি গোলাবর্ষণ করছে।
আল জাজিরা
01 December, 2023, 11:55 am
Last modified: 01 December, 2023, 12:13 pm
ছবি: আল জাজিরা

ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির সময়সীমা শেষ হয়েছে। তবে দুই পক্ষ সময়সীমা বৃদ্ধিতে কোনো ধরনের সমঝোতায় পৌঁছাতে পারেনি। আর এতে করে গাজা উপত্যকায় ফের শুরু হয়েছে হামলা। 

গাজা শহর এবং এর উত্তরাঞ্চলের প্রত্যক্ষদর্শীরা জানায়, বর্তমানে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। গাজার কেন্দ্রস্থলে নুসেইরাত ও বুরেইজ শরণার্থী শিবিরের কাছেও ইসরায়েলি ট্যাঙ্কগুলি গোলাবর্ষণ করছে।

অন্যদিকে তেল আবিবের পক্ষ থেকেও ফের হামলা শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় চালানো হচ্ছে স্থল ও বিমানপথে হামলা। 

ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তারা গাজা উপত্যকায় ফের যুদ্ধ শুরু করেছে। কেননা তাদের দাবি অনুযায়ী, হামাস ইসরায়েলের ভূখণ্ডে গুলি চালিয়ে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে।  

এদিকে গতকাল বুধবার ১৬ জন ইসরায়েলি ও বিদেশি জিম্মিদের মুক্তি দিয়েছিল হামাস। আর গতকাল (বৃহস্পতিবার) সকালে ইসরায়েলি কারাগার থেকে ৩০ নারী ও শিশুকে মুক্তি দেওয়া হয়েছিল। 

চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তি পাওয়া ১৬ জনের মধ্যে ১০ জনকে চুক্তির আওতায় মুক্তি দিয়েছে হামাস। আর যে চার জন থাই ও দুই জন রাশিয়ান-ইসরায়েলিকে মুক্তি দেওয়া হয়েছে, সেটি চুক্তির অংশ হিসেবে নয়।

এদিকে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর থেকে সম্প্রতি তৃতীয়বারের মতো তেল আবিব সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন। ধারণা করা হচ্ছে যে, দখলকৃত পশ্চিম তীরেও তিনি সফর করবেন।

গাজায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১৫ হাজার ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১২০০ জন।
 
Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন / গাজায় হামলা / হামাস-ইসরায়েল যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • ছবি: সংগৃহীত
    কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কমে এসেছে চিংড়ির সরবরাহ: হিমায়িত খাবারে ভর করে টিকে থাকছে সামুদ্রিক খাবার রপ্তানিকারকেরা

Related News

  • ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নেতানিয়াহুর ৬ বার যুক্তরাষ্ট্র সফর: এক নজরে নেপথ্য কাহিনী ও ফলাফল
  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজায় যুদ্ধ অবসানের নিশ্চয়তা পেল হামাস, যুদ্ধবিরতিতে ইসরায়েলের অনুমোদন
  • যুক্তরাষ্ট্র যেভাবে অর্থ দিয়ে ইসরায়েলের গাজা, লেবানন ও ইরান যুদ্ধ জিইয়ে রেখেছে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কমে এসেছে চিংড়ির সরবরাহ: হিমায়িত খাবারে ভর করে টিকে থাকছে সামুদ্রিক খাবার রপ্তানিকারকেরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net