Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
বগুড়ায় সাত আসনে ৪১ শতাংশ প্রার্থী স্বতন্ত্র

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 November, 2023, 09:10 pm
Last modified: 29 November, 2023, 09:35 pm

Related News

  • সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে এক বছর লাগতে পারে: মির্জা ফখরুল
  • সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপি নেত্রী তাবাসসুমের রিট
  • ভোটার তালিকা নিয়ে চরম বিতর্কের মাঝে পশ্চিমবঙ্গে ভোট শুরু
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

বগুড়ায় সাত আসনে ৪১ শতাংশ প্রার্থী স্বতন্ত্র

বগুড়া-১ আসনে (সারিয়াকান্দি-সোনতলা) মনোনয়ন তুলেছেন ১২ জন। এর মধ্যে স্বতন্ত্র রয়েছেন ৫ জন। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মনোনয়ন তুলেছেন ১০ জন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৪ জন।
টিবিএস রিপোর্ট
29 November, 2023, 09:10 pm
Last modified: 29 November, 2023, 09:35 pm
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে আজ (বুধবার) পর্যন্ত ৯২ জন প্রার্থী মনোনয়ন তুলেছেন। এর মধ্যে দলীয় দলীয় প্রার্থী ছাড়া স্বতন্ত্র হিসেবে মনোনয়ন তুলেছেন ৩৮ জন। শতকরা হারে এটি দাড়ায় ৪১ শতাংশেরও বেশি।

বুধবার বগুড়া জেলা নির্বাচন কমিশনের কাছ থেকে পাওয়া নথি বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। এই মনোনয়ন তোলার মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট, এনপিপি, তৃণমূল বিএনপি, সুপ্রিম পার্টিসহ একাধিক দলের প্রার্থী রয়েছেন।

এর মধ্যে বগুড়া-১ আসনে (সারিয়াকান্দি-সোনতলা) মনোনয়ন তুলেছেন ১২ জন। এর মধ্যে স্বতন্ত্র রয়েছেন ৫ জন। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মনোনয়ন তুলেছেন ১০ জন। তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৪ জন। বগুড়া-৩ (কাহালু-দুপচাঁচিয়া) আসনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন তুলেছেন, যার মধ্যে স্বতন্ত্র রয়েছেন আটজন।

বগুড়া-৪ আসনে পাঁচজন প্রার্থী স্বতন্ত্রভাবে ভোট করতে চান। এই আসনে আজ পর্যন্ত মোট প্রার্থী ১২ জন। বগুড়া-৫ আসনে মোট প্রার্থী আটজন। তার মধ্যে স্বতন্ত্র রয়েছেন ২ জন। বগুড়া-৬ (সদর) আসনে মোট প্রার্থী ৯ জন। এর মধ্যে ৮ জনই স্বতন্ত্র।

বগুড়ায় সবচেয়ে বেশি প্রার্থী ভোটের মাঠে নামার ঘোষণা দিয়েছেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে। এই আসনে মোট প্রার্থী ২৭ জন। তার মধ্যে ১৮ জন স্বতন্ত্রভাবে মনোনয়ন তুলেছেন।      

বগুড়ার আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বগুড়া-৪ আসনে নির্বাচনের জন্য বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে মনোনয়ন তুলেছেন। তিনি বগুড়া ৪ আসন (কাহালু-নন্দীগ্রাম) থেকে নির্বাচন করার পরিকল্পনা করেছেন বলে তার ব্যক্তিগত সহকারি শুভ নিশ্চিত করেছেন।

এ ছাড়া বগুড়ায় বিএনপির চার সাবেক নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসন থেকে স্বতন্ত্রের ব্যানারে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।

বগুড়ার সাতটি আসনে মোট ভোটার সংখ্যা ২৮ লাখ ২৮ হাজার ৩৪৪। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৪ হাজার ৩২১ এবং নারী ভোটার ১৪ লাখ ২৪ হাজার ২৩ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৯৬৯টি। ভোট কক্ষ স্থায়ী ৫ হাজার ৮১৫টি ও অস্থায়ী ৪০৮ টি মিলে মোট ৬ হাজার ২২৩ টি কক্ষে ভোট দিবেন জেলাবাসী।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। বাছাই শুরু ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬ থেকে ১৫ ডিসেম্বর। এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

এর মধ্যে বগুড়ায় মনোয়নপত্র বাছাইয়ের দিন নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

Related Topics

টপ নিউজ

স্বতন্ত্র প্রার্থী / নির্বাচন / প্রার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে এক বছর লাগতে পারে: মির্জা ফখরুল
  • সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপি নেত্রী তাবাসসুমের রিট
  • ভোটার তালিকা নিয়ে চরম বিতর্কের মাঝে পশ্চিমবঙ্গে ভোট শুরু
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net