Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
জেমস বন্ডের পরবর্তী সিনেমা পরিচালনার গুঞ্জনে মুখ খুললেন ক্রিস্টোফার নোলান

বিনোদন

ডেডলাইন ডট কম
23 November, 2023, 12:00 pm
Last modified: 23 November, 2023, 12:02 pm

Related News

  • বাড়ির আঙিনায় অবহেলায় ফেলে রাখা হয়েছিল জেমস বন্ডের গাড়ি; মেরামতের পর দাম উঠল ১০ লাখ পাউন্ড
  • আবারও বড় পর্দায় জনপ্রিয় স্পাই চরিত্র জেসন বোর্ন!
  • নতুন জেমস বন্ড সিনেমার চিত্রনাট্য লিখছেন 'পিকি ব্লাইন্ডার্স' নির্মাতা স্টিভেন নাইট
  • জেমস বন্ডের নতুন পরিচালক হিসেবে ডেনিস ভিলেনিউভের নাম ঘোষণা
  • পরবর্তী জেমস বন্ড ব্রিটিশ হওয়া উচিত: সাবেক তারকা পিয়ার্স ব্রসনান 

জেমস বন্ডের পরবর্তী সিনেমা পরিচালনার গুঞ্জনে মুখ খুললেন ক্রিস্টোফার নোলান

ক্রেইগের সময়কালে মার্টিন ক্যাম্পবেল, মার্ক ফরস্টার, স্যাম মেন্ডেস এবং ক্যারি জোজি ফুকুনাগার মোট বিখ্যাত সব পরিচালক সিনেমাগুলো পরিচালনা করেছেন। এক্ষেত্রে পরবর্তীতে ঠিক কোন পরিচালক আসন্ন সিনেমাটি পরিচালনা করবেন সেটি নিয়ে চলছে জল্পনা-কল্পনা। 
ডেডলাইন ডট কম
23 November, 2023, 12:00 pm
Last modified: 23 November, 2023, 12:02 pm
ছবি: সংগৃহীত

বিশ্ববিখ্যাত জেমস বন্ড সিরিজের সিনেমার নতুন পরিচালক হিসেবে ক্রিস্টোফার নোলানের নাম গুঞ্জন হিসেবে শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে মুখ খুললেন কিংবন্দন্তি এই পরিচালক। 

এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে নোলান বলেন, "না। দুঃখজনকভাবে এই গুঞ্জনের কোন সত্যতা নেই। তবে আমি খুবই রোমাঞ্চিত যে ধর্মঘট শেষ হয়েছে এবং আমরা সবাই কাজে ফিরে যেতে পারব।"

চলতি বছর নোলানের পরিচালনায় মুক্তি পেয়েছে 'ওপেনহেইমার' সিনেমা। এটিতে পরিচালক হিসেবে তিনি প্রচুর প্রশংসা কুড়িয়েছেন। 

অন্যদিকে জেমস বন্ড সিরিজের পরবর্তী সিনেমা ঠিক কবে নাগাদ মুক্তি পেতে পারে, সেটি এখনো নির্ধারণ করা হয়নি। তবে ০০৭ এজেন্টের রোল করা শেষ অভিনেতা ছিলেন ড্যানিয়েল ক্রেইগ। 

গত ১৬ বছরে ব্যবসাসফল মোট পাঁচটি জেমস বন্ড চলচ্চিত্রে অভিনয় করার পর বিখ্যাত ব্রিটিশ স্পাই চরিত্রটিকে বিদায় জানিয়েছেন অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। ২০০৬ সালে ২০২১ সাল পর্যন্ত রোলটিতে অভিনয় করেন তিনি। সর্বশেষ 'নো টাইম টু ডাই' সিনেমায় দেখা গেছে এই অভিনেতাকে।   

ক্রেইগের সময়কালে মার্টিন ক্যাম্পবেল, মার্ক ফরস্টার, স্যাম মেন্ডেস এবং ক্যারি জোজি ফুকুনাগা সিনেমাগুলো পরিচালনা করেছেন। পরবর্তীতে ঠিক কোন পরিচালক আসন্ন সিনেমাটি পরিচালনা করবেন সেটি নিয়ে চলছে জল্পনা-কল্পনা। 

একইসাথে মূল চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে সেটিও এখন পর্যন্ত ঠিক করা হয়নি। কেননা ক্রেইগের পর রূপালি পর্দায় কে জেমস বন্ড হবেন তার উপর নির্ভর করে অনেকগুলো বিষয়। প্রথমত, বক্স অফিস সাফল্য এবং দ্বিতীয়ত, অভিনয়ে ক্রেইগের সমকক্ষ কাউকে পাওয়া।

নতুন জেমস বন্ডও ভক্তদের মন জয় করতে পারবেন কি-না সেটিও একটি কঠিন প্রশ্ন। এক্ষেত্রে ইদ্রিস আলবা, হেনরি কেভিল, অ্যারন টেলর জনসন, রবার্ট প্যাটিনসনসহ বেশ কিছু হলিউড তারকার নাম শোনা যাচ্ছে আগামীর বন্ড হিসেবে।

ব্রিটিশ ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিংয়ের অমর গোয়েন্দা চরিত্র জেমস বন্ড। সাহিত্যের পাশাপাশি সিনেমার চরিত্রেও বন্ডের জনপ্রিয়তার কমতি নেই। ১৯৫৩ সালে বই হিসেবে বাজারে এলেও সিনেমা হিসেবে বন্ডের আত্মপ্রকাশ ঘটে ১৯৬২ সালে।

Related Topics

টপ নিউজ

জেমস বন্ড / ড্যানিয়েল ক্রেইগ / ক্রিস্টোফার নোলান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • বাড়ির আঙিনায় অবহেলায় ফেলে রাখা হয়েছিল জেমস বন্ডের গাড়ি; মেরামতের পর দাম উঠল ১০ লাখ পাউন্ড
  • আবারও বড় পর্দায় জনপ্রিয় স্পাই চরিত্র জেসন বোর্ন!
  • নতুন জেমস বন্ড সিনেমার চিত্রনাট্য লিখছেন 'পিকি ব্লাইন্ডার্স' নির্মাতা স্টিভেন নাইট
  • জেমস বন্ডের নতুন পরিচালক হিসেবে ডেনিস ভিলেনিউভের নাম ঘোষণা
  • পরবর্তী জেমস বন্ড ব্রিটিশ হওয়া উচিত: সাবেক তারকা পিয়ার্স ব্রসনান 

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net