Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
সামরিক প্রশিক্ষণে যাচ্ছেন বিটিএসের আরও চার তারকা  

বিনোদন

টিবিএস ডেস্ক
23 November, 2023, 11:35 am
Last modified: 23 November, 2023, 11:40 am

Related News

  • চার বছর পর বিশ্বমঞ্চে ফিরছে বিটিএস, আয় এক বিলিয়ন ডলার ছাড়ানোর সম্ভাবনা
  • রাশিয়ার ‘ভুলবশত’ ড্রোন হামলা: আগ্রাসনের আশঙ্কায় পোল্যান্ডে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন হাজারো সাধারণ মানুষ
  • ইউক্রেনে প্রশিক্ষণরত সেনার গুলিতে দুই সামরিক প্রশিক্ষক নিহত
  • বিটিএস ফিরছে নতুন অ্যালবাম ও ট্যুর নিয়ে
  • আবারও এক হচ্ছে বিটিএস, কিন্তু কে-পপ জগৎ কি আগের মতো আছে?

সামরিক প্রশিক্ষণে যাচ্ছেন বিটিএসের আরও চার তারকা  

বর্তমানে ব্যান্ডটির তিনজন সদস্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন। তারা হলেন জিন, জে-হোপ আর সুগা। এমতাবস্থায় প্রশিক্ষণে খুব শীঘ্রই যুক্ত হতে যাচ্ছেন বাকি চার তারকা আরএম, জিমিন, ভি এবং জাংকুক। 
টিবিএস ডেস্ক
23 November, 2023, 11:35 am
Last modified: 23 November, 2023, 11:40 am
ছবি: গেটি ইমেজেস

বিটিএস ব্যান্ডের সদস্য আরএম, জিমিন, ভি এবং জাংকুকের দক্ষিণ কোরিয়ার রীতি মেনে এখনো বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নেওয়া হয়নি। তাই প্রশিক্ষণ শুরু করতে ব্যান্ডটির এই চার সদস্য ইতিমধ্যেই নিজের নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু করেছে। খবর বিবিসির। 

বর্তমানে ব্যান্ডটির আরও তিনজন সদস্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন। তারা হলেন জিন, জে-হোপ আর সুগা। এমতাবস্থায় প্রশিক্ষণে খুব শীঘ্রই যুক্ত হতে যাচ্ছেন বাকি চার তারকা।

বিটিএস ব্যান্ডের পক্ষ থেকে কে পপ তারকাদের প্রশিক্ষণ নিরাপদে শেষ করতে ভক্তদের কাছে সমর্থন চাওয়া হয়েছে। ব্যান্ডটির সদস্যরা ২০২৫ সালে ফের একত্র হবেন।

ব্যান্ডটির লেবেল বিগ হিট মিউজিকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, "আমরা আমাদের ভক্তদের জানাতে চাই, আরএম, জিমিন, ভি ও জাং কুক সামরিক প্রশিক্ষণে তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু করেছে। আমরা আপনাদের অব্যাহত ভালোবাসা এবং সমর্থন চাই।"

এদিকে গত বছর সামরিক প্রশিক্ষণ শুরু করেছে ব্যান্ডটির জ্যৈষ্ঠ সদস্য জিন। আর এপ্রিল মাসে যোগ দিয়েছেন আরেক সদস্য জে-হোপ।

অন্যদিকে বিটিএস সদস্য সুগা একজন সোশ্যাল সার্ভিস এজেন্ট হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন। কেননা তিনি নিয়মিত প্রশিক্ষণের জন্য যে শারীরিক যোগ্যতা, সেটি পূরণ করতে পারেননি।

সামরিক প্রশিক্ষণের জন্য গত জুন মাস থেকে বিটিএস নিজেদের কার্যক্রমে বিরতি দিয়েছে। এর আগে বিটিএস সদস্যদের প্রশিক্ষণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হবে কি-না, সেটি নিয়ে বহু বিতর্ক হয়েছে। কেননা তারা কে-পপ সঙ্গীতের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় হয়ে বিলিয়ন ডলার উপার্জন করেছে এবং দেশটির ভাবমূর্তি বাড়িয়েছে।

চলতি বছরের শুরুর দিকে ব্যান্ডটির এজেন্সির চেয়ারম্যান বলেন, বিটিএস সদস্যদের সামরিক প্রশিক্ষণ নিতে হচ্ছে বলে বৈশ্বিকভাবে কে-পপের যে বৃদ্ধি, সেটি বাঁধাগ্রস্ত হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার অলিম্পিক জয়ী খেলোয়াড় কিংবা ক্লাসিক্যাল সংগীতের কিছু শিল্পীদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের বিষয়টি ক্ষেত্রবিশেষে অব্যাহতি দেওয়া হয়। তবে বিশ্ববিখ্যাত কে-পপ তারকাদের জন্য সেটি প্রযোজ্য হয়নি।

২০১৩ সালে যাত্রা শুরুর পর থেকে বিশ্বব্যাপী বিটিএস–এর জনপ্রিয়তা আকাশচুম্বী। কোরিয়ান পপ মিউজিককে বিশ্বজুড়ে আরও ছড়িয়ে দিতে গত সেপ্টেম্বর মাসে বিটিএসের সাত সদস্যই নিজেদের মিউজিক লেবেলের সাথে চুক্তি নবায়ন করেছেন।

Related Topics

টপ নিউজ

বিটিএস / বিটিএস আর্মি / বিটিএসভক্ত / সামরিক প্রশিক্ষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • চার বছর পর বিশ্বমঞ্চে ফিরছে বিটিএস, আয় এক বিলিয়ন ডলার ছাড়ানোর সম্ভাবনা
  • রাশিয়ার ‘ভুলবশত’ ড্রোন হামলা: আগ্রাসনের আশঙ্কায় পোল্যান্ডে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন হাজারো সাধারণ মানুষ
  • ইউক্রেনে প্রশিক্ষণরত সেনার গুলিতে দুই সামরিক প্রশিক্ষক নিহত
  • বিটিএস ফিরছে নতুন অ্যালবাম ও ট্যুর নিয়ে
  • আবারও এক হচ্ছে বিটিএস, কিন্তু কে-পপ জগৎ কি আগের মতো আছে?

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net