Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
মৃতের সংখ্যা ১১০০ ছাড়িয়ে গেল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 June, 2020, 02:10 pm
Last modified: 13 June, 2020, 06:56 pm

Related News

  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫১২
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
  • সরকারি-বেসরকারি হাসপাতালে হামের রোগী ভর্তি ও চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশ
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৭৫

মৃতের সংখ্যা ১১০০ ছাড়িয়ে গেল

এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ১৩৯ জনে দাঁড়াল। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৫৬ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৪ হাজার ৩৭৯ জনে। 
টিবিএস রিপোর্ট
13 June, 2020, 02:10 pm
Last modified: 13 June, 2020, 06:56 pm

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ১৩৯ জনে দাঁড়াল।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৫৬ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৪ হাজার ৩৭৯ জনে। 

শনিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।  

মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ১৩, সিলেটে ২, রাজশাহীতে ৪, খুলনায় ১, বরিশালে ৪ জন এবং রংপুর বিভাগে ১ জন মারা গেছেন।

মৃত ৪৪ জনের বয়স:

  • ২১ থেকে ৩০ বছর বয়সী: ১ জন। 
  • ৩১ থেকে ৪০ বছর বয়সী: ৬ জন।
  • ৪১ থেকে ৫০ বছর বয়সী: ৫ জন।
  • ৫১ থেকে ৬০ বছর বয়সী: ১১ জন।
  • ৬১ থেকে ৭০ বছর বয়সী: ১১ জন।
  • ৭১ থেকে ৮০ বছর বয়সী: ৭ জন।
  • ৮১ থেকে ৯০ বছর বয়সী: ৩ জন

গত ২৪ ঘণ্টায় মোট ১৪ হাজার ৩৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে; পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৬৩৮টি। আজ দেশের ৫৯টি পরীক্ষাগারে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৫৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৭ হাজার ৮২৭ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

মোট আক্রান্ত: ৮৪ হাজার ৩৭৯ জন।
মারা গেছেন: ১ হাজার ১৩৯ জন।
মোট সুস্থ: ১৭ হাজার ৮২৭ জন।
মোট নমুনা পরীক্ষা: ৪ লাখ ৮৯ হাজার ৯৬০টি

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।

এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার বাংলাদেশ সময় বেলা ৩টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৭৭ লাখ ৫১ হাজার ৮৮৮ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রাণ গেছে ৪ লাখ ২৮ হাজার ৪৮৭ জনের।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

যুক্তরাষ্ট্র: ১ লাখ ১৬ হাজার ৮৩১ জন।
ব্রাজিল: ৪১ হাজার ৯০১ জন।

যুক্তরাজ্য: ৪১ হাজার ৪৮১ জন।
ইতালি: ৩৪ হাজার ২২৩ জন।
ফ্রান্স: ২৯ হাজার ৩৭৪ জন।
স্পেন: ২৭ হাজার ১৩৬ জন।
মেক্সিকো: ১৬ হাজার ৪৪৮ জন।
বেলজিয়াম: ৯ হাজার ৬৪৬ জন।
জার্মানি: ৮ হাজার ৮৬৩ জন।
ইরান: ৮ হাজার ৬৫৯ জন। 

Related Topics

টপ নিউজ

নিয়মিত অনলাইন ব্রিফিং / স্বাস্থ্য অধিদপ্তর / অধ্যাপক ডা. নাসিমা সুলতানা / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইলাস্ট্রেশন: সিএনএন
    যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: টিবিএস
    অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Related News

  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫১২
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
  • সরকারি-বেসরকারি হাসপাতালে হামের রোগী ভর্তি ও চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশ
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৭৫

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইলাস্ট্রেশন: সিএনএন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net