Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
বাংলাদেশে বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অংশীদারদের প্রতি আহবান জানিয়ে যাব: জাতিসংঘ  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 November, 2023, 02:45 pm
Last modified: 21 November, 2023, 03:27 pm

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস

বাংলাদেশে বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অংশীদারদের প্রতি আহবান জানিয়ে যাব: জাতিসংঘ  

টিবিএস রিপোর্ট
21 November, 2023, 02:45 pm
Last modified: 21 November, 2023, 03:27 pm
ফাইল ছবি

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, বাংলাদেশে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল অংশীদারকে জাতিসংঘ আহবান জানিয়ে যাবে। 

সোমবার (২০ নভেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, "আমরা সব অংশীদার, সরকার, রাজনৈতিক দলকে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য তারা যা করতে পারে, তা করতে আহবান জানিয়ে যাব।"

ব্রিফিংকালে একজন সাংবাদিক জানান, বিরোধী দলের দমন-পীড়নের মধ্যে বাংলাদেশ সরকার আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে; এ বিষয়ে জাতিসংঘ কোনো পদক্ষেপ নেবে কিনা জানতে চান তিনি।

প্রত্যুত্তরে ডুজারিক সে কথা বলেন।

আগামী বছরের ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ রয়েছে দাবি করে সকল রাজনৈতিক দলকে ভোটে অংশ নেওয়ার আহবান জানান।

তফসিল অনুযায়ী, ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য ১৯ দিন সময় রয়েছে। ৩০০ আসনেই ভোট হবে ব্যালট পেপারে।

একাদশ সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি, সেই সংসদের মেয়াদ আগামী বছরের ২৯ জানুয়ারি শেষ হচ্ছে।

এদিকে ইসির ঘোষণাকে স্বাগত জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে, এই ঘোষণা সংবিধান অনুসারে করা হয়েছে এবং সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। 

কিন্তু তফসিল প্রত্যাখ্যান করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, এর মাধ্যমে দেশকে নিশ্চিত সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, "এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব একথা সম্পূর্ণ অসত্য। আমরা এই বিতর্কিত নির্বাচন কমিশনকে বর্জন করছি। একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কার জন্য এই তফসিল ঘোষণা করা হয়েছে?"

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রত্যাখান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও।

প্রসঙ্গত, অনেক বছর ধরেই দেশের বড় দুই রাজনৈতিক দল– আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে অচলাবস্থা চললেও, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের পর থেকে রাজনৈতিক অস্থিরতা চরম রূপ নেয়। 

২৮ অক্টোবরের মহাসমাবেশ চলার মধ্যেই তা পুলিশি অ্যাকশনে পণ্ড হয়ে যাওয়ায় পরদিন হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২৯ অক্টোবর ফখরুলকে গ্রেপ্তারও করে পুলিশ। এরপর আমীর খসরু ও মোয়াজ্জেম হোসেন-সহ বিএনপির অন্যান্য শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে রাজনৈতিক অচলাবস্থা নিয়ে কেবল জাতীয় পর্যায় থেকেই উদ্বেগ প্রকাশ করা হচ্ছে না।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে শর্তহীন সংলাপে বসার আহবান জানিয়ে চিঠি দিয়েছেন। ইসির তফসিল ঘোষণার আগেই এ চিঠি সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের কাছে পৌঁছে দেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

যুক্তরাজ্য, জাতিসংঘ-সহ বেশকিছু শীর্ষ আন্তর্জাতিক অধিকার সংস্থাও একই আহবান জানিয়ে আসছে।   

 

Related Topics

টপ নিউজ

জাতিসংঘ / স্টিফেন ডুজারিক / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net