Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
আকস্মিক গোলাপি রঙ ধারণ করেছে ৫০ হাজার বছর পুরোনো হ্রদ

ফিচার

টিবিএস ডেস্ক
12 June, 2020, 12:20 pm
Last modified: 12 June, 2020, 12:38 pm

Related News

  • ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
  • ভারতের সাথে যুদ্ধে পাকিস্তানকে কারিগরি সহায়তা দেওয়ার কথা স্বীকার করল চীন
  • নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ এন এস রাজা সুব্রমানি; নতুন নৌবাহিনী প্রধান কৃষ্ণা স্বামীনাথ
  • তামিলনাড়ুতে সরকার গঠন আটকে দিলেন গভর্নর, আজ শপথ গ্রহণ হচ্ছে না বিজয়ের

আকস্মিক গোলাপি রঙ ধারণ করেছে ৫০ হাজার বছর পুরোনো হ্রদ

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকে পাঁচশ কিলোমিটার পূর্বে অবস্থিত এই হ্রদ ৫০ হাজার বছর আগে পৃথিবীতে একটি গ্রহাণুর আঘাতের ফলে জন্ম নেয়।
টিবিএস ডেস্ক
12 June, 2020, 12:20 pm
Last modified: 12 June, 2020, 12:38 pm
মহারাষ্ট্রের বুল্ধানা জেলায় অবস্থিত লোনার হ্রদ ও এর খাদ সংলগ্ন সংরক্ষিত বনভূমি। ছবি: সিএনএন

ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত লোনার হ্রদের পানি আকস্মিকভাবে গোলাপি বর্ণ ধারণ করেছে। হ্রদটির এ আকস্মিক রঙ পরিবর্তন কৌতূহল আর প্রশ্নের জন্ম দিয়েছে ভারতীয়দের মনে। 

বিশেষজ্ঞরা এর সঠিক কারণ এখনও নিশ্চিত করতে পারেননি। তবে কয়েকটি সম্ভাব্য কারণ তারা ব্যাখ্যা করেছেন।  

তাদের মতে, পানির লবণাক্ততা বৃদ্ধি অথবা লাল বর্ণের জলজ শৈবালের উপস্থিতি এমন রঙ পরিবর্তনের কারণ হতে পারে। অথবা এ দুইয়ের সম্মিলিত প্রভাবেও এমনটা ঘটা বিচিত্র কিছু নয়। খবর সিএনএনের। 

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের 'গ্রেট সল্ট লেক' এবং অস্ট্রেলিয়ার 'লেক হিলার'-এর কিছু অংশেও এ দুটি কারণে পানির রঙ কিছু কিছু জায়গায় গোলাপি আভা ধারণ করেছে এর আগে।

স্থানীয় ভূতত্ত্ববিদ গজানন খারাত মহারাষ্ট্র রাজ্য সরকারের পর্যটন বিভাগের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে জানান, এর আগেও হ্রদের পানির রঙ পরিবর্তন হয়েছে। কিন্তু কোনোবারই তা এতটা দৃশ্যমান হয়নি।

গজানন বলেন, চলতি বছর পানির লবণাক্ততা বাড়ায় পানির রঙ লাল হয়ে উঠেছে। তীব্র উত্তাপে পানি শুকিয়ে হ্রদের আকার হ্রাস পাওয়ায় এমনটা হতে পারে। 

লাল রঙের জলজ শৈবালের উপস্থিতির কারণেও এ পরিবর্তন হয়েছে কি না, তা নিয়ে অনুসন্ধান করছেন স্থানীয় গবেষকরা। ইতোমধ্যেই পানির নমুনা সংগ্রহ করে ভারতের নানা গবেষণাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার পরই পানির লোহিত বা আংশিক গোলাপি আভা ধারণের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান গজানন খারাত। 

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকে পাঁচশ কিলোমিটার পূর্বে অবস্থিত এই হ্রদ ৫০ হাজার বছর আগে পৃথিবীতে একটি গ্রহাণুর আঘাতের ফলে জন্ম নেয়। লোনার হ্রদ পর্যটনের জন্য খুবই জনপ্রিয়। পাশাপাশি বিশ্বজুড়ে বিজ্ঞানীরাও এই হ্রদ নিয়ে অনেক গবেষণা করেন।

Related Topics

টপ নিউজ

ভারত / মহারাষ্ট্র / লোনার হ্রদ / পানির রঙ পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • ছবি: টাইমস অব ইন্ডিয়া
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
    বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

Related News

  • ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
  • ভারতের সাথে যুদ্ধে পাকিস্তানকে কারিগরি সহায়তা দেওয়ার কথা স্বীকার করল চীন
  • নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ এন এস রাজা সুব্রমানি; নতুন নৌবাহিনী প্রধান কৃষ্ণা স্বামীনাথ
  • তামিলনাড়ুতে সরকার গঠন আটকে দিলেন গভর্নর, আজ শপথ গ্রহণ হচ্ছে না বিজয়ের

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

3
ছবি: টাইমস অব ইন্ডিয়া
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

4
বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
বাংলাদেশ

বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net