Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
করোনা ওয়ার্ডের দায়িত্ব পাওয়ার পর চিকিৎসক নিরুদ্দেশ

বাংলাদেশ

পাবনা প্রতিনিধি
10 June, 2020, 08:20 pm
Last modified: 10 June, 2020, 10:20 pm

Related News

  • ‘প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ বলা কুমিল্লার চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি
  • পাবনায় পামওয়েল-ডিটারজেন্ট মিশিয়ে তৈরি হচ্ছিল ভেজাল দুধ, ১ লাখ টাকা জরিমানা
  • চিকিৎসকদের চাকরিতে প্রবেশ ও অবসরের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা সরকারের
  • সরকারি হাসপাতালে চিকিৎসকের সংখ্যা ৩০ হাজার, প্রয়োজন ৮৮,৯০৯
  • ঢাকা মেডিকেলের চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ফারহান ৫ দিনের রিমান্ডে

করোনা ওয়ার্ডের দায়িত্ব পাওয়ার পর চিকিৎসক নিরুদ্দেশ

হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে তিনি ‘পালিয়ে গেছেন’।
পাবনা প্রতিনিধি
10 June, 2020, 08:20 pm
Last modified: 10 June, 2020, 10:20 pm

পাবনা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ ওয়ার্ডে দায়িত্ব দেওয়ার পর থেকে এক চিকিৎসককে খুঁজে পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ওই চিকিৎসকের নাম সরিফুল ইসলাম।

হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে তিনি 'পালিয়ে গেছেন'। ওই চিকিৎসকের সহকর্মীরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়। তার বাসায় লোক পাঠিয়েও তাকে পাওয়া যায়নি। 

এ ঘটনায় চরম ক্ষোভ দেখা দিয়েছে হাসপাতালে আসা চিকিৎসা প্রত্যাশী সাধারণ মানুষের মধ্যে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা কোভিড-১৯ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ডা. সালেহ মুহাম্মদ আলী বলেন, "সোমবার রাতে কোভিড ওয়ার্ডে ডা. সরিফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হলেও তিনি অনুপস্থিত ছিলেন। এমনকি আজও তিনি হাসপাতালে আসেননি। এ বিষয়ে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপল নিরঞ্জন বসাককে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত তিনি দৃশ্যত কোনো ব্যবস্থা নেননি।"

প্রিন্সিপল নিরঞ্জন বসাক বলেন, "হাসপাতালের পক্ষ থেকে আমাকে জানানোর সঙ্গে সঙ্গেই আমি ডা. সরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। তার মোবাইল বন্ধ থাকায় তার বাসায় লোক পাঠানো হয়েছে। সে আমাদের সঙ্গে যোগাযোগ না করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এ বিষয়ে পাবনা সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল বলেন, "এমন কোনো অভিযোগ আমার কাছে কেউ করেনি। এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে কোনো চিকিৎসকের বিরুদ্ধে এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
 
Related Topics

টপ নিউজ

পাবনা / চিকিৎসক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ‘প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ বলা কুমিল্লার চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি
  • পাবনায় পামওয়েল-ডিটারজেন্ট মিশিয়ে তৈরি হচ্ছিল ভেজাল দুধ, ১ লাখ টাকা জরিমানা
  • চিকিৎসকদের চাকরিতে প্রবেশ ও অবসরের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা সরকারের
  • সরকারি হাসপাতালে চিকিৎসকের সংখ্যা ৩০ হাজার, প্রয়োজন ৮৮,৯০৯
  • ঢাকা মেডিকেলের চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ফারহান ৫ দিনের রিমান্ডে

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net