Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
গাজাযুদ্ধের মাঝে আল আকসা মসজিদে অনুপ্রবেশ করল ইসরায়েলি বসতিস্থাপনকারীরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 November, 2023, 06:35 pm
Last modified: 08 November, 2023, 06:49 pm

Related News

  • অস্ত্রের মজুতে টান, রেশনিং করে ইন্টারসেপ্টর ব্যবহার করছে ইসরায়েল—লক্ষ্যভেদ করছে ইরানের মিসাইল
  • গাড়ির ব্যবসায় ‘ধুঁকছে’, এবার জার্মানির কারখানায় ইসরায়েলের আয়রন ডোম তৈরি করবে ফোক্সভাগেন
  • চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান
  • ইসরায়েল হারতে বসলে যুদ্ধে যোগ দেব: উগান্ডার সেনাপ্রধান মুহুজি

গাজাযুদ্ধের মাঝে আল আকসা মসজিদে অনুপ্রবেশ করল ইসরায়েলি বসতিস্থাপনকারীরা

প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরায়েলি বসতিস্থাপনকারীরা মসজিদ প্রাঙ্গণে ‘উসকানিমূলক সফর’ করেন এবং ডোম অভ দ্য রক-এর কাছে ইহুদিদের একটি প্রাচীন ধর্মগ্রন্থ তালমুদে নির্দেশিত আচার পালন করেন।
টিবিএস ডেস্ক
08 November, 2023, 06:35 pm
Last modified: 08 November, 2023, 06:49 pm
২০২২ সালে আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনী। ফাইল ছবি। ছবি: আনাদলু এজেন্সি

গাজায় ইসরায়েলের আক্রমণের মাঝে বুধবার সকালে আল আকসা মসজিদ চত্বরে ফের অনুপ্রবেশ করেছেন কয়েক ডজন ইসরায়েলি বসতিস্থাপনকারী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মরক্কো ওয়ার্ল্ড নিউজ।

ফিলিস্তিনি সংবাদসংস্থা ডব্লিউএএফএ জানিয়েছে, বসতিস্থাপনকারীরা বিভিন্ন দলে ভাগ হয়ে মসজিদটিতে প্রবেশ করেন। এ সময় তাদের নিরাপত্তা দিয়েছিল ইসরায়েলি বাহিনী।

প্রত্যক্ষদর্শীদের মতে, তারা মসজিদ প্রাঙ্গণে 'উসকানিমূলক সফর' করেন এবং ডোম অভ দ্য রক-এর কাছে ইহুদিদের একটি প্রাচীন ধর্মগ্রন্থ তালমুদে নির্দেশিত আচার পালন করেন।

ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত আল আকসা মসজিদ মুসলিম ও ইহুদি উভয় ধর্মাবলম্বীর কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা। জেরুজালেমে অবস্থিত এ স্থাপনায় প্রার্থনার অধিকার কাদের — এ নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে।

ডব্লিউএএফএ জানিয়েছে, এর পাশাপাশি আজ সকালে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি মালিকানাধীন বাড়িগুলোতে অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনী তিন নারীসহ ৫৫ ফিলিস্তিনিকে আটক করেছে।

সংবাদ সংস্থাটি আরও জানায়, উত্তর জর্ডান উপত্যকার কাছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা সহিংস আচরণ করেন এবং ফিলিস্তিনি ভূমি দখলের চেষ্টা করেন।

ইসরায়েলি সেনাবাহিনীর ছত্রছায়ায় তারা নাবে আল-গাজাল এলাকায় কৃষকদের জমিতে অনধিকার প্রবেশ করেন এবং ভেড়াপালকদের ওপর আক্রমণ চালান।

ইসরায়েলি আক্রমণে ইতোমধ্যে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের বেশিরভাগই গাজাবাসী।

এ আক্রমণে গাজার আবাসিক এলাকার অর্ধেকের বেশি ধ্বংস হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১৪ লাখের মতো ফিলিস্তিনি।

Related Topics

টপ নিউজ

আল আকসা / জেরুজালেম / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • অস্ত্রের মজুতে টান, রেশনিং করে ইন্টারসেপ্টর ব্যবহার করছে ইসরায়েল—লক্ষ্যভেদ করছে ইরানের মিসাইল
  • গাড়ির ব্যবসায় ‘ধুঁকছে’, এবার জার্মানির কারখানায় ইসরায়েলের আয়রন ডোম তৈরি করবে ফোক্সভাগেন
  • চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান
  • ইসরায়েল হারতে বসলে যুদ্ধে যোগ দেব: উগান্ডার সেনাপ্রধান মুহুজি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net