Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
মাথায় পা রেখে লালমনিরহাটে কিশোরকে অমানবিক নির্যাতন

বাংলাদেশ

নজরুল ইসলাম রাজু, রংপুর
10 June, 2020, 11:20 am
Last modified: 10 June, 2020, 12:04 pm

Related News

  • লালমনিরহাটের ৬২ কি.মি. জমি দখলের সংবাদ মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত: বিজিবি
  • দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
  • প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য: সেই সহকারী কমিশনার তাপসী তাবাসসুম চাকরিচ্যুত 
  • মব ভায়োলেন্স বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সুজনের
  • লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু

মাথায় পা রেখে লালমনিরহাটে কিশোরকে অমানবিক নির্যাতন

এ ঘটনার সঙ্গে জড়িত জেলা মোটর মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী লালকে মঙ্গলবার মধ্যরাতে তার বাড়ি থেকে আটক করা হয়।
নজরুল ইসলাম রাজু, রংপুর
10 June, 2020, 11:20 am
Last modified: 10 June, 2020, 12:04 pm
লালমনিরহাটে কিশোরের মাথায় পা দিয়ে মারাচ্ছেন জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী লাল। ছবি: সংগৃহীত

লালমনিহাটের মিশন মোড় রোডে তেল চুরির ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরের হাত-পা বেঁধে মাথায় পা উঠিয়ে দিয়ে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে ওই কিশোরকে নির্যাতনের স্থিরচিত্র ও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে- শুরু হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান। 

শহরের মিশন মোড় রোডে চুরির অপবাদে মমিনুল ইসলাম নামে এক কিশোরকে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে নির্যাতন করেছেন এক শ্রমিক নেতা। এ ঘটনায় অভিযান চালিয়ে নির্যাতনকারী জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী লালকে মধ্যরাতে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। 

কিশোরটির বাবা পুলিশকে জানিয়েছেন, আমার ছেলে যদি অপরাধ করে থাকে তার জন্য আইন আছে। কিন্তু কেউ এভাবে আমার ছেলেকে নির্যাতন করে হাত-পা বেঁধে মারতে পারে না। আমি এর বিচার চাই। 

লালমনিরহাট জেলার পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, রাতে আমার কাছে একটি ভিডিও এসেছে। ফুটেজ দেখে যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করা হবে। কেন কিশোরটিকে এভাবে নির্যাতন করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত জেলা মোটর মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী লালকে মঙ্গলবার মধ্যরাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আরও যারা এ ঘটনার সঙ্গে জড়িত আছে সবাইকে অতি দ্রুত গ্রেফতার করা হবে।

আটক মোটর মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী লাল

পুলিশ সুপার আরও বলেন, অমানবিকভাবে একজন কিশোরকে এভাবে হাত-পা বেঁধে মাথায় পা উঠিয়ে দিয়ে মারধর করা হয়েছে। এমন আচরণ কেউ কারো সঙ্গে কখনোই করতে পারে না। যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ আইনের বাইরে নয়। তদন্ত করে বাকিদেরও গ্রেফতার করা হচ্ছে l

আবিদা সুলতানা জানান, মমিনুর নামে যে ছেলেটিকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে আমি ভিডিও দেখেছি। এই ঘটনা যে লোকটি ভিডিও করেছে আমরা তাকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করব। তিনি আরও জানান, আজ বুধবার দুপুরে এ ঘটনায় একটি সংবাদ সম্মেলন করা হবে পুলিশের পক্ষ থেকে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শহরের মিশন মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে তেল চুরির অভিযোগে কিশোর মমিনুল ইসলামকে আটক করে স্থানীয় ব্যবসায়ীরা। এরপর জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী লাল ঘটনাস্থলে এসে কিশোরের মাথায় পা দিয়ে মারধর শুরু করেন। 

এক পর্যায়ে ওই কিশোর নিজেকে বাঁচাতে আশরাফ আলীর পা ধরে ক্ষমা চাইলেও তাকে পেটাতে থাকেন বেশ কিছু মানুষ। মারধরের এক পর্যায়ে স্থানীয়দের অনুরোধে ওই কিশোরকে ছেড়ে দেন তারা। নির্যাতনের ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলার করা হয়েছে বলে পুলিশের সূত্র নিশ্চিত করে। 

মিশন রোডের বাসিন্দা রহমান মিয়া জানান, নির্যাতনের ভিডিওটি ভাইরাল হয়েছে। আমরা দেখেছি এমন নির্যাতন আসলে কেউ করতে পারে না। ছেলেটি যদি অপরাধ করে থাকে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হল না কেন? আমরাও এর বিচার দাবি করছি।

পা ধরে বারবার ক্ষমা চাইলেও কিশোরটির ওপর চলতে থাকে অমানুষিক নির্যাতন। ছবি: সংগৃহীত

লালমনিরহাট মিশন রোড বাজারের অপর বাসিন্দা সিদ্দিকুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি দেওয়া হয়েছে আমরা তা দেখেছি। একটি কিশোর ছেলেকে চুরি করার অপরাধে যেভাবে নির্যাতন করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। 

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, এ ঘটনার সঙ্গে জড়িত নির্যাতনকারীকে মঙ্গলবার রাত আড়াইটার দিকে আটক করা হয়। নির্যাতনের শিকার কিশোর লালমনিরহাট শহরের চাঁদনি বাজারের বাসিন্দা। কিশোরের পরিবারের লোকজন অভিযোগ দিলে নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

কিশোর নির্যাতন / লালমনিরহাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • লালমনিরহাটের ৬২ কি.মি. জমি দখলের সংবাদ মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত: বিজিবি
  • দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
  • প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য: সেই সহকারী কমিশনার তাপসী তাবাসসুম চাকরিচ্যুত 
  • মব ভায়োলেন্স বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সুজনের
  • লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net