Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
গাজা রক্তাক্ত উপত্যকায় পরিণত হয়েছে

আন্তর্জাতিক

আল জাজিরা 
06 November, 2023, 05:25 pm
Last modified: 06 November, 2023, 10:49 pm

Related News

  • দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • ‘মিথ্যুক ও গণহত্যার দোসর’ রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের  
  • গাজায় গণহত্যা: নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের
  • কেন উইকিপিডিয়ার ‘গাজা গণহত্যা’ পাতায় সম্পাদনা বন্ধ করা হলো?

গাজা রক্তাক্ত উপত্যকায় পরিণত হয়েছে

ফিলিস্তিনি কর্তৃপক্ষের মন্ত্রিসভা বৈঠকে বিশ্বের বিবেকমান মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, বিবেকবান ও মানবিক মূল্যবোধের স্বপক্ষে থাকা মানুষদের এই আগ্রাসন বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে, যে আগ্রাসন গাজাকে রক্তস্নাত উপত্যকায় পরিণত করেছে। 
আল জাজিরা 
06 November, 2023, 05:25 pm
Last modified: 06 November, 2023, 10:49 pm
ধবংসস্তূপের মধ্যে দিয়ে রুটি কিনে ফিরছে গাজার এই ফিলিস্তিনি শিশু। ছবি: এএফপি

আজ সোমবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী মোহাম্মদ শেতায়েহ- এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে গাজার পরিস্থিতি নিয়ে বেশকিছু আলোচনা হয়েছে। এসময় মন্ত্রিসভা নিষ্ঠুরতম এক পরিস্থিতির কথা জানিয়েছে। 

মন্ত্রিরা বলেছেন, গাজায় পরিস্থিতি মানুষের সহ্যসীমাকে ছাড়িয়েছে অনেক আগেই। তবু শিশুরা মরছে বোমার আঘাতে, কখনো বা ক্ষুধা ও আতঙ্কে। আহতরা যথাযথ চিকিৎসার সুবিধা পাচ্ছে না। ঘটনাস্থলে যাওয়ার অথবা রোগী বহনের সময়ে ইসরায়েলি হামলার শিকার হচ্ছে অ্যাম্বুলেন্স।  

গাজায় বিদ্যুৎ ও পানি দরকার। কিন্তু, পুরো উপত্যকা যেন ধবংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যার নিচে আটকা পড়েছে শত শত মানুষ। ইসরায়েলি আগ্রাসন বন্ধ নাহলে তাদের উদ্ধার করাও যাচ্ছে না। 

মন্ত্রিসভা বৈঠকে বিশ্বের বিবেকমান মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, বিবেকবান ও মানবিক মূল্যবোধের স্বপক্ষে থাকা মানুষদের এই আগ্রাসন বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে, যে আগ্রাসন গাজাকে রক্তস্নাত উপত্যকায় পরিণত করেছে। 

ইসরায়েলি মন্ত্রী খিলা ইল্যান্ড বলেছেন, গাজায় এমন একটি মানবিক সংকট তৈরি করতে হবে, যাতে এই অঞ্চল মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ে।

১০ হাজার মানুষকে হত্যা, ২৪ হাজারের বেশি মানুষকে আহত ও ১০ লাখের বেশি গাজাবাসীকে বাস্তুচ্যূত করেও ইসরায়েলের ঐতিহ্যবিষয়ক এ মন্ত্রির রক্তপিপাসা মেটেনি। তিনি এখন গাজায় আরেকটি হিরোশিমা চান। ইসরায়েলের হাতে থাকা পারমাণবিক বোমা দিয়ে এই গণহত্যা সম্পন্ন হোক, এটাই চান তিনি। 

ফিলিস্তিনি কর্তৃপক্ষের মন্ত্রিসভা বলেছে, হত্যাযন্ত্রকে বন্ধ করতে আন্তর্জাতিক অপরাধ আদালতকে অবশ্যই এসব অপরাধীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে। 

প্রধানমন্ত্রী মোহাম্মদ শেতায়েহ বলেন, বিশ্বব্যাপী আন্তর্জাতিক শিশু দিবস উদযাপনের প্রস্তুতি চলছে। আমি জাতিসংঘের কাছে এই উদযাপন বাতিল এবং ইসরায়েলি হত্যাযন্ত্রের কারণে ফিলিস্তিনের যেসব শিশু তাদের স্কুলে যেতে পারছে না, তাদের ছবি প্রকাশের আহ্বান জানাই। 

Related Topics

টপ নিউজ

গাজায় ইসরায়েলি আগ্রাসন / গণহত্যা / ফিলিস্তিনি কর্তৃপক্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • ‘মিথ্যুক ও গণহত্যার দোসর’ রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের  
  • গাজায় গণহত্যা: নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের
  • কেন উইকিপিডিয়ার ‘গাজা গণহত্যা’ পাতায় সম্পাদনা বন্ধ করা হলো?

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net