Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
গাজায় যুদ্ধবিরতি না হলে ভোট দেব না, বাইডেনকে হুমকি মুসলিম আমেরিকানদের

আন্তর্জাতিক

রয়টার্স
31 October, 2023, 08:55 pm
Last modified: 31 October, 2023, 08:57 pm

Related News

  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • ফিলিস্তিনের প্রার্থিতা প্রত্যাহার, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী দিল বাংলাদেশ 
  • পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ করার প্রস্তাবে ইসরায়েলের অনুমোদন

গাজায় যুদ্ধবিরতি না হলে ভোট দেব না, বাইডেনকে হুমকি মুসলিম আমেরিকানদের

রয়টার্স
31 October, 2023, 08:55 pm
Last modified: 31 October, 2023, 08:57 pm

জো বাইডেন। ছবি: রয়টার্স

ডেমোক্রেটিক পার্টির কিছু কর্মী ও মুসলিম আমেরিকানরা বলেছেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকরে পদক্ষেপ না নিলে ২০২৪ সালে জো বাইডেন যেন ফের প্রেসিডেন্ট নির্বাচিত হতে না পারেন, সেজন্য মুসলিম ভোটারদের মধ্যে প্রচারণা চালাবেন তারা। পাশাপাশি অনুদানও বন্ধ করে দেবেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) মিশিগান, ওহাইয়ো ও পেনসিলভানিয়ার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর ডেমক্রেটিক নেতাদের নিয়ে গঠিত ন্যাশনাল মুসলিম ডেমোক্রেটিক কাউন্সিল বাইডেনের প্রতি যুদ্ধবিরতি কার্যকরে নিজের প্রভাব কাজে লাগাতে আহ্বান জানান। 

'২০২৩ সিজফায়ার আলটিমেটাম' শিরোনামের এক খোলা চিঠিতে মুসলিম নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন, যেসব প্রার্থী ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে সমর্থন দেবেন, তাদের পক্ষে ভোট, সমর্থন, সহায়তা সব বন্ধ করে দিতে মুসলিম ভোটারদের উদ্বুদ্ধ করবেন তারা।

খোলা চিঠিতে আরও বলা হয়েছে, বাইডেন প্রশাসনের নিঃশর্ত সমর্থন, বিপুল অনুদান ও অস্ত্রশস্ত্র বেসামরিক নাগরিকদের মৃত্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভোটারদের বিশ্বাসভঙ্গ করেছে। 

গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে আরব ও মুসলিম আমেরিকানদের মধ্যে ক্রমবর্ধমান হতাশা ও ক্রোধের বহিঃপ্রকাশ এই খোলা চিঠি। 

মিনেসোটার ফিলিস্তিনি আমেরিকান আইনপ্রণেতা রাশিদা লাইব সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ৯০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন দিতে বাইডেনকে আহ্বান জানিয়েছেন। ওই ভিডিওতে তিনি বলেছেন, ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধ না করলে '২০২৪ সালে আমাদের ভোট পাওয়ার আশা রাখবেন না'।

বিশেষজ্ঞরা বলছেন, ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে বাইডেনের জন্য মুসলিম ভোট গুরুত্বপূর্ণ হতে পারে। ২০২০ সালে মিশিগানের ১৬টি ইলেকটোরাল ভোট মাত্র ২.৬ শতাংশ ব্যবধানে জিতেছিলেন বাইডেন।

বুধবার মিনেসোটা সফরে যাওয়ার কথা রয়েছে বাইডেনের। ওই রাজ্যের মুসলিম আমেরিকানরাও যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে একই আলটিমেটাম দিয়েছেন।

গত বৃহস্পতিবার বাইডেন কয়েকজন মুসলিম নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে রয়টার্সকে জানিয়েছেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা। 

নিজেকে জায়নবাদী দাবি করলেও মার্কিন প্রেসিডেন্ট তার প্রশাসনে আরব আমেরিকান ও মুসলিমদের নিয়োগ বাড়িয়েছেন। তার শাসনামলেই প্রথম মুসলিম ফেডারেল বিচারক পেয়েছে যুক্তরাষ্ট্র।

স্যাক্রামেন্টো ভ্যালি কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস-এর (সিএআইআর) মিনেসোটার নির্বাহী পরিচালক জায়লানি হুসেইন বলেন, ২০২৪ সালের নির্বাচনে অন্যান্য রাজ্যের মুসলিম ভোটাররাও একই দাবি জানাবেন। 

হুসেইন বলেন, 'আমরা আশা করছি, উইসকিনসিন, ওহাইয়োসহ অন্যান্য রাজ্যও এ সপ্তাহে একই দাবি জানাবে।'

তিনি বলেন, যুদ্ধ থামাতে না বললে ২০২৪ সালে বাইডেনের বিরুদ্ধে ভোট দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তার। 

হুসেইন জানান, ২০২০ সালের নির্বাচনে ৭০ শতাংশ মুসলিম আমেরিকান বাইডেনকে ভোট দিয়েছিলেন।

ইসরায়েলের হামলায় গাজায় এ পর্যন্ত অন্তত ৮ হাজার ৩০৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ হাজার ৪৫৭ জনই শিশু।

এ পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছেন, 'এখন যুদ্ধের সময়'। তার মতে, যুদ্ধবিরতি করলে তা থেকে 'শুধু হামাসই লাভবান হবে'।

Related Topics

টপ নিউজ

বাইডেন / ফিলিস্তিন / ইসরায়েল-ফিলিস্তিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
    বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

Related News

  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • ফিলিস্তিনের প্রার্থিতা প্রত্যাহার, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী দিল বাংলাদেশ 
  • পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ করার প্রস্তাবে ইসরায়েলের অনুমোদন

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

3
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

4
বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
বাংলাদেশ

বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net