Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
শ্রমিক বিক্ষোভ: কালিয়াকৈরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ, হাসপাতাল ও দোকানপাট ভাঙচুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
31 October, 2023, 05:20 pm
Last modified: 31 October, 2023, 05:26 pm

Related News

  • গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
  • গাজীপুরে নিটিং কারখানায় সশস্ত্র ডাকাতি, পাঁচজনকে জিম্মি করে ৩০ লাখ টাকার সুতা লুট 
  • গাজীপুর শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত, কারখানায় হাতে ইস্ত্রি করা হচ্ছে পোশাক
  • ভাওয়ালের পর এবার শ্রীপুরের শালবনেও গড়ে উঠছে বর্জ্য শোধনাগার  
  • গাজীপুরের ২০% কারখানায় ৪ দিনের ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

শ্রমিক বিক্ষোভ: কালিয়াকৈরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ, হাসপাতাল ও দোকানপাট ভাঙচুর

শফিপুর এলাকার পুলিশ বক্সের পাশে অবস্থিত তানহা হেলথকেয়ার নামে একটি বেসরকারি হাসপাতাল ও মৌচাক এলাকার একটি পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন দোকানপাটে হামলা চালিয়ে ভাংচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা।
টিবিএস রিপোর্ট 
31 October, 2023, 05:20 pm
Last modified: 31 October, 2023, 05:26 pm

তানহা হেলথকেয়ার নামে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর করে শ্রমিকরা। ছবি: নোমান মাহমুদ/টিবিএস

পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকদের একটি অংশ গাজীপুরের কালিয়াকৈরে কিছু দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা জেলা ট্রাফিক পুলিশের দুটি পুলিশ বক্স এবং একটি পিকআপে অগ্নিসংযোগ করেছে। ভাঙচুরের শিকার হয়েছে ওয়ালটনের একটি শো-রুম, একটি প্রাইভেট হাসপাতাল এবং অন্যান্য কয়েকটি প্রতিষ্ঠান। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও শফিপুর এলাকায় এসব ঘটনা ঘটে। 

চন্দ্রা এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা ওয়ালটন কারখানার বিপরীতে ওয়ালটনের একটি প্লাজায় হামলা চালিয়ে ভাংচুর করাসহ শো-রুমটিতে আগুন ধরিয়ে দেয়। একই সময় শো রুমটির সামনের একটি পিকআপেও অগ্নিসংযোগ করে শ্রমিকরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসব আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়াও শফিপুর এলাকার পুলিশ বক্সের পাশে অবস্থিত তানহা হেলথকেয়ার নামে একটি বেসরকারি হাসপাতাল ও মৌচাক এলাকার একটি পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন দোকানপাটে হামলা চালিয়ে ভাংচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা।

এসময় পুলিশের সাথে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা শফিপুর এলাকায় পাশাপাশি দুটি ট্রাফিক বক্সে হামলা চালিয়ে ভাঙচুর করে। এক পর্যায়ে তারা ট্রাফিক বক্স দুটিতে আগুন লাগিয়ে দেয়। এসময় পুলিশের সাথে শ্রমিকদের ব্যাপক ধাওয়া- পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ শতাধিক রাউন্ড টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে সকাল থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা এসময় সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এসময় বেশ কিছু যানবাহনও ভাঙচুর করে। 

পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবি সদস্যদের এসব এলাকায় মোতায়েন করা হয়।

গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) নাছির উদ্দিন ভুইয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, 'হাজার হাজার শ্রমিক একত্রিত হয়ে দুটি পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এর মধ্যে একটিতে পরিদর্শকরা ও অন্যটিতে সার্জেন্টরা বসতেন। বক্স দুটির যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।'

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক (জোন-৪) মো. আলাউদ্দিন বলেন, সকাল থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দিয়েছে। খবর আমাদের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসব আগুন নিয়ন্ত্রণে এনেছে।' 

ওয়ালটন শো রুমে আগুনের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে এই কর্মকর্তা বলেন, আমরা আগুন নেভাতে পেরেছি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না"।

'আমাদের বেশ কয়েকটি টিম এই এলাকায় (কালিয়াকৈর-শফিপুর) স্ট্যান্ডবাই রয়েছে। যেখানে যা খবর পাচ্ছি, আমরা দ্রুত সেখানে গিয়ে কাজ করছি' - যোগ করেন তিনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, 'সকাল থেকে ছোটখাটো বেশকিছু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমরা সকাল থেকেই কাজ করে যাচ্ছি। মোট কতগুলো অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেই তালিকাটি করতে আরও কিছুটা সময় লাগবে।'

পুলিশ ও বিভিন্ন সুত্র জানায়, শ্রমিক আন্দোলনের জেরে এসব এলাকার অধিকাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

গাজীপুরে শ্রমিক আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি জানতে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলমের বক্তব্য পাওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

ভাঙচুর / অগ্নিসংযোগ / গাজীপুর / শ্রমিক আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
    হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’
  • নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
    আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

Related News

  • গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
  • গাজীপুরে নিটিং কারখানায় সশস্ত্র ডাকাতি, পাঁচজনকে জিম্মি করে ৩০ লাখ টাকার সুতা লুট 
  • গাজীপুর শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত, কারখানায় হাতে ইস্ত্রি করা হচ্ছে পোশাক
  • ভাওয়ালের পর এবার শ্রীপুরের শালবনেও গড়ে উঠছে বর্জ্য শোধনাগার  
  • গাজীপুরের ২০% কারখানায় ৪ দিনের ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

4
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’

5
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net