Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
মঞ্চ তৈরির সরঞ্জাম নিয়ে আরামবাগে জামায়াত, পুলিশের সঙ্গে আলোচনা চলছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 October, 2023, 11:50 am
Last modified: 28 October, 2023, 12:15 pm

Related News

  • রাতারাতি পুলিশের বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
  • দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১

মঞ্চ তৈরির সরঞ্জাম নিয়ে আরামবাগে জামায়াত, পুলিশের সঙ্গে আলোচনা চলছে

পূর্ব ঘোষণা অনুযায়ী নটর ডেম কলেজের সামনে মঞ্চ তৈরির কথা দলটির। তবে পুলিশ এখনো জামায়াতকে সমাবেশ বা মিছিলের অনুমতি দেয়নি। বেলা সাড়ে ১০টায় দেখা গেছে, প্রায় এক হাজার জামায়াত নেতাকর্মী উপস্থিত রয়েছে আরামবাগে। কয়েকশ’ পুলিশ তাদের আটকে রেখেছে। 
টিবিএস রিপোর্ট
28 October, 2023, 11:50 am
Last modified: 28 October, 2023, 12:15 pm
ছবি: টিবিএস

মতিঝিলের আরামবাগে চারটি পিকআপ ভ্যানে মঞ্চ তৈরির সরঞ্জাম ও ৮ থেকে ১০টি মাইক নিয়ে এসেছেন জামায়াতের নেতা কর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী নটর ডেম কলেজের সামনে মঞ্চ তৈরির কথা দলটির। 

সর্বশেষ তথ্যমতে, আরামবাগে জামায়াতের কয়েকজন নেতার সঙ্গে আলোচনা করছে পুলিশ। 

 এর আগে পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ডিআইজি মোঃ আসাদুজ্জামান বলেন, জামায়াত কোনো (সমাবেশের) অনুমতি পায়নি এবং পুলিশ তাদের কোনো মিছিলের অনুমতি দেবে না। 

তিনি আরো বলেন, তারা যদি আইন ভঙ্গ করে জড়ো হয় তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। 

এদিকে আরামবাগে মুখোমুখি অবস্থান নিয়েছে জামায়াত ও পুলিশ। জামায়াতের কয়েক হাজার নেতাকর্মীকে বেরিকেড দিয়ে আটকে রেখেছে পুলিশ। 

বেলা সাড়ে ১০টায় দেখা গেছে, প্রায় এক হাজার জামায়াত নেতাকর্মী উপস্থিত রয়েছে আরামবাগে। কয়েকশ পুলিশ তাদের আটকে রেখেছে। 

জামায়াতের দুই কর্মীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। নটর ডেম কলেজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, এসএম মিজানুর রহমান (৬৩) ও ওয়াসিম।

জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সমাবেশের উদ্দেশ্যে আস্তে আস্তে জড়ো হচ্ছেন। তারা গোলাপবাগ হয়ে শাপলা চত্বরের দিকে যেতে চাচ্ছেন। তবে এ এলাকা থেকে শাপলা চত্বর পর্যন্ত কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। 

জামায়াতের নেতাকর্মীরা বলেন, তাদেরকে কোনভাবে আটকে রাখা যাবে না। তারা যথাসময়ে সমাবেশ স্থলে উপস্থিত হবেন এবং শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ করবেন।

জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এখন আরামবাগ এলাকা থেকে টিএনটি কলোনি হয়ে মতিঝিল আইডিয়াল কলেজ পর্যন্ত অবস্থান নিয়েছেন।

নেতাকর্মীরা বলছেন তারা অনুমতির অপেক্ষায় আছেন। কেন্দ্র থেকে তাদের জানানো হয়েছে যে, তাদের অনুমতি দেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

জামায়াত / আওয়ামী লীগ / বিএনপি / সমাবেশ / পুলিশ / ২৮ অক্টোবর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
    বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ছবি: জুমাপ্রেস
    পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • প্রতীকী ছবি
    ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

Related News

  • রাতারাতি পুলিশের বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
  • দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১

Most Read

1
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

4
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
অর্থনীতি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর

5
ছবি: জুমাপ্রেস
আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net