Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
সাতক্ষীরায় আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে তামিম

খেলা

সাতক্ষীরা প্রতিনিধি 
06 June, 2020, 06:10 pm
Last modified: 06 June, 2020, 07:06 pm

Related News

  • অ্যালামনাইদের সহায়তায় গবেষণা ও শিক্ষার্থী কল্যাণে ২ হাজার কোটি টাকার তহবিল গড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়: উপাচার্য 
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে

সাতক্ষীরায় আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে তামিম

বুড়িগোয়ালিনি ইউনিয়নের ভামিয়া, পুরাকাটলা, দিপায়ন মাধ্যমিক বিদ্যালয়, মাসুদ মোড়, দূর্গাবাটি, কলবাড়ি ও পদ্মপুকুর ইউনিয়নে প্রতিদিন ১২-১৪ হাজার লিটার পানি সরবরাহ করা হচ্ছে।
সাতক্ষীরা প্রতিনিধি 
06 June, 2020, 06:10 pm
Last modified: 06 June, 2020, 07:06 pm

আম্পানের আঘাতে বিধ্বস্ত সাতক্ষীরার উপকূলে সুপেয় খাবার পানি সরবরাহের জন্য পানির ট্যাংক দিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সেই পানির ট্যাংকে করে উপকূলীয় মানুষদের মাঝে পানি সরবরাহ করছে স্বেচ্ছাসেবক দল সিডিও ইয়ুথ টিম।

শ্যামনগর উপজেলা সিডিও ইয়ুথ টিমের পরিচালক গাজী আল ইমরান জানান, তামিম ইকবাল শ্যামনগর উপজেলার বাসিন্দা ঢাকাস্থ এক সাংবাদিকের মাধ্যমে পাঁচটি পানির ট্যাংক পাঠিয়েছেন। সেই ট্যাংকে করে উপকূলীয় বুড়িগোয়ালীনি ও পদ্মপুকুর ইউনিয়নের বিভিন্ন স্থানে সুপেয় খাবার পানি সরবরাহ করা হচ্ছে। এসব অঞ্চলে দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট। 

তিনি জানান, তামিম ইকবাল পাঁচটি, বারসিক এনজিও চারটি পানির ট্যাংক দিয়েছে। সেগুলোতে প্রতিদিন স্বেচ্ছাসেবক দলের সদস্যরা ১২-১৪ হাজার লিটার পানি সরবরাহ করছে উপকূলীয় বাসিন্দাদের। বুড়িগোয়ালিনি ইউনিয়নের ভামিয়া, পুরাকাটলা, দিপায়ন মাধ্যমিক বিদ্যালয়, মাসুদ মোড়, দূর্গাবাটি, কলবাড়ি ও পদ্মপুকুর ইউনিয়নে প্রতিদিন ১২-১৪ হাজার লিটার পানি সরবরাহ করা হচ্ছে। 

পানি ক্রয় ও পরিবরহন খরচ দিচ্ছে বেসরকারি সংস্থা বারসিক। সিডিও ইয়ুথ টিমের ৪০ জন স্বেচ্ছাসেবক পানি সরবরাহের কাজে নিয়োজিত রয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও পানি সরবরাহ করছে।

স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক গাজী আল ইমরান বলেন, 'উপকূলে খাবার পানির তীব্র সংকট। এর স্থায়ী সমাধান দরকার। স্থায়ী সমাধান করতে মিষ্টি পানির পুকুর খনন, মেশিন স্থাপন ও বৃষ্টির পানি মজুদ রাখার ব্যবস্থা করতে হবে। তবেই একের পর এক দূর্যোগে বিধ্বস্ত শ্যামনগর উপকূলে পানির সমস্যার সমাধান হবে। এ ছাড়া সমাধান হবে না।'

যদিও ভিন্ন কথা বলেছেন সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরশাদ আলী। তিনি বলেন, 'আম্পান ঝড়ের কারণে উপকূলীয় এলাকায় যে পানির সংকট সৃষ্টি হয়েছিল, সেটি ইতোমধ্যে নিরসন করা হয়েছে। বর্তমানে উপকূলে খাবার পানির কোনো সংকট নেই। বর্তমানে যারা পানি সরবরাহ করছেন, এমন সমস্যা সারা বছরই থাকবে। মানুষের চাহিদার শেষ নেই।'

তামিম ইকবাল তার ভেরিফাইভ ফেসবুকে সাতক্ষীরা উপকূলে খাবার পানির সংকট তুলে ধরে পানি সরবরাহের কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়েছেন।

Related Topics

তামিম ইকবাল / ওয়ানডে অধিনায়ক / আম্পানে ক্ষতি / সহায়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • অ্যালামনাইদের সহায়তায় গবেষণা ও শিক্ষার্থী কল্যাণে ২ হাজার কোটি টাকার তহবিল গড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়: উপাচার্য 
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net