Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
ইফতিখারের শেষ দিকের ঝড়ে পাকিস্তানের লড়াকু পুঁজি

খেলা

টিবিএস রিপোর্ট
23 October, 2023, 06:20 pm
Last modified: 23 October, 2023, 06:24 pm

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড

ইফতিখারের শেষ দিকের ঝড়ে পাকিস্তানের লড়াকু পুঁজি

শাদাব ও ইফতিখারের জুটিতে মূলত এগিয়ে যায় পাকিস্তান। ৪০ ওভার পর্যন্ত রান তুলতে ধুঁকতে থাকা দলটি শেষ ১০ ওভারে ৩ উইকেটে ৯১ রান তোলে। 
টিবিএস রিপোর্ট
23 October, 2023, 06:20 pm
Last modified: 23 October, 2023, 06:24 pm

ইনিংস সেরা রান করা বাবর আজম যখন আউট হন, ৪১.৫ ওভারে শেষে পাকিস্তানের সংগ্রহ তখন ২০৬ রান। সেভাবে উইকেট না হারালেও আফগানিস্তানের তিন স্পিনার মোহাম্মদ নবী, রশিদ খান ও নুর আহমেদের বিপক্ষে রান তুলতে সংগ্রাম করতে হচ্ছিল পাকিস্তানের ব্যাটসম্যানকে। তখন মনে হচ্ছিল ২৫০ রান পেরোনেই কঠিন হবে তাদের জন্য। কিন্তু শেষ দিকে শাদাব খানের সময় উপযোগী ব্যাটিং ও ইফতিখার আহমেদের খুনে ইনিংসে লড়াকু সংগ্রহ গড়লো তারা। 

সোমবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ২৮২ রান তুলেছে পাকিস্তান। আবদুল্লাহ শফিকের পর হাফ সেঞ্চুরির দেখা পান অধিনায়ক বাবরও। শাদাব দ্রুততার সঙ্গে রান তুলতে না পারলেও ইফতিখার ব্যাট হাতে ঝড় তোলেন। চার-ছক্কার ফুলঝুরি সাজিয়ে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ৪০ ওভার পর্যন্ত রান তুলতে ধুঁকতে থাকা পাকিস্তান শেষ ১০ ওভারে ৩ উইকেটে ৯১ রান তোলে। 

শুরুটা মন্দ ছিল না পাকিস্তানের, উদ্বোধনী জুটি ১০.১ ওভারে ৫৬ রান যোগ করেন শফিক ও ইমাম-উল-হক। ১৭ রান করা ইমামের বিদায়ে ভাঙে এই জুটি। দ্বিতীয় উইকেটে দলকে ১১০ রান পর্যন্ত নিয়ে যান শফিক ও বাবর। ৭৫ বলে ৫টি চারে ও ২টি ছক্কায় ৫৮ রান করে শফিককে ফেরান আফগান চায়নাম্যান বোলার নুর। কিছুক্ষণ পর মোহাম্মদ রিজওয়ানকেও সাজঘর দেখিয়ে দেন তরুণ এই স্পিনার। 

দ্রুত দুই উইকেট হারিয়ে রান তোলার গতি আরও কমে যায় পাকিস্তানের। সউদ শাকিলকে নিয়ে এগোতে থাকেন বাবর, চতুর্থ উইকেটে ৫৭ বলে ৪৩ রান যোগ করেন তারা। শাকিল ফেরার পর শাদাব খানের সঙ্গে ৪৭ বলে ৪৩ রানের জুটি গড়েন বাবর। ৪২তম আউট হওয়ার আগে ৯২ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৭৪ রান করেন বাবর। বিশ্বকাপে এটা তার পঞ্চম হাফ সেঞ্চুরি, এবারের আসরে দ্বিতীয়।

এর পরের উইকেটে মূলত এগিয়ে যায় পাকিস্তান। ষষ্ঠ উইকেটে ৪৫ বলে ৭৩ রানের জুটি গড়েন শাদাব ও ইফতিখার। শাদাব দেখেশুনে খেললেও তাণ্ডব চালান ইফতিখার। ২৭ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৪০ রান করেন তিনি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৩৮ বলে একটি করে চার ও ছক্কায় শাদাবও ৪০ রান করেন। ১০ ওভারে ৪৯ রানে ৩টি উইকেট নেন নুর। নবী ১০ ওভারে মাত্র ৩১ রানে একটি উইকেট নেন। উইকেট না পেলেও রশিদ ১০ ওভারে ৪১ রান খরচা করে পাকিস্তানকে চাপে রাখেন। আফগান পেসার নাভিন-উল-হক ২টি এবং আজমতউল্লাহ ওমরজাই একটি উইকেট পান। 

Related Topics

টপ নিউজ

পাকিস্তান-আফগানিস্তান ক্রিকেট ম্যাচ / বিশ্বকাপ / ইফতিখার আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net