Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের ম‌নিটারি পলিসি কমিটি পুনর্গঠন 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
23 October, 2023, 09:45 am
Last modified: 23 October, 2023, 11:04 am

Related News

  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক
  • ‘মসৃণ’ প্রক্রিয়ায় নগদের ব্যবস্থাপনা হস্তান্তরের আশ্বাস গভর্নরের
  • বাংলাদেশ ব্যাংকে মুদ্রানীতি নিয়ে সভা হচ্ছে না আজ  
  • রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করব না, সংস্কার অব্যাহত থাকবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের ম‌নিটারি পলিসি কমিটি পুনর্গঠন 

নতুন ফরম্যাট অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক থেকে গভর্নর সহ চারজন ও বাইরের তিনজন নিয়ে মোট সাত সদস্যের কমিটি হবে।
টিবিএস রিপোর্ট
23 October, 2023, 09:45 am
Last modified: 23 October, 2023, 11:04 am

কার্যকরীভাবে দেশের মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনতে ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএএফ) পরামর্শ অনুযায়ী এই প্রথম আনুষ্ঠানিকভাবে ৭ সদস্য বিশিষ্ট ম‌নিটারি পলিসি কমিটি পুনর্গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন এই ফরম্যাট অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক থেকে গভর্নরসহ চারজন ও বাইরের তিনজন নিয়ে মোট সাত সদস্যের কমিটি হবে।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এই কমিটির সভাপতি থাকবেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের বাকি তিনজন সদস্য হবেন- চিফ ইকোনমিস্ট, ম‌নিটারি পলিসি বিভাগের ডেপুটি গভর্নর ও ম‌নিটারি পলিসি বিভাগের নির্বাহী পরিচালক।

এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের বাইরে বাকি তিনজন হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক ও দেশের একজন সুপরিচিত অর্থনীতিবিদ।

যদিও আগে কেন্দ্রীয় ব্যাংকের ম‌নিটারি পলিসি 8 সদস্য বিশিষ্ট হতো, যা শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাই হতেন। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সভাপতি, চারজন ডেপুটি গভর্নর- চিফ ইকোনমিস্ট, ম‌নিটারি পলিসি বিভাগের পরিচালক ও নির্বাহী পরিচালক সদস্য হতেন।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, "এতদিন কেন্দ্রীয় ব্যাংকের ম‌নিটারি পলিসি কমিটি ছিল ইনফরমাল। এর ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। তাই এখন কেন্দ্রীয় ব্যাংক ম‌নিটারি পলিসি গঠনে একটি প্রাতিষ্ঠানিক পদ্ধতি গঠন করেছে। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হলো ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতিকে ৮%-এ নামিয়ে আনা।"

গত মার্চ থেকে সাধারণ মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে ৯% এর উপরে রয়েছে, নিম্ন-আয়ের জনগোষ্ঠীর জন্য যা জীবনযাত্রার ব্যয়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে আসছে। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি সামান্য কমে ৯.৬৩% হয়েছে, যা আগস্টে ৯.৯২% ছিল। 

খাদ্য মূল্যস্ফীতিও সেপ্টেম্বরে ১২.৩৭% এ নেমে আসে, যা আগস্টে ১২.৫৪% ছিল, গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, "এই ম‌নিটারি পলিসির ফরম্যাটের কারণে আমাদের কাজ আরও সহজ হয়ে যাবে। একইসঙ্গে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন গ্রুপের সঙ্গে আমাদের সমন্বয় সহজ হবে।"

কেন্দ্রীয় ব্যাংকের নতুন এ কমিটি ২০২৩-২৪ অর্থবছরের জানুয়ারি-জুন সময়ের জন্য মুদ্রানীতি প্রণয়ন করবে।

Related Topics

টপ নিউজ

মুদ্রানীতি / কেন্দ্রীয় ব্যাংক / মনিটারি পলিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক
  • ‘মসৃণ’ প্রক্রিয়ায় নগদের ব্যবস্থাপনা হস্তান্তরের আশ্বাস গভর্নরের
  • বাংলাদেশ ব্যাংকে মুদ্রানীতি নিয়ে সভা হচ্ছে না আজ  
  • রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করব না, সংস্কার অব্যাহত থাকবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net