বাংলাদেশ ব্যাংকে মুদ্রানীতি নিয়ে সভা হচ্ছে না আজ
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে আজ বুধবার হওয়ার কথা ছিলো মুদ্রানীতি বৈঠক। যদিও একাধিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে আজকের বৈঠকেটি হচ্ছে না।
গভর্নর মোস্তাকুরের দ্বিতীয় কর্মদিবস গত রোববারে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে বৈঠক করেন। সেদিনের বৈঠকে গভর্নর জানান, বেসরকারি খাতের ঋণের গ্রোথ বাড়াতে চান এর ফলে কিছুটা পলিসি রেট কমিয়ে আনা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের মনিটরি পলিসি বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গত সোমবার টিবিএসকে জানিয়েছিলেন, আগামী বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি কমিটি (এমপিসি) বৈঠক হওয়ার কথা রয়েছে।
রোববার শীর্ষ ব্যাংকারদের সঙ্গে গভর্নরের বৈঠকের পর কেন্দ্রীয় ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্টের অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে বুধবার মুদ্রানীতি সভায় ১০ শতাংশ পলিসি রেট থেকে শূন্য দশমিক ৫০ বেসিস পয়েন্টে কমিয়ে আনা হবে।
