Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
টস জিতে ব্যাটিংয়ে সাকিববিহীন বাংলাদেশ, নেতৃত্বে শান্ত 

খেলা

টিবিএস রিপোর্ট
19 October, 2023, 02:10 pm
Last modified: 19 October, 2023, 02:18 pm

Related News

  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার

টস জিতে ব্যাটিংয়ে সাকিববিহীন বাংলাদেশ, নেতৃত্বে শান্ত 

কোণঠাসা অবস্থা, দলে নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়; তবু ভারতের বিপক্ষে জয়েই দৃষ্টি রেখে মাঠে নামছে একাদশে দুটি পরিবর্তন আনা বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
19 October, 2023, 02:10 pm
Last modified: 19 October, 2023, 02:18 pm

বিশ্বকাপে দারুণ শুরুর পর টানা দুই হার, সেটাও বড় ব্যবধানে। চতুর্থ ম্যাচ দিয়ে বাংলাদেশের দৃষ্টি যখন জয়ে ফেরার দিকে, তখন প্রতিপক্ষ হিসেবে সামনে হাজির টানা তিন জয়ে উড়তে থাকা ভারত। দুর্বার ছন্দ, ঘরের মাঠ, নিজেদের দর্শক; সব মিলিয়ে ভারতের বিপক্ষে জয়ের পথটা কঠিনই বাংলাদেশের জন্য।

এই অবস্থায় বাংলাদেশ দলে পাচ্ছে না তাদের সেরা পারফর্মার ও নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে। বাঁ ঊরুর চোটে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি খেলা হচ্ছে না তার। সাকিবের অবর্তমানে নেতৃত্ব দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। কোণঠাসা অবস্থা, দলে নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়; তবু স্বাগতিকদের বিপক্ষে জয়েই দৃষ্টি রেখে মাঠে নামছে বাংলাদেশ। 

ম্যাচে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে এসেছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। ম্যাচটি পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে। 

জয়ের সন্ধানে থাকা বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। সাকিবকে নিয়ে ঝুঁকি নিতে চাওয়ায় এই একটি পরিবর্তন আনতেই হতো তাদের। বাংলাদেশ অধিনায়কের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বাদ পড়েছেন তাসকিন আহমেদ, তার জায়গায় খেলছেন হাসান মাহমুদ। ভারত তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। 

২০০৭ বিশ্বকাপ থেকে ভারতের বিপক্ষে চারবার সাক্ষাত হয়েছে বাংলাদেশের। এর মধ্যে বাংলাদেশের জয় একটিতে, ভারত জিতেছে তিন ম্যাচে। প্রথম সাক্ষাতেই ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারায় বাংলাদেশ। 

এরপর আর বিশ্ব আসরে ভারতের বিপক্ষে জ্বয়ের স্বাদ নেওয়া হয়নি। বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ক্রিকেটের এই পরাশক্তিকে হারানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছেন সাকিব-মুশফিকরা। ৪০ ওয়ানডেতে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় ৮ ম্যাচে। হেরেছে ৩১ ম্যাচে, একটি ম্যাচ পরিত্যক্ত হয়। 

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ / বিশ্বকাপ / টস রিপোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net