Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
রপ্তানির তথ্যে গড়মিলের কারণ খুঁজবে এফবিসিসিআই

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
16 October, 2023, 10:45 am
Last modified: 16 October, 2023, 11:49 am

Related News

  • মে মাসে জ্বালানি তেলের রপ্তানি বাড়াবে চীন: গন্তব্যের তালিকায় রয়েছে বাংলাদেশও
  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই
  • ‘আমলা দিয়ে কেন দেশ চালান’: প্রাক-বাজেট সভায় অর্থমন্ত্রীর মাঝপথে প্রস্থানে ব্যবসায়ীদের ক্ষোভ
  • উত্তরাঞ্চলের অর্থনীতি, রপ্তানি চাঙ্গা করতে অচল বিমানবন্দরগুলো চালু করার উদ্যোগ সরকারের

রপ্তানির তথ্যে গড়মিলের কারণ খুঁজবে এফবিসিসিআই

ডলার সংকট ও ক্রমাগত ডলারের বিপরীতে টাকার দরপতনের কারণে অনেক রপ্তানিকারক দেশে ডলার আনছেন না বলে বিভিন্ন সময় বক্তব্য উঠে আসছে।
টিবিএস রিপোর্ট
16 October, 2023, 10:45 am
Last modified: 16 October, 2023, 11:49 am

রপ্তানির তথ্যে বিপুল গড়মিলের কারণ খুঁজতে উদ্যোগ নিয়েছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। সংগঠনটি দেশের শীর্ষ রপ্তানিকারক সংগঠনগুলোর নেতাদের নিয়ে এক বৈঠকে সদস্যদের রপ্তানিকৃত অর্থ কী পরিমাণ আটকে আছে, তা জানতে চেয়েছে।

বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংগঠনগুলো শিগগিরই এ বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে এফবিসিসিআইকে জানাবে এবং এরপর এফবিসিসিআই তা বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানাবে।

এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মুনির হোসেন বলেন, "এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) এর রপ্তানির হিসাবের সাথে বাংলাদেশ ব্যাংকের তথ্যের অনেক গ্যাপ রয়েছে। এ গ্যাপ কেন তা আমরা খোঁজার চেষ্টা করছি। এজন্য রপ্তানিকারকদের কাছে তথ্য চাওয়া হয়েছে।"

"তথ্য পেলে আমরা পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করে তা বাংলাদেশ ব্যাংককে জানাবো এবং প্রকৃত রপ্তানি ও গ্যাপ কত– তা বের করার জন্য অনুরোধ করবো।"

ইপিবি'র হিসাব অনুযায়ী, গত ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি হয়েছে ৫৫.৫৬ বিলিয়ন ডলারের পণ্য। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, আলোচ্য সময়ে যে প্রসিড রিয়েলাইজ হয়েছে, তাতে পার্থক্য প্রায় ১০ বিলিয়ন ডলার।

এত বড় গ্যাপ হওয়ার পর অভিযোগে তীর রপ্তানিকারকদের দিকে, অর্থাৎ রপ্তানির টাকা দেশে আসছে না বলে বলছেন অনেকেই।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ভাইস প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান বলেন, "আমরা তথ্য সংগ্রহ করে শিগগিরই তা এফবিসিসিআইকে জানাবো।"

ওই সভায় পোশাক রপ্তানিকারকদের অপর সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারাও উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বিজিএমইএ ও তাদের সদস্যদের কী পরিমাণ রপ্তানির অর্থ দেশে আসেনি, তা সংগ্রহ করে এফবিসিসিআইকে জানাবে।

গত কয়েক বছর ধরে রপ্তানি ও প্রসিড এ গ্যাপ বাড়ছে এবং সর্বশেষ গত অর্থবছরে এসে তা ব্যাপকভাবে বেড়ে গেছে। ডলার সংকট ও ক্রমাগত ডলারের বিপরীতে টাকার দরপতনের কারণে অনেক রপ্তানিকারক দেশে ডলার আনছেন না বলেও বিভিন্ন সময় বক্তব্য উঠে আসছে।

বাণিজ্য মন্ত্রণালয়ও এর কারণ খুঁজতে একটি কমিটি গঠন করেছে, যা এখন কাজ করছে।  

Related Topics

টপ নিউজ

এফবিসিসিআই / রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • মে মাসে জ্বালানি তেলের রপ্তানি বাড়াবে চীন: গন্তব্যের তালিকায় রয়েছে বাংলাদেশও
  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই
  • ‘আমলা দিয়ে কেন দেশ চালান’: প্রাক-বাজেট সভায় অর্থমন্ত্রীর মাঝপথে প্রস্থানে ব্যবসায়ীদের ক্ষোভ
  • উত্তরাঞ্চলের অর্থনীতি, রপ্তানি চাঙ্গা করতে অচল বিমানবন্দরগুলো চালু করার উদ্যোগ সরকারের

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net