Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
বড়দের বিশ্বকাপেও সেরা হতে চান মিরাজ

খেলা

টিবিএস রিপোর্ট
07 October, 2023, 10:00 pm
Last modified: 07 October, 2023, 10:19 pm

Related News

  • এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় মিরাজ
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর ডেপুটি মিরাজ

বড়দের বিশ্বকাপেও সেরা হতে চান মিরাজ

আফগানিস্তানের বিপক্ষে আজ ধর্মশালায় এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে মিরাজ দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। ২০১৬ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সেরা খেলোয়াড় হওয়া মিরাজ বড়দের বিশ্বকাপেও হতে চান সেরা খেলোয়াড়।
টিবিএস রিপোর্ট
07 October, 2023, 10:00 pm
Last modified: 07 October, 2023, 10:19 pm

এশিয়া কাপ থেকেই দারুণ ছন্দে আছেন মেহেদী হাসান মিরাজ। বিশ্বকাপের প্রথম ম্যাচেও সেটির ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। 

আফগানিস্তানের বিপক্ষে আজ ধর্মশালায় এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে মিরাজ দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। হাতে ২৫ রানে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেছেন ৭৩ বলে ৫৭ রান।

সব মিলিয়ে ম্যাচসেরার পুরস্কার গেছে এই ডানিহাতি অলরাউন্ডারের 
হাতেই। 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভালো করা মিরাজকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল—২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছিলেন, এবার বড়দের বিশ্বকাপেও সেরা হওয়ার স্বপ্ন দেখেন কি না।

মিরাজের জবাব, 'বড় টুর্নামেন্টে যদি অলরাউন্ড পারফর্ম করতে পারি, তাহলে আমার জন্য অনেক বড় অর্জন হবে, দলের জন্যও হবে। অবশ্যই, সে স্বপ্ন তো থাকেই।'

মিরাজের ব্যাটিং পজিশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে এখনো বলা চলে। একেক ম্যাচে একেক পজিশনে ব্যাট করছেন তিনি। দলের প্রয়োজনেই সেটি করতে হচ্ছে তাকে।

এ নিয়ে মিরাজ বলেন, 'মানিয়ে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। শুধু আমি নয়, প্রত্যেকেই মানিয়ে নিয়ে খেলছে। বড় কিছু অর্জন করতে গেলে মানিয়ে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমি সব সময় তো আটে ব্যাটিং করেছি। সেখানে সব সময় বড় রান করার সুযোগ থাকে না। বল কম থাকে। তবে চেষ্টা করি, সুযোগ পেলে যেন ১০০ ভাগ দিতে পারি। এভাবেই নিজেকে প্রস্তুত করেছি।'

Related Topics

টপ নিউজ

২০২৩ বিশ্বকাপ / মেহেদী হাসান মিরাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিক্স: টিবিএস
    সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

Related News

  • এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় মিরাজ
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর ডেপুটি মিরাজ

Most Read

1
গ্রাফিক্স: টিবিএস
বাংলাদেশ

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪

6
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net