Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
ভোররাতে মুম্বাইয়ের ভবনে আগুন, নিহত অন্তত ৭, আহত ৪০

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
06 October, 2023, 10:00 am
Last modified: 06 October, 2023, 10:02 am

Related News

  • লক্ষ্মীপুরে 'দরজায় তালা লাগিয়ে' বিএনপি নেতার ঘরে আগুন; পুড়ে মরলো শিশু, দগ্ধ ২
  • কেরানীগঞ্জে ১২ তলা ভবনে আগুন: ৪৫ জনকে উদ্ধার, নিয়ন্ত্রণে ২০ ইউনিট
  • ভারতের গোয়ার নাইটক্লাবে আগুন: কর্মী ও পর্যটকসহ নিহত ২৩
  • হংকংয়ের ভবনে আগুন লাগার কারণ নির্মাণকালে ব্যবহৃত অনিরাপদ ও নিম্নমানের জাল
  • সচিবালয়ের পুড়ে যাওয়া ভবনের দপ্তরগুলো যাচ্ছে অধীনস্থ সংস্থার অফিসে

ভোররাতে মুম্বাইয়ের ভবনে আগুন, নিহত অন্তত ৭, আহত ৪০

আগুন লেগে তা নীচের তলার দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বিল্ডিংয়ের নীচে দাঁড় করানো একাধিক গাড়িতেও আগুন লেগে যায়।
হিন্দুস্তান টাইমস
06 October, 2023, 10:00 am
Last modified: 06 October, 2023, 10:02 am
ছবি-সংগৃহীত

ভোররাতে ভারতের মুম্বাইয়ে গুরগাওঁ এলাকার এক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় আরও অন্তত ৪০ জন আহত হয়েছে। তাদের মধ্যে দু'জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

রিপোর্ট অনুযায়ী, পশ্চিম মুম্বাইয়ের গুরগাওঁ এলাকার ভবনটিতে রাত ৩টা ০৫ মিনিটে আগুন লাগে। ছ'তলা ভবনটি গুরগাওঁয়ের এমজি রোডে অবস্থিত। অগ্নিদগ্ধ ভবনটির নাম জয় ভবানী বিল্ডিং।

ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, ভোররাতে আগুন লেগে তা নীচের তলার দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থে আগুনের লেলিহান শিখা ওপরের তলাগুলোতে পৌঁছতে শুরু করে। এদিকে বিল্ডিংয়ের নীচে দাঁড় করানো একাধিক গাড়িতেও আগুন লেগে যায়। ওপরের তলায় বহু মানুষ আটকে পড়ে। নীচের তলায় আগুন ছড়িয়ে পড়ায় কেউ বিল্ডিং ছাড়তে পারছিলেন না।

মুম্বাইয়ের ফায়ার সার্ভিস কর্মকর্তা রবীন্দ্র অম্বুলগেকর জানান, ২০০৬ সালে বস্তি পুনর্বাসন প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছিল এই জয় ভবানী বিল্ডিংটি। এতে আগুন নেভানোর কোনও ব্যবস্থাই ছিল না। এদিকে ভবনে যে লিফট ছিল, সেটি বহু পুরনো। এই লিফটের ডাক্ট দিয়েই ওপরের তলাগুলোতে বিষাক্ত ধোঁয়া চলে যায়। এবং অনেকে অসুস্থ হয়ে পড়েন।

এদিকে আগুনের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। সঙ্গে অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী গাড়ি গিয়ে পৌঁছায় সেখানে। কয়েক ঘণ্টার চেষ্টার পর সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের চিকিৎসা চলছে সেখানে। এদিকে সাতজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Related Topics

টপ নিউজ

ভবনে আগুন / অগ্নিকাণ্ডে মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • লক্ষ্মীপুরে 'দরজায় তালা লাগিয়ে' বিএনপি নেতার ঘরে আগুন; পুড়ে মরলো শিশু, দগ্ধ ২
  • কেরানীগঞ্জে ১২ তলা ভবনে আগুন: ৪৫ জনকে উদ্ধার, নিয়ন্ত্রণে ২০ ইউনিট
  • ভারতের গোয়ার নাইটক্লাবে আগুন: কর্মী ও পর্যটকসহ নিহত ২৩
  • হংকংয়ের ভবনে আগুন লাগার কারণ নির্মাণকালে ব্যবহৃত অনিরাপদ ও নিম্নমানের জাল
  • সচিবালয়ের পুড়ে যাওয়া ভবনের দপ্তরগুলো যাচ্ছে অধীনস্থ সংস্থার অফিসে

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net