Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
পানগাঁও এক্সপ্রেস থেকে উদ্ধার করা ১২ কন্টেইনার আবারও ডুবে গেল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 October, 2023, 10:50 am
Last modified: 02 October, 2023, 10:56 am

Related News

  • লালদিয়া ও পানগাঁওয়ে বিনিয়োগকারীরা পাবেন ১০ বছর করমুক্ত সুবিধা
  • লালদিয়ায় এপি মোলার ৫৫ কোটি, পানগাঁও টার্মিনালে ৪ কোটি ডলার বিনিয়োগ করবে মেডলগ
  • ২২ বছরের জন্য পানগাঁও টার্মিনাল পরিচালনায় মেডলগ ও চট্টগ্রাম বন্দরের চুক্তি
  • ব্যবসায়ীরা কেন পানগাঁও এড়িয়ে চলেন, ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাবে যেভাবে তা বদলাতে চায় এমএসসি
  • ভাড়া ও কাস্টমস জটিলতায় মুখ থুবড়ে পড়েছে চট্টগ্রাম-পানগাঁও রুটে জাহাজ চলাচল 

পানগাঁও এক্সপ্রেস থেকে উদ্ধার করা ১২ কন্টেইনার আবারও ডুবে গেল

ভাসানচরে জাহাজ থেকে উদ্ধারের পর বার্জে করে বন্দর এলাকায় নিয়ে আসা হচ্ছিলো সেগুলো। বৃহস্পতিবার রাতে লালদিয়ার চর সংলগ্ন কর্ণফুলী চ্যানেলের ১৪ নম্বর খালে কন্টেইনার নিয়ে টারমিনেটর নামের ক্রেন বার্জটি ডুবে যায়।
টিবিএস রিপোর্ট
02 October, 2023, 10:50 am
Last modified: 02 October, 2023, 10:56 am
গত ৬ জুলাই বন্দর থেকে পানগাঁও যাওয়ার পথে বঙ্গোপসাগরের ভাসানচর এলাকার সন্দ্বীপ চ্যানেলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ‘পানগাঁও এক্সপ্রেস’

ডুবে যাওয়া পানগাঁও এক্সপ্রেস থেকে উদ্ধার করা ১২টি ক্ষতিগ্রস্ত কন্টেইনার আবার ডুবে গেছে।

ভাসানচরে জাহাজ থেকে উদ্ধারের পর বার্জে করে বন্দর এলাকায় নিয়ে আসা হচ্ছিলো সেগুলো। বৃহস্পতিবার রাতে লালদিয়ার চর সংলগ্ন কর্ণফুলী চ্যানেলের ১৪ নম্বর খালে কন্টেইনার নিয়ে টারমিনেটর নামের ক্রেন বার্জটি ডুবে যায়।

এরপর গত দুই দিন পার হলেও রোববার (১ অক্টোবর) রাত পর্যন্ত সবগুলো কন্টেইনারসহ বার্জটি উদ্ধার করা সম্ভব হয়নি।

পানগাঁও এক্সপ্রেস জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান সি গ্লোরি শিপিংয়ের ম্যানেজার মইনুল হোসেন বলেন, '১২টি কন্টেইনার নিয়ে বার্জটি ডুবে যাওয়ার পর আমরা ক্ষতিগ্রস্ত কন্টেইনারগুলো উত্তোলনের কাজ শুরু করেছি। রোববার রাত ৯টা পর্যন্ত ৫টি কন্টেইনার উদ্ধার করা হয়েছে।'

তিনি আরো বলেন, 'বার্জটি এখনও পানির নিচে আছে। অন্য একটি বার্জ এনে আমরা অভিযান পরিচালনা করছি। ডুবে যাওয়া বার্জটি দ্রুত উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ভাসানচর থেকে বাকি কন্টেইনারগুলো শীঘ্রই চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হবে।'

এর আগে গত ৬ জুলাই বন্দর থেকে পানগাঁও যাওয়ার পথে বঙ্গোপসাগরের ভাসানচর এলাকার সন্দ্বীপ চ্যানেলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে 'পানগাঁও এক্সপ্রেস' নামের জাহাজটি। প্রবল ঢেউয়ের মুখে পানি ঢুকতে শুরু করলে প্রথম তিনটি কন্টেইনার সাগরে পড়ে যায়।

পরবর্তীতে ৬৯ টি কন্টেইনার নিয়ে জাহাজটি কাত হয়ে থাকে এবং এক পর্যায়ে ডুবে যায়। জাহাজটিতে ২৫ থেকে ২৬ জন আমদানিকারকের ৭২টি কন্টেইনারে ৯৬ টিইউস আমদানি পণ্য ছিল। এর মধ্যে ডুবে যাওয়ার সময় তিনটি কন্টেইনার ভেসে যায়।

এরপর তিন মাস পার হতে চললেও পানগাঁও এক্সপ্রেস জাহাজটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এই সময়ের মধ্যে ডুবে যাওয়া ২৮টি কন্টেইনার উদ্ধার করা হয়। এর মধ্যে উদ্ধার হওয়া ১২টি ক্ষতিগ্রস্ত কন্টেইনার বন্দর এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিলো।

এ ঘটনায় ডুবে যাওয়া বার্জটি দ্রুত উদ্ধার করতে সি গ্লোরি শিপিংকে নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার সকালে নোটিশ জারি করে ঘটনাস্থলের আশেপাশের এলাকা অতিক্রম করার সময় নাবিকদের সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ জানায় বন্দর কর্তৃপক্ষ।

একইসাথে পানগাঁও এক্সপ্রেস অপারেটর সি গ্লোরি শিপিংকে ডুবে যাওয়া কনটেইটারসহ বার্জ উদ্ধারে দ্রুত কার্যক্রম শুরুর নির্দেশনা দেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

পানগাঁও / কনটেইনার ডুবি / কন্টেইনার জাহাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • লালদিয়া ও পানগাঁওয়ে বিনিয়োগকারীরা পাবেন ১০ বছর করমুক্ত সুবিধা
  • লালদিয়ায় এপি মোলার ৫৫ কোটি, পানগাঁও টার্মিনালে ৪ কোটি ডলার বিনিয়োগ করবে মেডলগ
  • ২২ বছরের জন্য পানগাঁও টার্মিনাল পরিচালনায় মেডলগ ও চট্টগ্রাম বন্দরের চুক্তি
  • ব্যবসায়ীরা কেন পানগাঁও এড়িয়ে চলেন, ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাবে যেভাবে তা বদলাতে চায় এমএসসি
  • ভাড়া ও কাস্টমস জটিলতায় মুখ থুবড়ে পড়েছে চট্টগ্রাম-পানগাঁও রুটে জাহাজ চলাচল 

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net