Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 September, 2023, 06:30 pm
Last modified: 28 September, 2023, 06:31 pm

Related News

  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • হাজার কোটি টাকা ব্যয়েও ঢাকায় কমেনি কিউলেক্স মশার দাপট
  • একদিনে ৮ জনের মৃত্যু, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৯০ হাজার ছাড়াল
  • মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যয় ১ হাজার কোটি থাকা হলেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
  • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে নারীসহ দুজনের মৃত্যু

দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

টিবিএস রিপোর্ট
28 September, 2023, 06:30 pm
Last modified: 28 September, 2023, 06:31 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশে এই প্রথমবারের মতো ডেঙ্গুর চারটি ধরনের বিরুদ্ধেই উপযোগী টিকা নিয়ে সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষাটি করেছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অভ মেডিসিনের গবেষকরা। পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে, ডেঙ্গুর চারটি ধরনের বিরুদ্ধেই এই টিকা অ্যান্টিবডি তৈরিতে সাফল্য দেখিয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইসিডিডিআরবি। গবেষণার ফলাফল সম্প্রতি 'দ্য ল্যানসেট ইনফেকশাস ডিজিজেস জার্নালে' প্রকাশিত হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ডেঙ্গুর এই টিকার নাম দেওয়া হয়েছে টিভি-০০৫। এটি এক ডোজের টিকা। 

আইসিডিডিআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষণায় ব্যবহৃত এক ডোজের ডেঙ্গু টিকা টিভি-০০৫ মূল্যায়ন করে দেখা যায়, এটি শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রয়োগের জন্য নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষকরা ২০১৫ সালে 'ডেঙ্গু ইন ঢাকা ইনিশিয়েটিভ' (ডিডি) নামক গবেষণা শুরু করেন। এই প্রচেষ্টার লক্ষ্য ছিল ডেঙ্গু টিকার উন্নয়নে বাংলাদেশকে সম্পৃক্ত করা। ২০১৫ থেকে ক্লিনিক্যাল ট্রায়াল, ল্যাবরেটরি পরীক্ষণ অবকাঠামো এবং প্রারম্ভিকভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাব অধ্যয়ন সংশ্লিষ্ট গবেষণার জন্য আইসিডিডিআরবিতে প্রয়োজনীয় সক্ষমতা তৈরি করা হয়।

গবেষকরা ২০১৬ থেকে শুরু করে বিভিন্ন বয়সের (১-৪৯ বছর) ১১২ জন স্বেচ্ছায় অংশগ্রহণকারীকে চারটি ভাগে ভাগ করে ৩:১ অনুপাতে টিভি-০০৫ টিকা বা প্লাসিবো দিয়েছেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এর পরের তিন বছর পর্যন্ত অংশগ্রহণকারীদের পর্যবেক্ষণ করা হয়। টিকা দেওয়ার পরে বেশিরভাগ স্বেচ্ছাসেবকের মধ্যে চারটি ডেঙ্গুর সেরোটাইপের অ্যান্টিবডি পাওয়া গেছে। 

যারা আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন, তাদের শরীরে অ্যান্টিবডির পরিমাণ বেশি পাওয়া গিয়েছে। যদিও গবেষণাটি কার্যকারিতা মূল্যায়ন করার জন্য ডিজাইন করা হয়নি, তবে এখন পর্যন্ত টিকা পাওয়া ব্যক্তিদের মধ্যে ডেঙ্গু সংক্রমণের কোনো ঘটনা শনাক্ত করা যায়নি বলে জানানো হয় আইসিডিডিআরবির বিজ্ঞপ্তিতে। 

আইসিডিডিআরবি জানায়, মশাবাহিত ভাইরাস ডেঙ্গু বিশ্বব্যাপী বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বড় সমস্যা হয়ে উঠেছে। সাধারণত ডেঙ্গুর চারটি ধারণ (ডেন ১, ২, ৩, ৪) বা সেরোটাইপ একক ভাবে বা সম্মিলিত ভাবে সক্রিয় থাকতে পারে। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির মৃদু লক্ষণে জ্বর এবং হাড়ের ব্যথা হয় এবং গুরুতর ক্ষেত্রে শক, রক্তপাত এবং অনেকক্ষেত্রে মৃত্যুও ঘটে। যেকোনো সেরোটাইপই মানুষকে অসুস্থ করতে পারে। তবে অন্য কোনো সেরোটাইপ দিয়ে দ্বিতীয়বার সংক্রমিত হলে আক্রান্ত ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ার আশঙ্কা বেড়ে যায়।

বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। বিশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে এর আকার ও তীব্রতা আশঙ্কাজনক হারে বেড়েছে। এ বছরের চলমান ডেঙ্গু প্রাদুর্ভাবটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুতর। বাংলাদেশে এ বছর এখন পর্যন্ত ১ লাখ ৯৬ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। 
 
Related Topics

টপ নিউজ

ডেঙ্গু / ডেঙ্গুর টিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর
  • হাজার কোটি টাকা ব্যয়েও ঢাকায় কমেনি কিউলেক্স মশার দাপট
  • একদিনে ৮ জনের মৃত্যু, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৯০ হাজার ছাড়াল
  • মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যয় ১ হাজার কোটি থাকা হলেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
  • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে নারীসহ দুজনের মৃত্যু

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net