ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে একজন এবং রাজশাহী বিভাগে দুজন ডেঙ্গুতে মারা গেছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, একই সময়ে ৫৩২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এতে চলতি বছরে সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা বেড়ে ১৩ হাজার ৯ জনে দাঁড়িয়েছে।
চলতি বছর দেশে এখন পর্যন্ত মোট ১৪ হাজার ১৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
