Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
ফুডপান্ডা এশিয়ার বেশিরভাগ বাজারে বিক্রি হয়ে যাচ্ছে, বাংলাদেশে কি হবে?

অর্থনীতি

মাহফুজ উল্লাহ বাবু
22 September, 2023, 05:20 pm
Last modified: 23 September, 2023, 04:15 pm

Related News

  • অনলাইনে পণ্য বিক্রির কমিশনের ওপর ভ্যাট বেড়ে ৩ গুণ
  • ইন্টারনেট-ফেসবুক বন্ধে ১৩ দিনে ই-কমার্স ব্যবসায় ক্ষতি ১,৭০০ কোটি টাকা
  • ট্রাম্পের ওপর গুলির কয়েক ঘণ্টার মধ্যে চীনে ওই ঘটনার ছবিযুক্ত টি-শার্ট বিক্রি হচ্ছে
  • ২০২৩ সাল শেষে ফুডপান্ডা বাংলাদেশের লোকসান ১,০০০ কোটি টাকা ছাড়িয়েছে
  • নান্দোস, পেয়ালার ‘ব্যবসায় বাধা দেওয়ায়’ ফুডপান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা

ফুডপান্ডা এশিয়ার বেশিরভাগ বাজারে বিক্রি হয়ে যাচ্ছে, বাংলাদেশে কি হবে?

২০১৬-২০২২ সালের মধ্যে বাংলাদেশে ফুডপান্ডা এবং এর অন্যান্য ব্যবসায়িক শাখাগুলি ৮৫০ কোটি টাকার বেশি ক্রমযোজিত লোকসান গুনেছে। 
মাহফুজ উল্লাহ বাবু
22 September, 2023, 05:20 pm
Last modified: 23 September, 2023, 04:15 pm

ফুডপান্ডার বার্লিন-ভিত্তিক মূল প্রতিষ্ঠান 'ডেলিভারি হিরো' সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া,মিয়ানমার, ফিলিপাইন এবং থাইল্যান্ডে তাদের ব্যবসায়িক কার্যক্রম বিক্রির জন্য সম্ভাব্য ক্রেতাদের সাথে আলোচনা করছে। প্রতিষ্ঠানটির উদ্ধৃতি দিয়ে বুধবার (২০ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে রয়টার্স। 

তবে এই তালিকায় নেই বাংলাদেশ, হংকং, তাই্ওয়ান ও পাকিস্তানের নাম। কেন এই তালিকায় বাংলাদেশ নেই এবং এখানে কোম্পানির ভবিষ্যৎ কি; সে বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানতে চাইলে কোনো মন্তব্য করেনি ফুডপান্ডা বাংলাদেশ।  

কিছু বিশ্লেষক বলছেন, বাংলাদেশ ও পাকিস্তানে বিপুল পরিমাণ লোকসানের কারণে ক্রেতারা হয়তো আকৃষ্ট হচ্ছেন না। কেউ কেউ আশঙ্কা করছেন, উবারইটস, সহজ ফুডস ও হাংরি নাকির মতো ফুডপান্ডাও হয়তো বাংলাদেশে পুরোপুরি বন্ধ হয়ে যাবে। 

তিনটি কোম্পানি বন্ধ হওয়ার পর ফুড ডেলিভারি ব্যবসায় বাংলাদেশে ফুডপান্ডার একমাত্র প্রতিদ্বন্দ্বী হলো পাঠাও। আর তাদের মুদি মাল সরবরাহ ব্যবসায় প্রতিদ্বন্দ্বী হলো 'চালডাল'।

তবে কিছু প্রযুক্তি বিশ্লেষক বলছেন, কম প্রতিযোগিতার মধ্যে একসময় লাভজনক হয়ে উঠবে; এমন সম্ভবনায় ডেলিভারি হিরো হয়তো এখন পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, তাইওয়ান ও হংকং এর বাজার নিয়ে ভরসা করছে।  

কারণ ডেলিভারি হিরো যেসব এশিয়ান বাজার থেকে প্রস্থান করতে চাইছে, সেগুলোয় প্রতিযোগিতা বেশি এবং মুনাফা কম। 

করোনা মহমারির মধ্যে বাংলাদেশের সব জেলা শহরে ব্যবসা কার্যক্রম শুরু করে ফুডপান্ডা। ৫০,০০০ বেশি রেস্তোঁরা ও খুচরা ব্যবসা এই ডিজিটাল সেবায় যুক্ত হয়। ফুডপান্ডায় নিবন্ধিত ফ্রিল্যান্স রাইডারের সংখ্যা এক লাখেরও বেশি। তবে এ অবস্থানে আসতে বিপুল অর্থ খরচ হয়েছে প্রতিষ্ঠানটির। 

ডেলিভারি হিরোর বার্ষিক বিবৃতি অনুসারে, ২০১৬-২০২২ সালের মধ্যে বাংলাদেশে ফুডপান্ডা এবং এর অন্যান্য ব্যবসায়িক শাখাগুলি ৭৪ মিলিয়ন পাউন্ড তথা প্রায় ৮৫০ কোটি টাকা ক্রমযোজিত লোকসান গুনেছে। 

তারমধ্যে ২০২২ সাল ছিল ব্যবসার জন্য সবচেয়ে বৈরি বছর। মোট লোকসানের প্রায় এক-তৃতীয়াংশই হয়েছে এ বছরে। 

ইউক্রেন যুদ্ধের কারণে মূল্যস্ফীতি দেখা দিয়েছে। ফলে ভোক্তাদের ব্যয় ক্ষমতা কমেছে। একই সময়ে বিশ্বব্যাপী সুদের হার বেড়ে গেছে। এ কারণে প্রযুক্তি খাতে ভেঞ্চার ক্যাপিটাল হিসেবে আসা ব্যাপক বিনিয়োগও সীমিত হয়েছে। বিনিয়োগকারীরা আগের মতো ঝুঁকি নিয়ে চান না। 

বাংলাদেশে এখন ফুড ডেলিভারির অর্ডার সংখ্যাও প্রায় অর্ধেকে নেমেছে। 

রয়টার্স মতে, অন্যান্য প্রযুক্তি সংস্থাগুলির মতো, ডেলিভারি হিরো বিনিয়োগকারীদের আস্থা অর্জনে প্রবৃদ্ধি বজায় রেখে মুনাফা অর্জনের দিকে মনোনিবেশ করেছিল। 

ডেলিভারি হিরোর তথ্যমতে, চলতি বছরের প্রথম ছয় মাসে কর, সুদ ও স্থাবর, অস্থাবর সম্পদের মূল্যমান নির্ধারণের আগ পর্যন্ত সংস্থাটি সামঞ্জস্যপূর্ণ মুনাফায় পৌঁছেছে। যেখানে গত বছরের একই সময়ে লোকসান হয় ৩২৩ মিলিয়ন ইউরো।

Related Topics

টপ নিউজ

ফুডপান্ডা / প্রযুক্তি ব্যবসা / ফুড ডেলিভারি / রটয়ার্স / অনলাইন ব্যবসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • অনলাইনে পণ্য বিক্রির কমিশনের ওপর ভ্যাট বেড়ে ৩ গুণ
  • ইন্টারনেট-ফেসবুক বন্ধে ১৩ দিনে ই-কমার্স ব্যবসায় ক্ষতি ১,৭০০ কোটি টাকা
  • ট্রাম্পের ওপর গুলির কয়েক ঘণ্টার মধ্যে চীনে ওই ঘটনার ছবিযুক্ত টি-শার্ট বিক্রি হচ্ছে
  • ২০২৩ সাল শেষে ফুডপান্ডা বাংলাদেশের লোকসান ১,০০০ কোটি টাকা ছাড়িয়েছে
  • নান্দোস, পেয়ালার ‘ব্যবসায় বাধা দেওয়ায়’ ফুডপান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net