Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
ইন্টারনেট-ফেসবুক বন্ধে ১৩ দিনে ই-কমার্স ব্যবসায় ক্ষতি ১,৭০০ কোটি টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 August, 2024, 11:25 am
Last modified: 08 August, 2024, 06:19 pm

Related News

  • বিদ্যুতের দাম ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির: ব্যবসা ও জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা
  • কর না কমিয়েই ব্যবসা সহজ করতে বিডার ডিরেগুলেশন প্রস্তাব
  • জ্বালানি সংকটে পণ্য সরবরাহ এখন ব্যবসায়ীদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে
  • ব্যবসা সহজ করার ব্যাপারে ব্যবসায়ীদের পরামর্শ চাইলেন অর্থমন্ত্রী
  • অভিযান–জরিমানা সত্ত্বেও থামানো যাচ্ছে না চট্টগ্রামের অসাধু ব্যবসায়ীদের

ইন্টারনেট-ফেসবুক বন্ধে ১৩ দিনে ই-কমার্স ব্যবসায় ক্ষতি ১,৭০০ কোটি টাকা

সংবাদ সম্মেলনে বলা হয় হয়, ইন্টারনেট বন্ধ হওয়ার প্রথম ১০ দিনেই ক্ষয়ক্ষতির পরিমাণ ১,৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। আর ১৩ দিনে এটি ১,৭০০ কোটি টাকার উর্ধ্বে পৌঁছায়।
টিবিএস রিপোর্ট
01 August, 2024, 11:25 am
Last modified: 08 August, 2024, 06:19 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

ইন্টারনেট, ফেসবুক বন্ধ থাকায় গত ১৩ দিনে দেশের ই-কমার্স খাতের বিভিন্ন ধরনের ব্যবসায় প্রায় ১,৭০০ কোটি টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।  

বুধবার বিকেলে রাজধানীর বনানীতে ই-ক্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ই-ক্যাবের  সভাপতি শমী কায়সার এসব তথ্য জানান। সংগঠনটির ২,৭০০ এর বেশি সদস্যের কাছ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এ হিসাব করা হয়েছে বলে জানান সভাপতি। 

সংবাদ সম্মেলনে বলা হয় হয়, ইন্টারনেট বন্ধ হওয়ার প্রথম ১০ দিনেই ক্ষয়ক্ষতির পরিমাণ ১,৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। আর ১৩ দিনে এটি ১,৭০০ কোটি টাকার উর্ধ্বে পৌঁছায়।

অনলাইন ভিত্তিক যেসব সেগমেন্ট সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে তার মধ্যে ই-কমার্স খাতে ৬০০ কোটি টাকা, ই-ট্যুরিজম খাতে ৩০০ কোটি টাকা এবং ই-লজিস্টিক খাতে ১০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানান শমী কায়সার। 

ই-ক্যাব সভাপতি শমী কায়সার আরও বলেন, "সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ফেসবুক-কেন্দ্রিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। যারা কিনা অনেকেই ব্যবসা বন্ধ করে দেওয়ার মত পর্যায়ে পৌঁছেছেন। এসব প্রতিষ্ঠানের কর্মীদের বেতন দেওয়ার মতো অবস্থা নেই, সংকট তৈরি হয়েছে পুঁজির।"

তিনি বলেন, "এদের ঘুরে দাঁড়ানোর জন্যে সরকারের কাছে আমরা স্বল্প সুদে ও বিনা জামানতে ঋণ দেওয়ার অনুরোধ করছি।" 

তিনি বুধবার দুপুরের পর থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং একইসঙ্গে ইন্টারনেট বন্ধের মতো এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে কখনোই যাতে নেওয়া না হয় সেজন্য সরকারকে অনুরোধ করেন। একইসঙ্গে, ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে আন্তর্জাতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ইমেজ কাটিয়ে তুলতে ইতিবাচক ব্র্যান্ডিংয়ের ওপরেও জোর দেন।

এ খাতের ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর জন্য বেশকিছু সহযোগীতা চায় সংগঠনটি। এরমধ্যে যাদের ব্যাংক ঋণ রয়েছে, তাদের কিস্তি পরিশোধে যেন অন্তত ছয় মাস সময় দেওয়া হয়। যারা মূলধন সংকটে ভুগবে তাদের যাতে বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয় সে দাবিও করা হয়।

এছাড়া, এক মাসের জন্য বিজ্ঞাপনের টাকা মেটাকে যারা পরিশোধ করেছেন, সেই টাকাটা যেন সম্পূর্ণ কেটে না নেওয়া হয়, সে বিষয়ে মেটার সঙ্গে যোগাযোগে সরকারের সহযোগীতা চাওয়া হয়।  বিজ্ঞাপনে সরকারের নেওয়া ১৫ শতাংশ ভ্যাট ও উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্সের এ বছরের নবায়ন ফি মওকুফ করারও অনুরোধ করা হয়। 

ই-ক্যাব সভাপতি শমী কায়সার বলেন, "ভবিষ্যতে জরুরি কোনো পরিস্থিতে যাতে অন্তত ই-মেইল ও এসএমএস এর মাধ্যমে যোগাযোগ রক্ষা করা যায়, সে বিষয়টি দেখতে হবে। একই সঙ্গে বিডার সঙ্গে যৌথভাবে এসব ব্যবসার উপর যাতে বড় কোনো আঘাত না আসে, সে বিষয়ে একটি স্থায়ী পরিকল্পনা তৈরির জন্য ইক্যাব কাজ করবে।"
 
Related Topics

টপ নিউজ

ই-কমার্স / ব্যবসায় ক্ষতি / ব্যবসা / অনলাইন ব্যবসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • বিদ্যুতের দাম ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির: ব্যবসা ও জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা
  • কর না কমিয়েই ব্যবসা সহজ করতে বিডার ডিরেগুলেশন প্রস্তাব
  • জ্বালানি সংকটে পণ্য সরবরাহ এখন ব্যবসায়ীদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে
  • ব্যবসা সহজ করার ব্যাপারে ব্যবসায়ীদের পরামর্শ চাইলেন অর্থমন্ত্রী
  • অভিযান–জরিমানা সত্ত্বেও থামানো যাচ্ছে না চট্টগ্রামের অসাধু ব্যবসায়ীদের

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net