Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
২০২৩ সাল শেষে ফুডপান্ডা বাংলাদেশের লোকসান ১,০০০ কোটি টাকা ছাড়িয়েছে

অর্থনীতি

মাহফুজ উল্লাহ বাবু
26 April, 2024, 02:50 pm
Last modified: 27 April, 2024, 05:59 pm

Related News

  • জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাস স্থবির, লোকসানের মুখে আমদানিকারকরা
  • বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
  • ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বরে বিএটি বাংলাদেশের লোকসান ১৩৬ কোটি টাকা 
  • বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর ৫৭,৫৭৬ কোটি টাকা লোকসান দেখাল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
  • বেনাপোলে ২ মাস ধরে আটকা সুপারিবাহী ১৫০ ট্রাক; দিনে ক্ষতি ৩ লাখ টাকা

২০২৩ সাল শেষে ফুডপান্ডা বাংলাদেশের লোকসান ১,০০০ কোটি টাকা ছাড়িয়েছে

মাহফুজ উল্লাহ বাবু
26 April, 2024, 02:50 pm
Last modified: 27 April, 2024, 05:59 pm

২০২৩ সাল শেষে  বাংলাদেশে ফুডপান্ডার ব্যবসাগুলো ১ হাজার কোটি টাকার বেশি লোকসান করেছে। ফুডপান্ডার জার্মানভিত্তিক মূল কোম্পানির সর্বশেষ আর্থিক বিবরণীতে এ তথ্য উঠে এসেছে।

অ্যাপভিত্তিক খাবার ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডা এবং তাদের অন-ডিমান্ড গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম পান্ডামার্টের মূল কোম্পানি ডেলিভারি হিরো জানিয়েছে, ২০২৩ সাল শেষে তাদের তিনটি বাংলাদেশি প্রতিষ্ঠানের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৮৬.২২ মিলিয়ন ইউরো, যা প্রায় ১ হাজার ১৩ কোটি টাকার সমান। 

পুরো লোকসানের মধ্যে ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড সবচেয়ে বেশি ৬৯.৫ মিলিয়নের ইউরো লোকসান দিয়েছে। ফুডপান্ডা বাংলাদেশ ২০১৬ সাল থেকে লোকসানে আছে।

এরপর দ্বিতীয় সর্বোচ্চ লোকসান করেছে পান্ডামার্ট পরিচালনাকারী ডেলিভারি হিরো স্টোরস (বাংলাদেশ) লিমিটেড। চার বছরে ডেলিভারি হিরো স্টোরস ১৫ মিলিয়ন ইউরোর বেশি লোকসান দিয়েছে। আর ক্লাউড কিচেন অপারেটর ডিএইচ কিচেনস (বাংলাদেশ) লিমিটেড এ চার বছরে মোট ১.৫৪ মিলিয়ন ইউরো নিট লোকসান করেছে।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ফুডপান্ডার মূল কোম্পানি বেশি ব্যয়ে ব্যবসা সম্প্রসারণ না করে মুনাফাকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেয়। তার প্রতিফলন হিসেবে তিনটি কোম্পানিই গত বছর লোকসান কমাতে পেরেছে। তবে কোনো কোম্পানিই নিট মুনাফা করতে পারেনি।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলে ফুডপান্ডা বাংলাদেশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

অফিস স্পেস ও কর্মী কমানোর মতো সংকোচনমূলক পদক্ষেপ নিয়ে খাবার ডেলিভারি কোম্পানিটি ২০২৩ সালে তাদের বার্ষিক নিট লোকসান ১০.১৩ মিলিয়ন ইউরোতে নামিয়ে আনতে পেরেছে। ২০২২ সালে কোম্পানিটি রেকর্ড ১৮.২৯ মিলিয়ন ইউরো নিট লোকসান দিয়েছিল।

ফুডপান্ডা ২০১৩ সালে বাংলাদেশে অ্যাপভিত্তিক খাবার ডেলিভারি পরিষেবা চালু করে। ২০১৬ সালে বিশ্বজুড়ে অন্যান্য সব সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ফুডপান্ডাকেও অধিগ্রহণ করে ডেলিভারি হিরো।

মহামারির আগে ও মহামারিকালে ব্যাপক বিপণন কার্যক্রম ও ছাড়ের সুবাদে ফুডপান্ডায় দৈনিক অর্ডার দ্রুত বৃদ্ধি পায়। মহামারির সময় ফুডপান্ডার দৈনিক ডেলিভারির পরিমাণ বেড়েছে। দৈনিক ১.৩ লাখেরও বেশি অর্ডার ডেলিভারি দিয়েছে কোম্পানিটি। একইসঙ্গে কোম্পানিটি বাংলাদেশের ৬৪ জেলায় তাদের পরিষেবা প্রসারিত করেছে।

তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে দেখা দেয় মূল্যস্ফীতি। তার সঙ্গে বাজেট কমায় ভোক্তারা, পাশাপাশি কোম্পানিগুলো ভর্তুকিযুক্ত ব্যবসা সম্প্রসারণ কমিয়ে দিয়েছে। ফলে খাবার ডেলিভারির বাজার মন্দার মুখে পড়ে গেছে। 

উবার ইটস, আলিবাবা গ্রুপের হাংরি নাকি ও স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত সহজ ফুডের মতো অন্যান্য খাবার ডেলিভারি প্ল্যাটফর্মগুলো তীব্র প্রতিযোগিতার মুখে এবং লাভের মার্জিন না থাকার কারণে বাজার থেকে বেরিয়ে গেছে।

ফুডপান্ডার সঙ্গে পাল্লা দিতে বাজারে রয়ে গেছে শুধু পাঠাও।

শিল্পসংশ্লিষ্টদের তথ্যমতে, বর্তমানে প্রায় ১ লাখ অনলাইন খাবারের অর্ডার ডেলিভারি দেওয়া হচ্ছে। বাংলাদেশের বাজারে ফুডপান্ডা তার শীর্ষস্থান ধরে রেখেছে। এছাড়া গত চার বছরে ফুডপান্ডা রাজধানীতে তাদের অন-ডিমান্ড গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম পান্ডামার্টের সম্প্রসারণ করেছে।

Related Topics

টপ নিউজ

ফুডপান্ডা / খাবার ডেলিভারি / ফুড ডেলিভারি / খাবার ডেলিভারি প্ল্যাটফর্ম / লোকসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাস স্থবির, লোকসানের মুখে আমদানিকারকরা
  • বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
  • ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বরে বিএটি বাংলাদেশের লোকসান ১৩৬ কোটি টাকা 
  • বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর ৫৭,৫৭৬ কোটি টাকা লোকসান দেখাল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
  • বেনাপোলে ২ মাস ধরে আটকা সুপারিবাহী ১৫০ ট্রাক; দিনে ক্ষতি ৩ লাখ টাকা

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net