Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
আজ থেকে সীমিত আকারে খুলছে দোকানপাট, চলবে ট্রেন ও লঞ্চ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 May, 2020, 10:05 am
Last modified: 31 May, 2020, 10:23 am

Related News

  • জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      
  • জ্বালানি সাশ্রয়ে গণপরিবহন ব্যবহার ও অপ্রয়োজনীয় যাতায়াত পরিহারের আহ্বান সরকারের
  • ৬ মাসের মধ্যে নারীদের জন্য ঢাকায় নামছে ইলেকট্রিক বাস
  • অনুমোদনের তুলনায় অস্বাভাবিক বেশি দর প্রস্তাব, পুনরায় দরপত্রে যাচ্ছে এমআরটি-১, এমআরটি-৫

আজ থেকে সীমিত আকারে খুলছে দোকানপাট, চলবে ট্রেন ও লঞ্চ

খুলে দেওয়া হচ্ছে হাটবাজার, দোকানপাট ও শপিংমল। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তা খোলা রাখা যাবে।
টিবিএস রিপোর্ট
31 May, 2020, 10:05 am
Last modified: 31 May, 2020, 10:23 am

দীর্ঘ দুই মাস লকডাউনের পর আজ রোববার থেকে চালু হচ্ছে বাস, ট্রেন ও  লঞ্চ সার্ভিস। করোনাভাইরাসের কারণে চলমান লকডাউন আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে সীমিতভাবে অফিস চালুর পাশাপাশি নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে চলবে বাস, ট্রেন ও লঞ্চ।

পাশাপাশি খুলে দেওয়া হচ্ছে হাটবাজার, দোকানপাট ও শপিংমল। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তা খোলা রাখা যাবে।

৩১ মে থেকে আগামী ১৫ জুন পর্যন্ত চলাচল সীমিত করে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে এ তথ্য জানানো হয়েছে। তবে এসময়ে গণপরিবহণগুলো কীভাবে চলবে সে বিষয়ে নির্দেশনা জারি করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ। এতে ১৫ দফা নির্দেশনা জারি করা হয়েছে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে দেশের অফিস-আদালত বন্ধ করা হয। আর তখন থেকেই গণপরিবহণও বন্ধ রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়, উক্ত সময়ে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যসম্মত বিধি নিশ্চিত করে গণপরিবহণ, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল করতে পারে। তবে সব অবস্থায় মাস্ক পরাসহ স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা নির্দেশনা কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে।

এছাড়া বিমান কর্তৃপক্ষ ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত নিজ ব্যবস্থাপনায় বিমান চলাচলের বিষয়টি বিবেচনা করবে।

নিষেধাজ্ঞাকালীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। তবে অনলাইন পাঠদান অব্যাহত থাকবে।

৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে রেল 

৩১শে মে থেকে ১৫ই জুন পর্যন্ত ৫০ শতাংশ টিকিট বিক্রির মাধ্যমে শুধুমাত্র আন্তঃনগর ট্রেন চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বৃহস্পতিবার রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চলাচল করবে। 

তিনি বলেন, সীমিত পরিসরে ট্রেন চালানো হবে। সেক্ষেত্রে একটি সিট বাদ দিয়ে টিকিট বিক্রি করা হবে। একটি ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে।

বাড়েনি লঞ্চের ভাড়া

বরিশাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী লঞ্চের ভাড়া বাড়ানো হয়নি। গতকাল শনিবার থেকে বিভিন্ন কাউন্টারে এসব লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। লঞ্চ মালিকরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের বাধ্যবাধকতা থাকলেও আপাতত ১০ জুন পর্যন্ত ভাড়া বাড়ানো হচ্ছে না।

বাস ভাড়া বাড়ল ৮০ শতাংশ

স্বাস্থ্যবিধি মেনে বাস ভ্রমণে বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের। মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে এটি কার্যকর হবে।

তবে ভাড়ার এ হার কার্যকর করতে হলে বাসগুলোকে অবশ্যই ৫০ শতাংশ আসন ফাঁকা রাখতে হবে। এছাড়া কোনো যাত্রী দাঁড়িয়ে চলাচল করতে পারবে না। গতকাল শনিবার বিআরটিএর ভাড়া পর্যালোচনা কমিটির এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে ২০১৫ সালের মে মাসে সর্বশেষ বাস ভাড়া বাড়ানো হয়েছিল।

 

Related Topics

টপ নিউজ

লকডাউন / দোকান-পাট / গণপরিবহন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      
  • জ্বালানি সাশ্রয়ে গণপরিবহন ব্যবহার ও অপ্রয়োজনীয় যাতায়াত পরিহারের আহ্বান সরকারের
  • ৬ মাসের মধ্যে নারীদের জন্য ঢাকায় নামছে ইলেকট্রিক বাস
  • অনুমোদনের তুলনায় অস্বাভাবিক বেশি দর প্রস্তাব, পুনরায় দরপত্রে যাচ্ছে এমআরটি-১, এমআরটি-৫

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net