Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
সৈকতে ভেসে আসা বিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
15 September, 2023, 04:00 pm
Last modified: 15 September, 2023, 04:17 pm

Related News

  • তহবিল ফুরালেও এখনই বন্ধ হচ্ছে না কক্সবাজারের লাইফগার্ড সেবা, চলবে আরও ৩ মাস
  • রাজধানীতে মহাবিপন্ন ইন্ডিয়ান বনরুই উদ্ধার
  • সাগরকে চোখে চোখে রাখা তার কাজ; তিনি লাইফগার্ড, ডুবন্ত মানুষ উদ্ধার করেন
  • উত্তাল সাগরে না নামার নিদের্শনা মানছেন না বহু পর্যটক
  • পাঁচ রাত হাঁটার পর যেভাবে দেখা মিলল বিরল বনরুইয়ের

সৈকতে ভেসে আসা বিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার

উদ্ধার হওয়া বনরুইটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হিমছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
কক্সবাজার প্রতিনিধি
15 September, 2023, 04:00 pm
Last modified: 15 September, 2023, 04:17 pm

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে আসা বিপন্ন প্রজাতির ১টি বনরুই উদ্ধার করা হয়েছে। দেশীয় প্রজাতির বনরুইটির ওজন প্রায় ৪ কেজি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সমিতি পাড়া এলাকা থেকে এটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ইকো লাইফ প্রকল্পের এনআরএম ম্যানেজার আব্দুল কাইয়ূম।

তিনি বলেন, গেল দু'দিন ভারী বৃষ্টিপাত হয়েছে, যে কারণে হিমছড়ি জাতীয় উদ্যানের পাহাড় থেকে ছড়া হয়ে হয়তো বনরুইটি সাগরে চলে যায়। শুক্রবার সকালে সৈকতের সমিতিপাড়া পয়েন্টে বনরুইটি ভেসে আসলে ফয়সাল নামের এক যুবক এটিকে তার বাসায় নিয়ে যায়। পরবর্তীতে ইকোফিস প্রকল্পের সিপিজি ও ব্লুগার্ড সদস্যরা বিষয়টি জানতে পেরে ইকো লাইফ প্রকল্পের ডিপিডি ড. শফিকুর রহমানকে জানান।

"এরপর ড. শফিকুর রহমানের নির্দেশে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকাম) ও ইউএসএআইডি'র ইকো লাইফ প্রকল্প ও ইকোফিস প্রকল্পের সিপিজি ও ব্লুগার্ড এর সহযোগিতায় সমিতিপাড়া ফয়সালের বাসা থেকে বনরুই উদ্ধার করা হয়।"

আব্দুল কাইয়ূম জানান, দেশি বনরুইটি দীর্ঘ ও সরু দেহের। এই স্তন্যপায়ী প্রাণীটির মাথা ছোট ও ত্রিকোণাকার। মাথা ও পিঠসহ দেহ প্রায় ১৫-১৮ সারি শক্ত আঁইশে ঢাকা; লেজে রয়েছে প্রায় ১৪-১৬ সারি। উদ্ধার করা বনরুইটি কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কক্সবাজার রেঞ্জ অফিসে বন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কক্সবাজার রেঞ্জ অফিসের বন কর্মকর্তা সমীর রঞ্জন বলেন, উদ্ধার হওয়া বনরুইটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হবে।এরপরই হিমছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

Related Topics

টপ নিউজ

কক্সবাজার সমুদ্রসৈকত / বনরুই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
    ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Related News

  • তহবিল ফুরালেও এখনই বন্ধ হচ্ছে না কক্সবাজারের লাইফগার্ড সেবা, চলবে আরও ৩ মাস
  • রাজধানীতে মহাবিপন্ন ইন্ডিয়ান বনরুই উদ্ধার
  • সাগরকে চোখে চোখে রাখা তার কাজ; তিনি লাইফগার্ড, ডুবন্ত মানুষ উদ্ধার করেন
  • উত্তাল সাগরে না নামার নিদের্শনা মানছেন না বহু পর্যটক
  • পাঁচ রাত হাঁটার পর যেভাবে দেখা মিলল বিরল বনরুইয়ের

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

3
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

5
ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net