Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ ঢাকায়, আজই বৈঠকে বসবেন মোমেনের সঙ্গে

বাংলাদেশ

ইউএনবি
07 September, 2023, 07:45 pm
Last modified: 07 September, 2023, 07:51 pm

Related News

  • পুতিনের সঙ্গে মনমালিন্যে পদ হারাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ? গুঞ্জনের মধ্যে মুখ খুললো ক্রেমলিন
  • ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত রাশিয়া: রুশ পররাষ্ট্রমন্ত্রী
  • ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত
  • রোহিঙ্গা সংকটে সহানুভূতির বার্তা নিয়ে ঢাকায় আসেন পোপ ফ্রান্সিস
  • আগামীকাল প্রথমবারের মতো ঢাকা আসছে ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল 

রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ ঢাকায়, আজই বৈঠকে বসবেন মোমেনের সঙ্গে

আজ সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বৈঠক হবে। বৈঠকের পর দুই পররাষ্ট্রমন্ত্রী যৌথভাবে একটি সংবাদ সম্মেলন করবেন এবং একই ভেন্যুতে নৈশভোজে অংশ নেবেন।
ইউএনবি
07 September, 2023, 07:45 pm
Last modified: 07 September, 2023, 07:51 pm
ছবি: ইউএনবি

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দুই দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন। বর্তমানের বৈশ্বিক পরিস্থিতিতে তার সফরকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে মনে করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।

স্বাধীনতার পর রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর।

আজ সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বৈঠক হবে। বৈঠকের পর দুই পররাষ্ট্রমন্ত্রী যৌথভাবে একটি সংবাদ সম্মেলন করবেন এবং একই ভেন্যুতে নৈশভোজে অংশ নেবেন।

শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

এদিন ফিরে যাওয়ার আগে তিনি ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

খাদ্য, সার, জ্বালানি ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, 'ইউক্রেন সংকটের পর থেকে বিশ্বজুড়ে যে জটিল পরিস্থিতি দেখা দিয়েছে আমরা তা নিয়ে আলোচনা করব। আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা তুলে ধরব।'

রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, যত দ্রুত সম্ভব ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য বাংলাদেশ রাশিয়াকে অনুরোধ করতে পারে।

মঙ্গলবার ঢাকায় রাশিয়ান দূতাবাস জানিয়েছে, দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মত বিনিময় করবে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছিলেন, বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদে থাকা পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সফরে বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুটি উত্থাপন করবে।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, 'তিনি যেদিন এখানে আসবেন সেদিন আমাদের দ্বিপক্ষীয় বৈঠক হবে। আমাদের অনেক দ্বিপক্ষীয় বিষয় আলোচনা করার আছে। আমাদেরও রোহিঙ্গা ইস্যু আছে।'

রুশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর শেষ করে ৯–১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেবেন।

গত বছরের ২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত ২২তম আইওআরএ মন্ত্রী পরিষদের বৈঠকে যোগদানের জন্য ২৩ নভেম্বর লাভরভের বাংলাদেশ সফরের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এই সফর বাতিল করা হয়।

Related Topics

টপ নিউজ

রুশ পররাষ্ট্রমন্ত্রী / ঢাকা সফর / বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক / সের্গেই লাভরভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • পুতিনের সঙ্গে মনমালিন্যে পদ হারাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ? গুঞ্জনের মধ্যে মুখ খুললো ক্রেমলিন
  • ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত রাশিয়া: রুশ পররাষ্ট্রমন্ত্রী
  • ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত
  • রোহিঙ্গা সংকটে সহানুভূতির বার্তা নিয়ে ঢাকায় আসেন পোপ ফ্রান্সিস
  • আগামীকাল প্রথমবারের মতো ঢাকা আসছে ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল 

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net