Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
আসিয়ানের সাইডলাইনে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক খলিলুর রহমানের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 July, 2026, 07:20 pm
Last modified: 22 July, 2026, 09:26 pm

Related News

  • ট্রাম্প যতদিন ক্ষমতায় আছেন, ততদিন চলতে পারে ইরান যুদ্ধ—ধারণা ভ্যান্স ও রুবিওর
  • ‘আপাতত’ ইরানে নতুন হামলার পরিকল্পনা নেই, অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়ানো হবে: রুবিও
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকার আসিয়ান মিশনগুলোর
  • ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচন: প্রকাশ্যে রুবিওকে সমর্থন দিলেও ‘গোপনে’ ভ্যান্সকে চাইছেন ট্রাম্প
  • বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

আসিয়ানের সাইডলাইনে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক খলিলুর রহমানের

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রুবিওকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
টিবিএস রিপোর্ট
22 July, 2026, 07:20 pm
Last modified: 22 July, 2026, 09:26 pm

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে খলিলুর রহমান। আসিয়ান আঞ্চলিক ফোরামের সাইডলাইনে তিনি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথেও বৈঠক করেছেন। ছবি: সৌজন্যে

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইডলাইনে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এসময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

আজ বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দ্বিপাক্ষিক এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও কানেক্টিভিটিসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তৃত পরিসর এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয় যে, দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনায় মূল নির্দেশক হবে 'বাংলাদেশ ফার্স্ট' বা 'সবার আগে বাংলাদেশ' নীতি।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশ যৌথভাবে 'চীন-বাংলাদেশ ভাগাভাগির ভবিষ্যতের সম্প্রদায়' গড়ে তুলতে ব্যাপক-ভিত্তিক সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে। বৈঠকে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) প্রত্যাবাসন, বহুমুখী পরিবহন করিডোর, বাণিজ্য ও বিনিয়োগ এবং জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রুবিওকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও বৈঠক করেছেন খলিলুর। লাভরভ জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। বৈঠকে উভয় পক্ষই জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একমত প্রকাশ করেছে।

উল্লেখ্য, ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার 'ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কোঅপারেশন' (টিএসি)-এর ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

Related Topics

টপ নিউজ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান / ওয়াং ই / মার্কো রুবিও / সের্গেই লাভরভ / দ্বিপাক্ষিক বৈঠক / আসিয়ান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: টিবিএস
    এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন
  • ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
    ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

Related News

  • ট্রাম্প যতদিন ক্ষমতায় আছেন, ততদিন চলতে পারে ইরান যুদ্ধ—ধারণা ভ্যান্স ও রুবিওর
  • ‘আপাতত’ ইরানে নতুন হামলার পরিকল্পনা নেই, অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়ানো হবে: রুবিও
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকার আসিয়ান মিশনগুলোর
  • ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচন: প্রকাশ্যে রুবিওকে সমর্থন দিলেও ‘গোপনে’ ভ্যান্সকে চাইছেন ট্রাম্প
  • বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

Most Read

1
ফাইল ছবি: টিবিএস
আন্তর্জাতিক

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন

2
২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
অর্থনীতি

২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়

3
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

4
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর

6
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net