Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
১০ সেপ্টেম্বর ঢাকা আসছেন ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ

বাংলাদেশ

ইউএনবি
04 September, 2023, 09:00 pm
Last modified: 04 September, 2023, 09:07 pm

Related News

  • যুক্তরাষ্ট্র বারবার আলোচনার মাঝপথে 'পেছন থেকে ছুরি মেরেছে’: মাখোঁকে পেজেশকিয়ান
  • ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত আরও বেশ কয়েকজন: মাখোঁ
  • ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাবে অনুমোদন দিলো ভারত
  • মাখোঁর ‘টপ গান’ লুকে সানগ্লাস নির্মাতা কোম্পানির শেয়ারের বাজারমূল্য বাড়ল ৪ মিলিয়ন ডলার
  • মাখোঁসহ অন্য ইউরোপীয় নেতাদের ব্যক্তিগত মেসেজের স্ক্রিনশট ফাঁস করলেন ট্রাম্প, কী আছে তাতে

১০ সেপ্টেম্বর ঢাকা আসছেন ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ

প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সফরের সময় জলবায়ু পরিবর্তন এবং নিয়ন্ত্রিত অভিবাসনের মতো বিষয় নিয়ে আলোচনা ছাড়াও বাংলাদেশ ও ফ্রান্স দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবে।
ইউএনবি
04 September, 2023, 09:00 pm
Last modified: 04 September, 2023, 09:07 pm
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন। তার এ সফরকে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে 'গভীর করার সুযোগ' হিসেবে দেখা হচ্ছে।

ফরাসি সরকার সোমবার (৪ সেপ্টেম্বর) সফরের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশকে 'দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি'র মধ্য দিয়ে যাওয়া এবং অংশীদারিত্বে 'বৈচিত্র্য আনার চেষ্টারত' হিসেবে বর্ণনা করেছে।

ফরাসি সরকারে ঘোষণায় বলা হয়, 'বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও ফ্রান্সের দারুণ মিল রয়েছে — বিশেষ করে প্যারিস এজেন্ডা ফর পিপলস অ্যান্ড দ্য প্ল্যানেট কাঠামোর ক্ষেত্রে, যা বাংলাদেশ সক্রিয়ভাবে সমর্থন করে।'

যেহেতু বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ, তাই ফরাসি প্রেসিডেন্ট মানবিক দিক থেকে, বিশেষ করে নিয়মিত বন্যার মুখে পড়া বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য ফ্রান্সের অঙ্গীকারের কথা ব্যক্ত করবেন।

আন্তর্জাতিক সংহতিমূলক কার্যক্রমের ক্ষেত্রেও বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবদায়ক — হোক সেটা শান্তিরক্ষা কার্যক্রম বা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদান।

ফরাসি প্রেসিডেন্ট আগামী ৯–১০ সেপ্টেম্বর হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লিতে যাবেন।

এরপর ১০ সেপ্টেম্বর দ্বিপাক্ষিক সফরে ঢাকায় আসবেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার বলেছেন, প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সফরের সময় জলবায়ু পরিবর্তন এবং নিয়ন্ত্রিত অভিবাসনের মতো বিষয় নিয়ে আলোচনা ছাড়াও বাংলাদেশ ও ফ্রান্স দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবে।

প্রেসিডেন্ট মাখোঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

বাংলাদেশ লস অ্যান্ড ড্যামেজ তহবিলের বিষয়টি উত্থাপন করবে জানিয়ে মোমেন বলেন, 'নারী ক্ষমতায়ন, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং নিয়ন্ত্রিত অভিবাসন — এগুলো স্বাভাবিক বিষয়। জলবায়ু পরিবর্তন একটি বড় বিষয়। ফ্রান্সের প্রেসিডেন্ট নেতৃত্বের ভূমিকা নিয়েছেন।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে নগরীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

এ দুই নেতার ৯–১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

ফরাসি প্রেসিডেন্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন।

Related Topics

টপ নিউজ

ইমানুয়েল মাখোঁ / ফরাসি প্রেসিডেন্ট / বাংলাদেশ সফর / ঢাকা-প্যারিস / বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • যুক্তরাষ্ট্র বারবার আলোচনার মাঝপথে 'পেছন থেকে ছুরি মেরেছে’: মাখোঁকে পেজেশকিয়ান
  • ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত আরও বেশ কয়েকজন: মাখোঁ
  • ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাবে অনুমোদন দিলো ভারত
  • মাখোঁর ‘টপ গান’ লুকে সানগ্লাস নির্মাতা কোম্পানির শেয়ারের বাজারমূল্য বাড়ল ৪ মিলিয়ন ডলার
  • মাখোঁসহ অন্য ইউরোপীয় নেতাদের ব্যক্তিগত মেসেজের স্ক্রিনশট ফাঁস করলেন ট্রাম্প, কী আছে তাতে

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net