Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ: পরিকল্পনা মন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 September, 2023, 10:15 am
Last modified: 04 September, 2023, 06:06 pm

Related News

  • দেশে বর্তমানে ১১.৮৯ লাখ রোহিঙ্গা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী    
  • বাংলাদেশে জ্বালানি ঘাটতি মোকাবিলায় বাস্তব পদক্ষেপের বিষয়ে ‘গুরুত্বসহকারে’ ভাবছে জাপান: রাষ্ট্রদূত
  • রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ: পরিকল্পনা মন্ত্রী

সভা শেষে মন্ত্রী বলেন, “জাপান আমাদের ভালো বন্ধু। মিয়ানমারের সঙ্গে তাদের (জাপানের) ভালো সম্পর্ক রয়েছে। তাই বাংলাদেশে অবস্থানরত ১২ লাখ রোহিঙ্গা সদস্যদের নিরাপদ প্রত্যাবাসনে তাদের সহায়তা চেয়েছি।”
টিবিএস রিপোর্ট
04 September, 2023, 10:15 am
Last modified: 04 September, 2023, 06:06 pm

কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচর শরণার্থী শিবির থেকে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

রোববার (৩ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে জাপানের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

সভা শেষে মন্ত্রী বলেন, "জাপান আমাদের ভালো বন্ধু। মিয়ানমারের সঙ্গে তাদের ভালো সম্পর্ক রয়েছে। তাই বাংলাদেশে অবস্থানরত ১২ লাখ রোহিঙ্গা সদস্যদের নিরাপদ প্রত্যাবাসনে তাদের সহায়তা চেয়েছি।"

তিনি আরও বলেন, "জাপান আমাদের মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে সহযোগিতা করছে। ভবিষ্যতে রেলসহ অন্যান্য খাতেও সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা।" 

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিনিধি দলের এক সদস্য বলেন, "আমরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবো। সেখানকার মানবিক সহায়তার পর্যালোচনা করে জাপানের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।" 

এছাড়া, দেশে অবস্থানরত জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গেও আলোচনায় বসবে প্রতিনিধিদল। এ সময় তারা দেশে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করার প্রতি গুরুত্বারোপ করেন।

ডিজিটালাইজেশন, সামাজিক নিরাপত্তাসহ দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন প্রতিনিধি দলের সদস্যরা। 

জাপনের প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন- নাকানিশি ইউসুকে, ডিরেক্টর অফ দ্য কমিটি অন জেনারেল অ্যাফেয়ার্স, হাউস অফ কাউন্সিলরস; ইমাই এরিকো, ডিরেক্টর অব দ্য কমিটি অন এডুকেশন, কালচার, অ্যান্ড সায়েন্স; মিউরা নোবুহিরো, চেয়ারম্যান অফ দ্য স্পেশাল কমিটি অন ডিসাস্টার, হাউস অফ কাউন্সিলরস; মিনাগাওয়া কেনিচি, চিফ রিসার্চার, রিসার্চ অফিস অফ দ্য স্ট্যান্ডিং কমিটি অন জেনারেল অ্যাফেয়ার্স, হাউস অফ কাউন্সিলর এবং নিশিও মাসুমি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেকেন্ড ডিভিশন, কমিটি ডিপার্টমেন্ট, হাউস অফ কাউন্সিলরস অফ দ্য গভার্মেন্ট অফ জাপান।
 
Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা / বাংলাদেশ-জাপান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • দেশে বর্তমানে ১১.৮৯ লাখ রোহিঙ্গা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী    
  • বাংলাদেশে জ্বালানি ঘাটতি মোকাবিলায় বাস্তব পদক্ষেপের বিষয়ে ‘গুরুত্বসহকারে’ ভাবছে জাপান: রাষ্ট্রদূত
  • রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net