Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড

খেলা

টিবিএস ডেস্ক
02 September, 2023, 01:50 pm
Last modified: 02 September, 2023, 01:54 pm

Related News

  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা
  • সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, লিটন বাদ
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড

১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল, এদিনই ঢাকা পৌঁছাবে নিউজিল্যান্ড। ১০ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে কিউইরা। ওয়ানডে সিরিজ খেলে বিশ্বকাপ মিশনে যাবে তারা। বিশ্ব আসর শেষে আবার টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড।
টিবিএস ডেস্ক
02 September, 2023, 01:50 pm
Last modified: 02 September, 2023, 01:54 pm

বাংলাদেশ ক্রিকেট দল এখন এশিয়া কাপ মিশনে। শ্রীলঙ্কায় স্বাগতিকদের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা সাকিব আল হাসানের দল পরের ম্যাচ খেলতে পাকিস্তান গেছে। টিকে থাকার লড়াইয়ে কাল আফগানিস্তানের মুখোমুখি হবে তারা। এই আসর শেষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। 

সর্বশেষ সফরের মতো এবারও বাংলাদেশে পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে না নিউজিল্যান্ড। দ্বিতীয় সারির দল নিয়ে সফরে আসবে কিউইরা। শনিবার নিজেদের ওয়েবসাইটে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এই সফরে অধিনায়ক করা হয়েছে ফাস্ট বোলার লকি ফার্গুসনকে। প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি। 

এই সিরিজ খেলে বাংলাদেশ থেকে ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে নিউজিল্যান্ড। বিশ্ব আসরের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সফরে শীর্ষ সারির ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে তারা। দলে নেই টিম সাউদি, টম ল্যাথাম, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, টিম সাইফার্টরা। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও বাংলাদেশে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল কিউইরা। 

নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে দলে রাখা হয়নি। পারিবারিক কারণে বাংলাদেশ সফরে আসবেন না মার্ক চ্যাপম্যান ও জিমি নিশাম। কিউইদের ওয়ানডে দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ডিন ফক্সক্রফট। আগস্টে সংযুক্ত আরব আমিরাত সফরে টি-টোয়েন্টি দিয়ে নিউজিল্যান্ড দলে অভিষেক হয় তার। অভিষেকে ম্যাচে ১০ বলে ১০ রান করেন তিনি।

এশিয়া কাপ চলাকালীনই বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল, এদিনই ঢাকা পৌঁছাবে তারা। ১০ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজ খেলে বিশ্বকাপ মিশনে যাবে দলটি। বিশ্বকাপের দুই-একদিন পরই টেস্ট সিরিজ খেলতে আবার বাংলাদেশে আসবে নিউজিল্যািন্ড। ২৮ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ৬ ডিসেম্বর। 

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড ওয়ানডে দল: লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।

Related Topics

টপ নিউজ

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর / দল ঘোষণা / ওয়ানডে সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা
  • সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, লিটন বাদ
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net