Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, লিটন বাদ

খেলা

টিবিএস রিপোর্ট
12 January, 2025, 12:40 pm
Last modified: 13 January, 2025, 03:28 am

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, লিটন বাদ

বাদ দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে রান খরায় থাকা লিটন কুমার দাসকে, তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে তরুণ ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনকে। 
টিবিএস রিপোর্ট
12 January, 2025, 12:40 pm
Last modified: 13 January, 2025, 03:28 am

দল মোটামুটি গোছানোই ছিল, অপেক্ষা ছিল তামিম ইকবাল ও সাকিব আল হাসানের জন্য। সিলেটে দুই দফায় বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্বাচকদের কাছ থেকে সময় নেন তামিম। সময় নিলেও দল ঘোষণার দুদিন আগে তিনি জানিয়ে দেন, আন্তর্জাতিক ক্রিকেটে তার আর ফেরা হচ্ছে না। পরদিন সাকিবের বোলিং নিষেধাজ্ঞা বহাল থাকার খবর আসে। তামিম অবসরে, শুধু ব্যাটসম্যান হিসেবে সাকিবকে খেলানোর বিলাসিতা দেখায়নি বিসিবি। এ দুজনকে ছাড়াই ভাবতে হয়েছে বাংলাদেশকে। 

রোববার বিসিবির ঘোষণা করা ১৫ সদস্যের স্কোয়াডে এসেছে বড় একটি পরিবর্তন। বাদ দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে রান খরায় থাকা লিটন কুমার দাসকে। তার বাদ পড়ায় জায়গা ধরে রেখেছেন পারভেজ হোসেন ইমন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও ছিলেন এখনও ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ বাঁহাতি এই ব্যাটসম্যান। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কারণ দেখানো ছাড়াই দলে পরিবর্তন আনা যাবে। স্কোয়াডে নেওয়া হয়েছে চার পেসার ও তিন স্পিনারকে।  

চোট ও ছুটি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান। সর্বশেষ ওয়ানডে দল থেকে লিটন ছাড়াও বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব এবং দুই পেসার  শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। সাকিবকেও বাদ দেওয়ার কাতারে ফেলতে হবে। কাউন্টি ক্রিকেট খেলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। ইংল্যান্ডের একটি পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে উতরাতে না পারায় দেশটির সব ধরনের ক্রিকেট থেকে তার বোলিং নিষিদ্ধ করে ইসিবি।

এই নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের বাইরের ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না বাঁহাতি অভিজ্ঞ এই স্পিনার। বোলিংয়ে ফিরতে আইসিসি স্বীকৃত কোনো পরীক্ষাগারে বোলিং পরীক্ষায় উতরাতে হতো তাকে। কিন্তু গত ২১ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে শ্রী রামাচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে দ্বিতীয় পরীক্ষা দিয়েও উতরাতে পারেনি অভিজ্ঞ এই স্পিনার। ফলে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার পূর্ববর্তী নিষেধাজ্ঞাও বহাল থেকে যায়। এ কারণে শুধু ব্যাটসম্যান সাকিবকে বিবেচনা করার কারণ খুঁজে পায়নি বিসিবি। 

রান করা যেন ভুলে গেছেন লিটন। চ্যাম্পিয়ন্স ট্রফি যে ফরম্যাটের, সেই ওয়ানডেতে সর্বশেষ সাত ম্যাচে দুই অঙ্কের রান করতে পারেননি ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান; তিন ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি। সর্বশেষ সাত ওয়ানডেতে তার রান যথাক্রমে ৬, ১*, ০, ০, ২, ৪, ০। এই ফরম্যাটে লিটন সর্বশেষ হাফ সেঞ্চুরি করেছেন ১৫ মাস ও ১৩ ইনিংস আগে। ২০২৩ সালের অক্টোবরে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৬৬ রান করেন তিনি।    

কেবল ওয়ানডেতেই নয়, বাকি দুই ফরম্যাট টেস্ট ও টি-টোয়েন্টিতে ছন্দে ছিলেন না লিটন। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৭ রান করেন তিনি। তার ইনিংসগুলো যথাক্রমে ০, ৩ ও ১৪। টেস্টে কিছু রানের দেখা পেলেও সেটা উল্লেখ করার মতো নয়। ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি করতে পারেননি লিটন, সর্বোচ্চ ইনিংস ৪০ রানের। বিপিএলে পাঁচ ম্যাচে ২৫ গড়ে করেছেন ১২৫ রান, বলার মতো ইনিংস কেবল একটি; সেটা ৭৩ রানের। বাকি চার ম্যাচের তিনটিতে দুই অঙ্কেও পৌঁছাতে পারেন লিটন। ফর্ম বিবেচনায় তার বাদ পড়ার ব্যাপারটি অনুমেয়ই ছিল।    

হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে আগামী ১৯ ফেব্রুয়ারি। খেলা হবে পাকিস্তান ও দুবাইয়ে; ৯ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরটির। সেরা আট দলের এ আসরে বাংলাদেশ আছে 'এ' গ্রুপে। নাজমুল হোসেন শান্তর দলের তিন প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে বাংলাদেশের। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে লড়বে তারা, দুটি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।  

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। 

Related Topics

টপ নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফি / দল ঘোষণা / সাকিব আল হাসান / লিটন কুমার দাস / চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net