Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
সেপ্টেম্বর-অক্টোবরে ‘বড় শোডাউন’ এর পরিকল্পনা আওয়ামী লীগের 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 September, 2023, 09:25 am
Last modified: 01 September, 2023, 09:42 am

Related News

  • ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় দেখা হবে না: অ্যাটর্নি জেনারেল
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তারেক রহমান
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী

সেপ্টেম্বর-অক্টোবরে ‘বড় শোডাউন’ এর পরিকল্পনা আওয়ামী লীগের 

আগামী সেপ্টেম্বর থেকে বিএনপি তাদের সরকার পতনের এক দফা দাবি তীব্র করবে বলে ধারণা করা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
01 September, 2023, 09:25 am
Last modified: 01 September, 2023, 09:42 am

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বিরোধী দল বিএনপির এক দফা আন্দোলনকে মোকাবেলা করতে সেপ্টেম্বর ও অক্টোবরে রাজধানীসহ সারাদেশে ধারাবাহিক জনসভা করে শক্তি প্রদর্শনের পরিকল্পনা করেছে।

নির্বাচনের কয়েক মাস আগে, সেপ্টেম্বর থেকে বিএনপি তাদের সরকার পতনের এক দফা দাবি তীব্র করবে বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা দ্য বিজনেস স্ট্যান্ডার্টকে জানিয়েছেন, বিরোধী দলগুলোর কাছে নিজেদের সক্ষমতার বার্তা দিতে সেপ্টেম্বর ও অক্টোবরে ঢাকা, বরিশাল, খুলনাসহ সারাদেশে অন্তত ১০টি বড় সমাবেশ করার পরিকল্পনা আছে তাদের। এসব সমাবেশের মাধ্যমে আওয়ামী লীগ তাদের শীক্ত ও জনপ্রিয়তা দেখাতে চায়।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ এবং পরদিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের দিনে আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলা মাঠে সুধী সমাবেশ রয়েছে আওয়ামী লীগের।

দুটি সমাবেশেই প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি সমাবেশে অন্তত পাঁচ লাখ মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এসব শোডাউনের মাধ্যমে দেশি-বিদেশি সব পক্ষের কাছে সরকারের প্রতি কতটা জনসমর্থন আছে সেটা তুলে ধরা হবে। পাশাপাশি এসব কর্মসূচির মাধ্যমে নির্বাচন নিয়ে জনগণকে উজ্জীবিত করার লক্ষ্যও রয়েছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক নেতা  এসব তথ্য জানিয়েছেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মির্জা আজম টিবিএসকে জানান, শনিবার আগারগাঁওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধনের দিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সমাবেশ করবে।

এই সমাবেশ সফল করতে ঢাকা বিভাগের প্রতিটি জেলার নেতাকর্মীদের অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের প্রতিনিধি, দাতা সংস্থার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে রংপুর, রাজশাহী, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারে গণসমাবেশ করেছে আওয়ামী লীগ।

মির্জা আজম বলেন, ঢাকায় ২ সেপ্টেম্বরের সমাবেশটি ছোট হলেও, এটিকে একটি বিশাল সমাবেশে পরিণত করার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে, যেখান থেকে নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হবে।

সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ 

শুক্রবার  (১ সেপ্টেম্বর)  ছাত্রলীগের সমাবেশটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব স্মরণে আয়োজন করা হয়েছে। এর মধ্য দিয়ে শক্তির প্রদর্শন করতে চায় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনটি। 

সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়েছে। গত ১৯ আগস্ট কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে সারাদেশের সাংগঠনিক ইউনিটগুলোকে সাত দফা নির্দেশনাসহ একটি চিঠি দেওয়া হয়। তাতে বলা হয়, ছাত্র সমাবেশ সফল করতে ছাত্রলীগের প্রতিটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন শাখার উদ্যোগে নেতাকর্মী, ছাত্র-তরুণ ও যুবকদের নিয়ে উপস্থিত হতে হবে। সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি সারাদেশে সমাবেশের বিষয়টি প্রচার করতে গত রবিবার আরেকটি চিঠি ইস্যু করে সংগঠনটি।

জেলা, বিশ্ববিদ্যালয় ও মহানগর মিলে সারা দেশে ছাত্রলীগের ১২৬টি মূল ইউনিট ও এর অধীনে আরও অনেক স্তর রয়েছে, যারা এই সমাবেশে অংশ নেবে বলে জানা গেছে।

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / রাজনীতি / বিএনপি / শোডাউন / সমাবেশ / জনসমাবেশ / এক দফা আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় দেখা হবে না: অ্যাটর্নি জেনারেল
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তারেক রহমান
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net