Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
কোলাহল শূন্য চট্টগ্রামের ঈদ বিনোদন কেন্দ্র

ফিচার

আবু সাঈম
26 May, 2020, 02:30 pm
Last modified: 26 May, 2020, 03:53 pm

Related News

  • বিশেষ ফ্লাইটে দেশে এলো ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ; রাঙ্গুনিয়ায় দাফন সম্পন্ন
  • চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, দুই অটোরিকশাচালক গুলিবিদ্ধ
  • গ্রাফিতি ইস্যুতে এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, চট্টগ্রামের জিইসি-দেওয়ানহাটে সভা-সমাবেশ নিষিদ্ধ
  • চলতি বছরই শেষ হবে মেগা প্রকল্প, চট্টগ্রামে থাকবে না স্থায়ী জলাবদ্ধতা: আমির খসরু
  • চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

কোলাহল শূন্য চট্টগ্রামের ঈদ বিনোদন কেন্দ্র

ঈদের মতো এমন উৎসবের দিনে চট্টগ্রামবাসী পরিবারের সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করতে যেতেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। অথচ এবার ঘরের বাইরে জরুরি প্রয়োজন ছাড়া যাওয়াই বারণ।
আবু সাঈম
26 May, 2020, 02:30 pm
Last modified: 26 May, 2020, 03:53 pm
প্রতিবছর চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে ঈদের সময় লাখো দর্শনার্থীর সমাগম হলেও, এবছর সেখানে নেই কোনো মানুষের হাঁকডাক। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

গত ১৫ বছর ধরে পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে ঈদ করেন নগরীর রহমান নগর এলাকার বাসিন্দা মাহবুব আলম। তার বাড়ি কুমিল্লা হলেও ঈদে পরিবার নিয়ে ঘুরতে যেতেন চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে। কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে পরিবার নিয়ে অনেকটা গৃহবন্দী তিনি।
 
শুধু মাহবুব আলম নয়; তার মতো লাখ মানুষের পদাচরণ হতো এসব বিনোদন কেন্দ্রগুলোতে। সেইসব বিনোদন কেন্দ্র তাই এখন কোলাহল শূন্য। 

মাহবুব আলম বলেন, ঈদে বাড়িতে যেতে না পারলেও, বিনোদন কেন্দ্রগুলোতে ছেলেদের সাথে নিয়ে অনেক মজা করতাম। কিন্তু এবার করোনাভাইরাসের কারণে তাও বন্ধ। ফলে পরিবার নিয়ে বাসায় আছি।

ঈদের মতো এমন উৎসবের দিনে চট্টগ্রামের সকলেই পরিবারের সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করতে যেতেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। অথচ এবার এসবস্থানে যাওয়াই বারণ।

চট্টগ্রামে একমাত্র চিড়িয়াখানায় ঈদ ও ঈদের দ্বিতীয় দিনে থাকতো উপছে পড়া ভীড়। ওই সময় গড়ে ১০ থেকে ১৫ হাজার দর্শনার্থীদের সমাগম হতো বাঘ, সিংহ জেব্রাসহ বিভিন্ন ধরণের প্রাণী দেখার জন্য। কিন্তু এবার করোনাভাইরাস মহামারির কারণে শূন্যতার প্রহর গুণছে এ চিড়িয়াখানা। 

অন্যদিকে প্রতিবছর চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে ঈদের সময় লাখো দর্শনার্থীর সমাগম হলেও, এবছর সেখানে নেই কোনো মানুষের হাঁকডাক। পাশাপাশি চট্টগ্রামের ফয়'স লেক, সী ওয়ার্ল্ড, স্বাধীনতা কমপ্লেক্স ও এখন জনমানবশূন্য। এছাড়াও, কর্ণফুলী নদীর তীর, পারকি বিচ, কাট্টলী সৈকত, সিআরবি, ওয়ার সিমেট্রিতেও ভিড় লেগে থাকত ঈদের ছুটিতে। এবার সব জায়গাই ফাঁকা।

পর্যটক না থাকায় পতেঙ্গা সৈকতে বেকার পড়ে আছে ভাড়ায় খাটা স্পিডবোটগুলো। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

চট্টগ্রাম চিড়িয়াখানা ডেপুটি কিউরেটর শাহাদাৎ হোসেন শুভ বলেন, চিড়িয়াখানার প্রধান রাজস্ব আয় হতো দর্শার্থীদের টিকিটের টাকায়। আর ঈদে দর্শনার্থীদের সমাগমও হতো বেশি। ঈদের এক সপ্তায় ৭০-৭৫ হাজার মানুষের সমাগম হতো। কিন্তু এবার করোনার কারণে দর্শনার্থী শূন্য চট্টগ্রাম চিড়িয়াখানা। 

চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে দর্শনার্থীদের সবচেয়ে বেশি টাকা খরচ করতে হয় ফয়'স লেক ও সী ওয়ার্ল্ডে। যেখানে প্রতি দর্শনার্থীকে টিকেটের জন্য গুণতে হতো ৪০০ থেকে ৬০০ টাকা। 

দর্শনার্থী না থাকায় চট্টগ্রামের ফয়'স লেকে কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কের রাইডগুলো থেমে আছে। ঈদ উপলক্ষে প্রতি বছর থাকতো বিশেষ অফার ও মেগা কনসার্ট। কিন্তু এবার নেই তেমন কোনো আয়োজনও। 

ফয়'স লেক এমিউজমেন্ট পার্ক পরিচালনাকারী সংস্থা কনকর্ডের উপ-ব্যবস্থাপক (মার্কেটিং) বিশ্বজিৎ ষোষ বলেন, সী ওয়ার্ল্ড চালুর পর এই প্রথম পার্ক বন্ধ থাকছে। প্রতি ঈদে দেশি-বিদেশি বিপুল সংখ্যক পর্যটকের সমাগমে মুখরিত থাকে ফয়'স লেক। এবার সেখানে কেবল পাখির কলকাকলি। 

বিশ্বজিৎ ঘোষ আরো জানান, এমনিতে প্রতিদিন এক হাজার থেকে ১২শ' দর্শনার্থী আসতেন ফয়'স লেক ও সী ওয়ার্ল্ডে। আর ঈদের ছুটির মধ্যে দৈনিক সাড়ে চার থেকে ছয় হাজার দর্শনার্থী সামলাতে হতো আমাাদের। এছাড়া রিসোর্টগুলোও অতিথির চাপে পরিপূর্ণ থাকতো।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

চট্টগ্রাম / বিনোদন কেন্দ্র / করোনাভাইরাস / ঈদ উদযাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • বিশেষ ফ্লাইটে দেশে এলো ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ; রাঙ্গুনিয়ায় দাফন সম্পন্ন
  • চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, দুই অটোরিকশাচালক গুলিবিদ্ধ
  • গ্রাফিতি ইস্যুতে এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, চট্টগ্রামের জিইসি-দেওয়ানহাটে সভা-সমাবেশ নিষিদ্ধ
  • চলতি বছরই শেষ হবে মেগা প্রকল্প, চট্টগ্রামে থাকবে না স্থায়ী জলাবদ্ধতা: আমির খসরু
  • চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net