Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
একমাসে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ৫০ শতাংশেরও বেশি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 August, 2023, 09:40 am
Last modified: 26 August, 2023, 10:19 am

Related News

  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • ঈদ মৌসুম ঘনিয়ে এলেও চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলা ব্যবসায় মন্দা
  • কোরবানির ঈদ ঘিরে মশলা আমদানিতে সংকট নেই, তবুও পাইকারি ও খুচরা দরে বড় ফারাক
  • গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল, মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা

একমাসে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ৫০ শতাংশেরও বেশি

এদিকে, আমদানি করা পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বাজারে দেশি জাতের পেঁয়াজের দামও বেড়েছে। টিসিবি জানায়, একমাসে দেশি পেঁয়াজের দাম ৩২ শতাংশ বেড়ে কেজিপ্রতি ৮০-৮৫ টাকা হয়েছে।
টিবিএস রিপোর্ট
26 August, 2023, 09:40 am
Last modified: 26 August, 2023, 10:19 am
ছবি-মুমিত এম/টিবিএস

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, গত একমাসে দেশে আমদানি করা পেঁয়াজের দাম ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে কেজিতে ৬০-৭৫ টাকা হয়েছে।

এক মাস আগে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে। গত কয়েক সপ্তাহ ধরে দাম ঊর্ধ্বমুখী থাকলেও গেল ১৯ আগস্ট ভারত তার অভ্যন্তরীণ বাজারে সরবরাহ বাড়াতে এবং দাম নিয়ন্ত্রণে পেঁয়াজের উপর ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করে, এরপর থেকেই বাড়তে শুরু করেছে এই নিত্যপণ্যের দাম।

এদিকে, আমদানি করা পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বাজারে দেশি জাতের পেঁয়াজের দামও বেড়েছে। টিসিবি জানায়, একমাসে দেশি পেঁয়াজের দাম ৩২ শতাংশ বেড়ে কেজিপ্রতি ৬০-৬৫ টাকা থেকে ৮০-৮৫ টাকা হয়েছে। এক বছর আগেও প্রতিকেজি পেঁয়াজের দাম ছিল ৪০ থেকে ৫৫ টাকা।

পুরান ঢাকার শ্যামবাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী আবদুল মাজেদ শুক্রবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, "মানভেদে আমদানি করা পেঁয়াজ প্রতিকেজি ৫৭ থেকে ৫৮ টাকা এবং দেশি পেঁয়াজ ৭০ থেকে ৭২ টাকায়  বিক্রি হচ্ছে। স্থানীয় রসুন বিক্রি হচ্ছে প্রতিকেজি ২০০ থেকে ২১০ টাকায় এবং আমদানি করা চীনা রসুন বিক্রি হচ্ছে ১৯৫ থেকে ২১০ টাকা কেজিতে।"

এদিন কারওয়ান বাজার, মগবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯৫ টাকা কেজিতে। তবে মগবাজার এলাকার গলির কোনো কোনো দোকানে ১০০ টাকা কেজিতেও দেশি পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে। আর ভারতীয় পেঁয়াজের কেজি ৬৫-৭০ টাকা।

এদিকে লাগামহীন দাম নিয়ন্ত্রণে চীন, মিশর, পাকিস্তান, কাতার, তুরস্ক, মিয়ানমার, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

টিসিবি তথ্য অনুযায়ী, রসুনের দামও এক মাসের ব্যবধানে সামান্য বৃদ্ধি পেয়েছে এবং এক বছরের হিসাবে অনেক বেশি বেড়েছে।

একমাসে আমদানিকৃত রসুনের দাম ৯.৫২ শতাংশ বেড়ে বর্তমানে প্রতিকেজি ২২০-২৪০ টাকায় বিক্রি হচ্ছে। একমাস আগে দাম ছিল ২০০-২২০ টাকা। দেশি রসুন বিক্রি হচ্ছে ২২০-২৪০ টাকা কেজি। এর বিপরীতে এক বছর আগে আমদানি করা রসুনের দাম ছিল প্রতিকেজি ১১০-১৩০ টাকা এবং স্থানীয় রসুনের দাম ছিল ৬০-৮০ টাকা।

ডলার সংকট এবং নিয়ন্ত্রণমূলক শুল্কের কারণে আমদানিতে ব্যাঘাত ঘটায় সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে দেশের মসলার বাজারে। আর এতে গত এক বছরে অনেকটাই বেড়েছে মসলার দাম।

গত এক বছরে বেশিরভাগ মসলা পণ্যের দাম ৫০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে। ১৪০ শতাংশ দাম বেড়ে জিরার কেজি এখন ১,১০০-১,১৮০  টাকা। এক বছর আগে আমাদানি করা আদার দাম ছিল ৮০-১২০ টাকা, এখন তা ১২৫ শতাংশ বেড়ে হয়েছে ২০০-২৫০ টাকা।

এছাড়া, বৃষ্টির কারণে ঢাকার বাজারগুলোতে পণ্য সরবরাহ কিছুটা কম থাকায় সবজি দাম কেজিতে ৫-১০ টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। করলা ৬০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৬০ থেকে ৭০ টাকায় এবং ধুন্দলের কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

আলুর দাম এক বছরের ব্যবধানে ৯০ শতাংশ বেড়েছে বলে টিসিবি'র তথ্যে উঠে এসেছে। এক বছর আগে প্রতিকেজি আলুর দাম ছিল ২৪-৩০ টাকা, এখন সেটি বিক্রি হচ্ছে ৩৬-৪২ টাকা কেজি।

মগবাজার থেকে বজার করেছিলেন মো. রাহাত। তিনি বলেন, "প্রতি সপ্তাহেই কোনো না কোনো পণ্যর দাম বাড়ছে। গত সপ্তাহে দেশি পেঁয়াজ কিনেছি ৮০ টাকা কেজি, আজকে সেটা কিনতে হলো ৯০ টাকা কেজি।"

"ব্রয়লার মুরগি কিনতে ইচ্ছে করেছিল, কিন্তু কেজি ১৭০ টাকা। দাম বেশি হওয়ায় কিনি নি। পাঙ্গাস মাছ কিনেছি এক কেজি ১৬০ টাকা দিয়ে। ৪টা ডিমের দাম ৫৫ টাকা, তাই ডিমও কিনলাম না। আগে সপ্তাহে ৪টা করে ডিম কিনতাম। ৩ সদস্যের পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছি। তেল, চাল, আলু, ডাল প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি। নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের এখন রেশন পদ্ধতি চালু করা প্রয়োজন।"

Related Topics

টপ নিউজ

পেঁয়াজ / পেঁয়াজের দাম / মসলার বাজার / দ্রব্যমূল্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: রয়টার্স
    টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • ছবি: সংগৃহীত
    এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা
  • এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
    হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

Related News

  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • ঈদ মৌসুম ঘনিয়ে এলেও চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলা ব্যবসায় মন্দা
  • কোরবানির ঈদ ঘিরে মশলা আমদানিতে সংকট নেই, তবুও পাইকারি ও খুচরা দরে বড় ফারাক
  • গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল, মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

4
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা

6
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net