Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ধোলাইখাল, জিঞ্জিরাকে হালকা প্রকৌশল কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান ব্যবসায়ীদের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 August, 2023, 12:10 pm
Last modified: 25 August, 2023, 12:14 pm

Related News

  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ, আইসিসির সঙ্গে বৈঠক অমীমাংসিত
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট
  • মোস্তাফিজকে কেকেআর থেকে বাদ দিতে নির্দেশ দিল বিসিসিআই
  • সৈয়দপুরে তৈরি হচ্ছে রেলওয়ে যন্ত্রাংশ, হালকা প্রকৌশল শিল্পের বিকাশ
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই

ধোলাইখাল, জিঞ্জিরাকে হালকা প্রকৌশল কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান ব্যবসায়ীদের

২০২১-২২ অর্থবছরে হালকা প্রকৌশল খাতের রপ্তানি ছিল ৭৯৬ মিলিয়ন ডলার।
টিবিএস রিপোর্ট
25 August, 2023, 12:10 pm
Last modified: 25 August, 2023, 12:14 pm
ইনফোগ্রাফ- টিবিএস

ঢাকায় রেপ্লিকা পণ্য উৎপাদনের জন্য ব্যাপকভাবে পরিচিত ধোলাইখাল ও জিঞ্জিরাকে হালকা প্রকৌশল কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো।

'ইমপোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ: প্রসপেক্টস অফ দ্য লাইট-ইঞ্জিনিয়ারিং সেক্টর' শীর্ষক এক সেমিনারে এ আহ্বান জানান ব্যবসায়ীরা।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, নকল যন্ত্রাংশ তৈরির অভিযোগে সরকারি কর্তৃপক্ষ প্রায়ই ধোলাইখাল ও জিঞ্জিরা এলাকায় অভিযান চালায়।

এসব এলাকায় উৎপাদিত পণ্য সারাদেশে ব্যাপকভাবে ব্যবহৃত হলেও, এসব অভিযানের কারণে তাদের ব্যবসা হয়রানির সম্মুখীন হয়। তাই এ এলাকায় যেসব ব্যবসা রয়েছে, সেগুলোকে চাপের মুখে না ফেলে বরং আনুষ্ঠানিক কাঠামোতে রূপান্তর করা উচিত বলে মত দেন ব্যবসায়ীরা।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, "ধোলাইখাল ও জিঞ্জিরায় স্থানীয় ছোট হালকা প্রকৌশল কেন্দ্রগুলোকে আনুষ্ঠানিক করার মাধ্যমে আমরা অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদান রাখার পথ সুগম করতে পারি।"

ধোলাইখাল এবং জিঞ্জিরায় প্রায় ৭,৫০০টি দোকান, কারখানা এবং ওয়ার্কশপ রয়েছে। এসব দোকানে প্রায় ৬০ হাজার লোক কাজ করেন।

এলাকার ব্যবসায়ীরা মূলত মোটর যন্ত্রাংশ, ছোট ছোট যন্ত্রাংশ এবং যানবাহন ও বিভিন্ন শিল্পের খুচরা যন্ত্রাংশ তৈরি করে থাকেন।

ডিসিসিআই সভাপতি সমীর সাত্তার বলেন, উপযুক্ত নীতি সহায়তা পেলে হালকা প্রকৌশল খাত খাদ্য, চামড়া এবং পাদুকা, ইলেকট্রনিক্স, কৃষি প্রক্রিয়াকরণ এবং ওষুধ শিল্পের মতো কয়েকটি প্রধান স্থানীয় খাতের জন্য গুরুত্বপূর্ণ ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প হিসেবে কাজ করতে পারে।

২০২৪-২৫ অর্থবছরের মধ্যে জিডিপিতে ২৭.৩৫% বেসরকারি বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে হালকা প্রকৌশল খাতের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

হালকা প্রকৌশল পণ্য আমদানির উপর বর্তমান শুল্ক কাঠামো স্থানীয় হালকা প্রকৌশল খাতের বৃদ্ধির ক্ষেত্রে বিপরীতমুখী শক্তি হিসেবে কাজ করছে। এক্ষেত্রে শুল্ক কাঠামোতে যথাযথ পরিবর্তন আনার জন্য একটি গবেষণা প্রয়োজন বলে উল্লেখ করেন সমীর সাত্তার।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ালটনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম শোয়েব হোসেন নোবেল।

তিনি বলেন, বাংলাদেশের হালকা প্রকৌশল খাত ২০ হাজার কোটি টাকা রাজস্ব আয়ে ভূমিকা রাখে, জিডিপিতে এ খাতের অবদান প্রায় ৩%, এবং এ খাত বার্ষিক ১০% হারে বৃদ্ধি পাচ্ছে। এ খাতে প্রায় ১৬ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে, যা স্থানীয় চাহিদার ৫০% পূরণ করে।

২০২১-২২ অর্থবছরে হালকা প্রকৌশল খাতের রপ্তানি ছিল ৭৯৬ মিলিয়ন ডলার।

এম এ মান্নান বলেন, "কোরিয়া, তাইওয়ান, মালয়েশিয়া, চীনের মতো দেশগুলো যখন হালকা প্রকৌশল খাতে সাফল্য অর্জন করেছে, তখন বাংলাদেশও ভবিষ্যতে সফল হবে। আমরা সঠিক পথেই আছি।"

তিনি এ বিষয়ে একমত যে, এক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে। তবে বাংলাদেশের বেসরকারি খাত এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে যথেষ্ট স্থিতিস্থাপক, এবং সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সমস্ত নীতি সহায়তা দেওয়া হবে।

বিভিন্ন নীতি নিয়ে সরকারি সংস্থার মধ্যে অসঙ্গতি বেসরকারি খাতের জন্য ভালো নয় বলেও উল্লেখ করেন তিনি।

শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে নীতিগত সমন্বয় বাড়ানোর চেষ্টা করবে সরকার।

জাপানের সহায়তায় নারায়ণগঞ্জে একটি অটোমোবাইল গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনাও করছে সরকার।

প্যানেল ডিসকাশন অংশে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মানোয়ার হোসেন বলেন, এখন আমাদের তৈরি পোশাক ছাড়া অন্যান্য প্রতিশ্রুতিশীল খাতে নজর দিতে হবে।

"মানব পুঁজিতে আমাদের বিনিয়োগ এখনও দুর্বল।"

তিনি এ খাতে নগদ প্রণোদনা বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ফেয়ার গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ মেসবাহ উদ্দিন বলেন, ২০৩০ সালের মধ্যে হালকা প্রকৌশলের বাজার ১০ বিলিয়ন ডলারে পৌঁছাবে।

ট্রান্সকম ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হক বলেন, অনেক বৈশ্বিক ব্র্যান্ড বাংলাদেশে বিনিয়োগ করতে চায়।

 

Related Topics

টপ নিউজ

হালকা প্রকৌশল / বিসিসিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ, আইসিসির সঙ্গে বৈঠক অমীমাংসিত
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট
  • মোস্তাফিজকে কেকেআর থেকে বাদ দিতে নির্দেশ দিল বিসিসিআই
  • সৈয়দপুরে তৈরি হচ্ছে রেলওয়ে যন্ত্রাংশ, হালকা প্রকৌশল শিল্পের বিকাশ
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net