Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
আর রানার্স-আপ নয়, এবার শিরোপা চাই বাশারের

খেলা

টিবিএস রিপোর্ট
19 August, 2023, 06:35 pm
Last modified: 20 August, 2023, 12:53 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

আর রানার্স-আপ নয়, এবার শিরোপা চাই বাশারের

একেবারে কাছে গিয়েও খেই হারানোর গল্প কম নেই বাংলাদেশের ক্রিকেটে। শুধু এশিয়া কাপে চোখ রাখলেই হচ্ছে, আসরটিতে তিনবার ফাইনাল খেলে একবারও জেতা হয়নি শিরোপা।
টিবিএস রিপোর্ট
19 August, 2023, 06:35 pm
Last modified: 20 August, 2023, 12:53 pm

টুর্নামেন্ট আসে, মনে ভর করে রঙিন স্বপ্ন। কখনও স্বপ্নের মতোই পথচলা হয়, কখনও ডুবতে হয় হতাশায়। আবার আছে একেবারে কাছে গিয়ে না পারার আক্ষেপ। একেবারে কাছে গিয়েও খেই হারানোর গল্প কম নেই বাংলাদেশের ক্রিকেটে। শুধু এশিয়া কাপে চোখ রাখলেই হচ্ছে, আসরটিতে তিনবার ফাইনাল খেলে একবারও শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। 

আরও একটি এশিয়া কাপ দুয়ারে, তবে এবার আর রানার্স-আপ হওয়ার সান্ত্বনা নয়, শিরোপায় চোখ রাখছেন সাবেক অধিনায়ক ও বিসিবির নির্বাচক হাবিবুল বাশার। ফাইনালে উঠতে পারলে বাংলাদেশ এবার সুযোগ নষ্ট করবে না, এমনই বিশ্বাস তার। 

এশিয়া কাপ মানেই যেন বাংলাদেশের হৃদয় ভাঙার গল্প। হয় ফাইনালে উঠে স্বপ্নভঙ্গ, না হয় হতাশার পারফরম্যান্সে আগেই ছিটকে যাওয়া। সর্বশেষ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ, হার মানে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। 

ওয়ানডে ফরম্যাটের সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে খেলেছে বাংলাদেশ, ফাইনালে হার মানে ভারতের বিপক্ষে। ২০১৬ টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের ফাইনাল খেলেন সাকিব-তামিমরা, এবারও ভারতের বিপক্ষেই স্বপ্নভঙ্গ। ২০১২ সালে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে দারুণ লড়া বাংলাদেশ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ২ রানে হেরে যায়। 

আবারও সামনে এশিয়া কাপ। পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আসরটি। ওয়ানডে বিশ্বকাপের আগে বলে আসরটি এবার এই ফরম্যাটে হবে। বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ওয়ানডে বলেই বড় আশা বাশারের। ভালো ফলের জন্য সেরা ক্রিকেট খেলার তাগিদ দিচ্ছেন তিনি। 

সাবেক এই ক্রিকেটার বলেন, 'এশিয়া কাপ, বিশ্বকাপের মতো টুর্নামেন্টগুলো খুব কঠিন হয়। এখানে সেরা ক্রিকেট খেলতে হবে। বাকি যে দলগুলো, সবাই কিন্তু সময়ের সঙ্গে অনেক এগিয়েছে। গত ৪-৫ বছর আগের চেয়ে আফগানিস্তান অনেক এগিয়েছে। শ্রীলঙ্কাও গুছিয়ে নিয়েছে। ভারত, পাকিস্তান অনেক শক্তিশালী। আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে, যদি ভালো করতে হয়।'

ওয়ানডেতে সব সময়ই শক্তিশালী প্রতিপক্ষ বাংলাদেশ, সর্বশেষ ১৫ ম্যাচের ৮টিতেই জিতেছে তারা। পরিত্যক্ত হয়েছে ২টি ম্যাচ, অর্থাৎ হেরেছে ৫টি ম্যাচে। জয়ের পাশাপাশি আক্রমণাত্মক ক্রিকেট খেলে বড় রান তোলায় বাংলাদেশ দক্ষ হয়ে উঠছে। সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতা এশিয়া কাপেও ধরে রাখা প্রত্যাশা বাশারের।

তার ভাষায়, 'গত এক বছরের পারফরম্যান্স যদি দেখেন, তাহলে আমরা আশাবাদী হতেই পারি। তবে সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করাটা খুব জরুরি। কারণ বড় টুর্নামেন্টে সেরা ক্রিকেটই খেলতে হবে। দল হিসেবে আমরা প্রস্তুত আছি। দল হিসেবে আমরা ভালো করছি। গত এক বছর ধরে আমরা আমাদের খেলার ধরন সম্পর্কে পরিষ্কার। কী ধরনের খেলা খেলতে চাই, সেটা এখন পরিষ্কার। যদি টুর্নামেন্টে আমরা পুনরাবৃত্তি করতে পারি, তাহলে অবশ্যই এশিয়া কাপে ভালো করা সম্ভব।'

বারবার রানার্স-আপ হওয়ার সান্ত্বনায় এশিয়া কাপ শেষ করতে চান না বাশার। এবার তাই একপ্রকার কথাই দিলেন, সুযোগ পেলে এবার আর ভুল করবে না বাংলাদেশ, 'এটি অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জ। এই ধরনের টুর্নামেন্ট সব সময়ই চ্যালেঞ্জ হয়। এশিয়া কাপে বাংলাদেশ আগেও ফাইনাল খেলেছে। তখন আমরা জিততে পারিনি। আশা করছি, যদি এ রকম পরিস্থিতিতে (ফাইনালে) যেতে পারি, এবার হয়তো মিস করব না।'

Related Topics

টপ নিউজ

হাবিবুল বাশার / বাংলাদেশ ক্রিকেট দল / এশিয়া কাপ / ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net