Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
করোনাভাইরাসের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 May, 2020, 01:45 pm
Last modified: 24 May, 2020, 01:56 pm

Related News

  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  
  • জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
  • বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত
  • জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

করোনাভাইরাসের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

তবে করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে একে অপরের সঙ্গে কোলাকুলি থেকে সবাই বিরত থাকেন। এছাড়াও নামাজ শেষে করোনা ভাইরাস প্রতিরোধে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করে দোয়া করা হয়। 
টিবিএস রিপোর্ট
24 May, 2020, 01:45 pm
Last modified: 24 May, 2020, 01:56 pm
মাস্ক পরে ঈদের নামাজে অংশগ্রহণ করেছেন বরিশালবাসী। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

মধ্যপ্রাচ্য ও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রোববার দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

তবে করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে একে অপরের সঙ্গে কোলাকুলি থেকে সবাই বিরত থাকেন। 

এছাড়াও নামাজ শেষে করোনা ভাইরাস প্রতিরোধে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করে দোয়া করা হয়। 

দেশের বিভিন্ন স্থানে ঈদুল ফিতর উদযাপনের খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। 

সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জে ঈদের নামাজের জামাত

সৌদি আরবের সাথে মিল রেখে নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। 

সকাল পৌনে ১০টায় স্বাস্থ্য বিধি মেনে হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় 'জাহাগিরিয়া তরিকার' অনুসারীরা ঈদ উদযাপন করে। 

ঈদের জামাতের ইমামের দায়িত্ব পালন করেন হযরত শাহ্ সুফী মমতাজিয়া মাদ্রাসার হাফেজ মাওলানা আলাউদ্দিন। 

নামাজ শেষে করোনা ভাইরাস প্রতিরোধে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করে দোয়া করা হয়। 

তবে এবার স্বাস্থ্যবিধি মেনে একে অপরের সাথে কোলাকুলি থেকে সবাই বিরত থাকেন। নামাজ শেষে একে অপরের সাথে কুশল বিনিময় করেন।

প্রতি বছরের মত এবারও ঈদের জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরাতন ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ,বন্দর ও সোনারগাঁ উপজেলা থেকে মুসল্লিরা অংশ নেয়।

বরিশালে আগাম ঈদ উদযাপন

বরিশাল জেলার কয়েক হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদ-উল-ফিতর উদযাপন করছেন। তারা সবাই চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার এলাহাবাদ দরবার শরীফের অনুসারী। 

এবার করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে সুরক্ষা ও সামাজিক দূরত্বের বিষয়টিকে গুরুত্ব দিয়ে তারা ঈদ উদ্‌যাপন করছেন ।

নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠি এলাকার হাজিবাড়ি জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মাওলানা দেলোয়ার হোসেন নামাজে ইমামতি করেন। 

নামাজ শেষে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা এক অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। 

চট্টগ্রামের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

রোববার চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, আনোয়ারা, পটিয়াসহ বিভিন্ন উপজেলার অর্ধ শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

মূলত সাতকানিয়া উপজেলার মির্জারখীল দরবার শরীফ ও চন্দনাইশ উপজেলার মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে চাঁদ দেখা সাপেক্ষে প্রতিবছর ধর্মীয় উৎসবগুলো পালন করেন।

এদিকে সকাল দশটায় সাতকানিয়া মির্জারখীল দরবার শরীফে দুটি ঈদ জামাতে ইমামতি করেন যথাক্রমে মাওলানা আব্দুল হামিদ শাহ ও মাওলানা মকসুদুর রহমান। অন্যদিকে চন্দনাইশের দরবার শরীফে ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ আলী।

মির্জারখীল দরবার শরীফের পীর মাওলানা আবদুর রহমান জয়নাল বলেন, হানাফী মাযহাবের অনুসারী হিসেবে প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে রোজা, ঈদুল ফিতরও ঈদুল আজহার উদযাপন করি। এবারো সেই রীতি অনুযায়ী উদযাপন হচ্ছে।  সকাল ১০টায় আমরা ঈদের নামায আদায় করেছি। 

তবে এবার করোনাভাইরাসের কারণে লোকসমাগম কম হয়েছে। দরবারের পক্ষ থেকে দূরের ভক্তদের না আসার অনুরোধ করা হয়েছে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে নামায আদায় করা হয়েছে।

জানা গেছে, মির্জাখীল দরবারের সূফী সাধক মাওলানা মোখলেসুর রহমান প্রায় ২০০ বছর আগে  সৌদি আরবের সাথে মিল রেখে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ পালন করার নিয়ম প্রর্বতন করেন। একইভাবে চন্দনাইশ উপজেলার মমতাজিয়া দরবার শরীফের পীর শাহছুফি সৈয়দ মোহাম্মদ আলীও একই রাীতি চালু করেন।

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / ঈদুল ফিতর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স।
    কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। ছবি: সংগৃহীত
    সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান
  • ছবি: সংগৃহীত
    অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • ছবি: সংগৃহীত
    সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ছবি: সংগৃহীত
    শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক

Related News

  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  
  • জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
  • বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত
  • জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স।
বাংলাদেশ

কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার

2
জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। ছবি: সংগৃহীত
সারাদেশ

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

6
ছবি: সংগৃহীত
ফিচার

শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net