Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
লকডাউনের ছুটিতে লাখ ডলারের স্বর্ণ খুঁজে পেলো দুই শিশু

অফবিট

টিবিএস ডেস্ক
24 May, 2020, 12:55 pm
Last modified: 24 May, 2020, 12:59 pm

Related News

  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৭৩
  • চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশু নিহত
  • সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
  • নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন
  • এআই কি শিশুদের শেখার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে?

লকডাউনের ছুটিতে লাখ ডলারের স্বর্ণ খুঁজে পেলো দুই শিশু

শিশুদের বাবা প্রথমে ভেবেছিলেন বাচ্চারা বুঝি ওদের মায়ের প্রাচীন ছুড়ির খাপ নিয়ে এসেছে। উদ্ধার করতে হাতে নিয়েই তার চোখ কপালে ওঠে । বুঝতে পারেন দুই দুটি স্বর্ণের বার এখন তার হাতে। 
টিবিএস ডেস্ক
24 May, 2020, 12:55 pm
Last modified: 24 May, 2020, 12:59 pm
ছবি: সিএনবিসি

লকডাউনের থমকে আছে বিশ্বের অনেক দেশের জনজীবন। তবু দুরন্ত শৈশব তো আর থমকে থাকে না। ফ্রান্সে দুরন্ত এমনই দুই শিশু লকডাউনের ছুটিতে আকস্মিকভাবেই খুঁজে পেয়েছে এক লাখ ডলার মূল্যের দুটি সোনার বার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য কমপক্ষে ৮৫ লাখ টাকা। 

স্থানীয় একটি গণমাধ্যমের বরাতে এই সংবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সিএনবিসি নিউজ।

গণমাধ্যমে প্রকাশ, স্বর্ণ বারের দুই ক্ষুদে আবিষ্কারকের বয়সই ১০ বছর। গত মার্চে ফ্রান্সে যখন লকডাউন ঘোষণা করা হয়, তখন তারা এই দীর্ঘ ছুটি কাটাতে ভেনডোম শহরে এক বয়োজ্যেষ্ঠ আত্মীয়ের বাড়িতে সপরিবারে ছুটি কাটাতে গিয়েছিল। 

নতুন জায়গা বটে, দেশে চলছে করোনার মহামারি। তাই বলে খেলাধুলাও বন্ধ থাকবে, এমনটা তো আর মেনে নেওয়া যায় না।

তাই আত্মীয়ের বাড়ি আসার কয়েকদিনের মধ্যেই দুই শিশু কাল্পনিক শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে এক কেল্লা নির্মাণ শুরু করে। উপকরণ বাড়ির অব্যবহৃত আসবাব আর হাতের কাছে যা পাওয়া যায় তাই। এমন কিছু যা ব্যবহার করলে অন্যদের হাতে বকুনি খাওয়ার ঝুঁকি কম। তাই উপকরণের খোঁজে বাড়িময় অনুসন্ধান চলতে থাকে তাদের।

স্থানীয় গণমাধ্যম বিএফএম টিভির খবরে বলা হয়, এই অনুসন্ধান পর্ব চলার সময়েই শিশু দুজন পুরানো চাদরে মোড়ানো দুটি স্বর্ণের বার খুঁজে পায়। অবশ্য এগুলো যে মহামূল্য তা বুঝতে পারেনি। তাই ক্ষুদ্র কেল্লাতেই স্থান পেয়েছিল বার দুটি। 

কেল্লা দেখে বাড়ির সবাই খুবই বেশি। সেখানে বার দুটি দেখে শিশুদের বাবা প্রথমে ভেবেছিলেন তার বাচ্চারা বুঝি ওদের মায়ের প্রাচীন ছুড়ির খাপ নিয়ে এসেছে। উদ্ধার করতে তা হাতে নিয়েই চোখ কপালে ওঠে তার। বুঝতে পারেন দুই দুটি স্বর্ণের বার এখন তার হাতে। 

এরপর ওজন করে দেখতে পান এগুলোর প্রতিটির ওজন এক কেজি করে। তক্ষনাৎ যোগাযোগ করেন স্থানীয় নিলামকারিদের সঙ্গে। পরীক্ষার পর নিলামকারীরাও নিশ্চিত করেন আসলে দুটি বারই খাঁটি স্বর্ণের তৈরি।

Vendômois : les lingots d'or dormaient entre les draps ! https://t.co/BDx0Onx3ml— ROUILLAC (@RouillacSas) May 19, 2020

ভেনডোমের রুইলাক নিলামকারী সংস্থা বার দুটিকে নিলামে তুলবে আগামী ১৬ জুন। নিলামের প্রাথমিক দর হাঁকা হয়েছে এক লাখ ইউরো বা এক লাখ ৮ হাজার ৯৭৯ মার্কিন ডলার। তবে বার দুটি প্রতিটি নিলামে ৮০ হাজার ইউরোতে বিক্রির আশা করছেন নিলামকারীরা।

রুইলাকের মালিক ফিলিপ্পে রুইলাক বলেন, ১৯৬৭ সালে শিশুদুটির নানী/ দাদি স্বর্ণের বার দুটি কিনেছিলেন। কিন্তু কিছুদিন পড়েই তা হারিয়ে যায়, পরিবর্তীতে অনেক খুঁজেও এর সন্ধান পাওয়া যায়নি। তাই নাতীদের হাতেই এতদিন পর আবিষ্কারের ঘটনা বেশ চমকপ্রদই বটে। তাই আসল মূল্যের চাইতে, নিলামে একটু বেশি দর পাওয়ার আশা করছি।  
 
Related Topics

টপ নিউজ

স্বর্ণের বার / শিশু / ফ্রান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
    ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 
  • ছবি: টিবিএস
    ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য
  • ফাইল ছবি
    ১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

Related News

  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৭৩
  • চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশু নিহত
  • সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
  • নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন
  • এআই কি শিশুদের শেখার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে?

Most Read

1
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প

3
সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য

6
ফাইল ছবি
অর্থনীতি

১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net