Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
এবার বড়দের বিশ্বকাপ জিততে চান ছোট তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
17 August, 2023, 06:15 pm
Last modified: 17 August, 2023, 06:27 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

এবার বড়দের বিশ্বকাপ জিততে চান ছোট তামিম

স্বপ্নের কথাটি তানজিদ হাসান তামিম একাই বলেছেন, তবে বাকি তিন জনের স্বপ্নও তাই। তরুণ এই চার ক্রিকেটারের নিজেদের মধ্যে আলোচনার বেশিরভাগ অংশজুড়ে থাকে বড়দের হয়ে বিশ্বকাপ জেতার ব্যাপারটি।  
টিবিএস রিপোর্ট
17 August, 2023, 06:15 pm
Last modified: 17 August, 2023, 06:27 pm

তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম; বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের চার সদস্য। তরুণ এই চার ক্রিকেটারের জায়গা হয়েছে বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াডে। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপেও বাংলাদেশ দলে জায়গা করে নেওয়ার দুয়ার খোলা তাদের জন্য। ২০২০ সালে ছোটদের শিরোপা তারা ঘরে তুলেছেন, দৃষ্টি এবার তাই বড়দের হয়ে বিশ্বকাপ জেতায়। 

বৃহস্পতিবার বাংলাদেশের অনুশীলনের পর সেই লক্ষ্যের কথাই জানালেন তানজিদ। স্বপ্নের কথাটি তিনি একাই বলেছেন, তবে বাকি তিন জনের স্বপ্নও তাই। এই চার ক্রিকেটারের নিজেদের মধ্যে আলোচনার বেশিরভাগ অংশজুড়ে থাকে বড়দের হয়ে বিশ্বকাপ জেতার ব্যাপারটি।  

এশিয়া কাপের প্রস্তুতিতে আজসহ চার দিন 'ক্লোজ ডোর' অনুশীলন করেছে বাংলাদেশ দল। আজ অনুশীলনের পর প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তানজিদ। এশিয়া কাপের স্কোয়াডে তারা চারজন আছেন, ব্যাপারটির অনুভূতি জানতে চাওয়া হয় তার কাছে। শুরুতেই বাঁহাতি এই ওপেনার জানিয়ে দেন, যুব বিশ্বকাপ জয়ের অধ্যায় এখন অতীত। এমন আনন্দে আবারও মাততে জিততে বড়দের বিশ্বকাপ। 

তানজিদ বলেন, 'আমরা যেটা অর্জন করছি, সেটা তো অতীত এখন। সবার মধ্যে একটাই কথা হয় একটা স্বপ্ন যে, বড়দের হয়ে বিশ্বকাপ জেতা। সবারই যখন দেখা হয়, সামনে যেহেতু বিশ্বকাপ, একটা জিনিসই মাথায় কাজ করে। আমরা এশিয়া কাপ বা যতো টুর্নামেন্টেই খেলি, ব্যাক অব দ্য মাইন্ডে কিন্তু বিশ্বকাপথেকেই যায়। তো ইনশাআল্লাহ চেষ্টা করব এবার। যদি কপালে থাকে, হয়ে যাবে।'

অবসর ভেঙে ফেরার ঘোষণা দিলেও চোটের কারণে এশিয়া কাপে খেলা হচ্ছে না সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। তার জায়গায় বিবেচনা করা হচ্ছে তানজিদকে। এশিয়া কাপের মতো আসর, সঙ্গে আবার দেশসেরা ওপেনারের জায়গায় খেলা; তামজিদের ওপর যে প্রতাশার চাপ থাকবে, সেটা বলাই যায়। 

যদিও ২২ বছর বয়সী এই ক্রিকেটার সেভাবে ভাবছেন না। ক্রিকেট খেলাটাই চাপের জানিয়ে তানজিদ বলেন, 'প্রত্যাশার চাপের কথা… প্রফেশনালি ক্রিকেট খেলি। এটাই চাপের খেলা। গেমে অনেক ধরনের সিচুয়েশন থাকে, জিনিসটা যতো তাড়াতাড়ি হ্যান্ডেল করতে পারব, ততো তাড়াতাড়ি আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।'

তানজিদের মাঝে তরুণ তামিম ইকবালের ছায়া দেখতে পান অনেকেই, কদিন আগে খালেদ মাহমুদ সুজনও এমন মন্তব্য করেছেন। তানজিদের কাছে তামিম আদর্শ, বড় অনুপ্রেরণার জায়গা। বাংলাদেশের অভিজ্ঞ ওপেনারের খেলা দেখেই বড় হওয়ার কথা জানিয়েছেন তিনি। তরুণ এই ব্যাটসম্যান বলেন, 'সত্যি কথা বলতে ছোট বেলায় উনার খেলা দেখেছি, উনার খেলা দেখে  বড় হয়েছি।'

'খেলা দেখার অনুপ্রেরণা পেয়েছি যেহেতু উনার নামের সঙ্গে আমার নামের মিল। এই জন্য আরকি ছোট থেকে খেলা দেখা বেশি হয়েছে। উনি আমাদের জন্য আইডল, সবার জন্য। ওনার খেলা দেখে অনেক কিছু শেখার চেষ্টা করি; কীভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেন, কোন অবস্থায় কীভাবে খেলেন। তো অবশ্যই একটা অনুপ্রেরণা। যখন দেখা হয়, উনার সঙ্গে কথা হয় সব বিষয়ে।' 

Related Topics

টপ নিউজ

তানজিদ হাসান তামিম / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net