Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
সাঈদীর গায়েবানা জানাজা নিয়ে সংঘাত: কক্সবাজারে ৬ মামলায় আসামি ১২ হাজার

বাংলাদেশ

নুপা আলম, কক্সবাজার
16 August, 2023, 09:25 pm
Last modified: 16 August, 2023, 09:27 pm

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের
  • আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল
  • ডেপুটি স্পিকার নিয়ে বিএনপির প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের

সাঈদীর গায়েবানা জানাজা নিয়ে সংঘাত: কক্সবাজারে ৬ মামলায় আসামি ১২ হাজার

পুলিশ বাদি হয়ে ৫টি এবং চকরিয়ায় নিহত মোহাম্মদ ফোরকানের স্ত্রী বাদি হয়ে একটি মামলা করেছেন।
নুপা আলম, কক্সবাজার
16 August, 2023, 09:25 pm
Last modified: 16 August, 2023, 09:27 pm
ছবি: টিবিএস

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় কক্সবাজারের ৬ টি মামলা হয়েছে। এই ৬ টি মামলায় ৪৬৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১১ হাজার ৯ শত জনকে আসামি করা হয়েছে।

এর মধ্যে পুলিশ বাদি হয়ে ৫টি এবং চকরিয়ায় নিহত মোহাম্মদ ফোরকানের স্ত্রী বাদি হয়ে একটি মামলা করেছেন। এর মধ্যে পুলিশের ৫টি মামলা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে ও সরকারি কাজে বাঁধা প্রদানের দায়ে। নিহতের স্ত্রীর মামলাটি হত্যা মামলা।

বুধবার (১৬ আগস্ট) রাত ৮ টায় এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম।

তিনি জানিয়েছেন, মঙ্গলবার বিকালে কক্সবাজার সরকারি কলেজের সামনে পুলিশের সাথে জামায়াত সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জানাজা শেষে ঘরে ফিরে যেতে বললে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশের উপর হামলা, ভাংচুর চালানো হয়। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় ১৬ জনের নাম উল্লেখ করে ২২ শত জনকে অজ্ঞাত আসামি করে পুলিশ মামলাটি দায়ের করে।

এই মামলার বাদি ও আসামির নাম প্রকাশ করতে রাজী নন তিনি।

তবে কক্সবাজার সদর থানার একটি সূত্র জানিয়েছেন, কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ নেওয়াজ বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম জানিয়েছেন, চকরিয়ায় সংঘর্ষের ঘটনায় পৃথক ৩ টি মামলা হয়েছে। এতে ২ টি মামলার বাদি পুলিশ। অপর মামলাটির বাদি নিহত ফোরকানের স্ত্রী নুরুচ্ছফা। পুলিশ বাদি হয়ে দায়ের করা মামলা ২ টিতে ৭৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে আড়াই হাজার করে মোট ৫ হাজার জনকে। নিহতের স্ত্রীর মামলায় কারও নাম উল্লেখ নেই। আড়াই হাজার জন অজ্ঞাত আসামি।

এক্ষেত্রে এসপি পুলিশের মামলার বাদি নাম প্রকাশ করেননি। তবে চকরিয়ার থানার সূত্র বলছে, এই ২ টি মামলার বাদি উপ-পরিদর্শক (এসআই) মো. আল ফোরকান।

এসপি জানিয়েছেন, পেকুয়ায় পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ বাদি হয়ে ২ টি মামলা করেছেন। যেখানে ১৫১ জনের নাম উল্লেখ করে ১ হাজার ১০০ জন করে মোট ২ হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার জানিয়েছেন, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুফিজুল ইসলাম বাদি হয়ে এই ২ টি মামলা দায়ের করেন।

পেকুয়া থানার একটি সূত্র নিশ্চিত করেছে, পেকুয়ায় দায়ের হওয়া মামলা ২ টি প্রধান আসামি করা হয়েছে পেকুয়া সদর জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জুকে। এছাড়াও বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, পেকুয়া উপজেলা জামায়াতের আমির আবুল কালামের নাম রয়েছে।

তবে এই ৬ টি মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার দেখায়নি পুলিশ।
 

Related Topics

টপ নিউজ

সংঘাত / জামায়াতে ইসলামী / সাঈদী / যুদ্ধাপরাধী সাঈদী / পুলিশের ওপর হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের
  • আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল
  • ডেপুটি স্পিকার নিয়ে বিএনপির প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net